Chandannagar Death: আত্মহত্যা করেন বাবা-মা, ৬ মাস পর মেয়েরও 'রহস্যমৃত্যু'! গোটা পরিবার শেষ শুধু এই কারণেই....?

স্থানীয় সূত্রে খবর, চন্দননগরের  বৈদ্যপোতা এলাকায় স্ত্রী সুনীতা ও একমাত্র মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে থাকতেন একেন্দ্র নাথ দাস। একসময় নাকি খুবই বিত্তশালী ছিল পরিবারটি! গত বছরে জুলাই মাসে আত্মঘাতী ওই দম্পতি।  

তনুময় ঘোষাল | Updated By: Dec 10, 2025, 05:51 PM IST
Chandannagar Death: আত্মহত্যা করেন বাবা-মা,  ৬ মাস পর মেয়েরও 'রহস্যমৃত্যু'! গোটা পরিবার শেষ শুধু এই কারণেই....?

বিধান সরকার: একদা বিত্তশালী পরিবারের একী পরিণতি! ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছিলেন বাবা-মা। এবার অস্বাভাবিকভাবে মৃত্যু হল মেয়েরও। বাড়িতেই পাওয়া গেল পচগলা দেহ। চাঞ্চল্য হুগলির চন্দননগরে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Sheikh Shajahan: এ যেন পুরো সিনেমার চিত্রনাট্য! ভোলা ঘোষের অল্টো গাড়িকে ধাক্কা মেরে বাইকে চেপে লরির চালক ফেরার? শাহজাহানের মামলার সাক্ষীর মৃত্যু...

স্থানীয় সূত্রে খবর, চন্দননগরের  বৈদ্যপোতা এলাকায় স্ত্রী সুনীতা ও একমাত্র মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে থাকতেন একেন্দ্র নাথ দাস। পরিবারটি খুবই বিত্তশালী ছিল। কোলিয়ারী ব্যবসা ছিল একেন্দ্র নাথের। পরবর্তীকালে সেই ব্যবসায় মন্দা দেখা দেয়। একসময়ে যাদের টাকার কোনও অভাব ছিল না, তাদেরই দিন কাটছিল চরম আর্থিক অনটনে।  চলতি বছরের ৬ জুন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বাবা-মা ও মেয়ে। 

বাড়ি থেকে তিনজনকেই অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল। চন্দননগর হাসপাতালে মৃত্য়ু হয় একেন্দ্র নাথ ও তাঁর স্ত্রী সুনীতা। সেযাত্রায় অবশ্য বেঁচে গিয়েছিলেন শর্মিষ্ঠা। শারীরিক অবস্থায় স্থিতিশীল হওয়ার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। এরপর থেকে বাড়িতে একাই থাকতেন তিনি। কিন্তু গত কয়েকদিন ধরে নাকি শর্মিষ্ঠাকে দেখা যাচ্ছিল না! এক পরিচিত জানিয়েছেন, খাবার দিলেও খেতেন না।

আজ, বুধবার জানলা দিয়ে উঁকি মেরে দেখেন, ঘরের মেঝেয় পড়ে রয়েছে শর্মিষ্ঠার নিথর দেহ।  রীতিমতো দুর্গন্ধ বেরোচ্ছে। খবর দেওয়া হয় চন্দননগর থানা ও পুরসভায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস।

আরও পড়ুন:  Govt Employee's January Holidays: জানুয়ারিতে পরপর অনেকগুলি দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা! দুর্দান্ত ঘোষণায় উল্লসিত...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.