Gopalnagar Incident: নিজের মাথায় গুলি? পুলিসকর্মীর রহস্যজনক আহত হওয়ার ঘটনায় ধোঁয়াশা...

Gopalnagar police station: উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার অন্তর্গত চামটা পুলিস ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ পুলিসকর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার অন্তর্গত চামটা পুলিস ক্যাম্পে। 

রজত মণ্ডল | Updated By: Jun 3, 2025, 10:47 AM IST
Gopalnagar Incident: নিজের মাথায় গুলি? পুলিসকর্মীর রহস্যজনক আহত হওয়ার ঘটনায় ধোঁয়াশা...

মনোজ মণ্ডল: উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার অন্তর্গত চামটা পুলিস ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ পুলিসকর্মী। কর্তব্যরত অবস্থায় পুলিসকর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সোমবার রাতে। 

Add Zee News as a Preferred Source

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার অন্তর্গত চামটা পুলিস ক্যাম্পে। ঘটনায় গুলিবিদ্ধ পুলিসকর্মী বিভাস ঘোষ৷ জানা গেছে বিভাস কনস্টেবল পদে গোপালনগর থানায় কর্মরত ছিলেন। 

আরও পড়ুন: Bengal Weather Update: বাজারে ইলিশ চলে এলেও বর্ষা এখনই আসছে না! কাঠফাটা গরম আর চরম অস্বস্তি আরও কিছুদিন...

এদিন গোপালনগর থানার ১০ মাইল এলাকায় ডিউটি করছিলেন। সূত্রের খবর সে সময় আচমকায় ডিউটিতে থাকা নাকা অফিসারের সার্ভিস রিভলভার নিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে দেন পুলিসকর্মী। ঘটনায় অন্যান্য সহকর্মীরা হকচকিয়ে যান, গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন, এরপর সকলে মিলে গুলিবিদ্ধ পুলিসকর্মীকে উদ্ধার করে নিয়ে আসেন বনগাঁ মহকুমা হাসপাতালে, এ বিষয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় এক যুবক বলেন, কিভাবে হয়েছে জানিনা, ঘটনার পর ওনার সঙ্গে যারা ছিলেন তারাও কেঁদে ফেলেছিলেন৷ 

https://vodakm.zeenews.com/vod/ZEE_24_GHANTA/030625_DIGITAL_GOPALNAGAR_P...

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন অন্যান্য পুলিসকর্মীরা হাসপাতালে আসেন বনগাঁ পুলিস জেলার পুলিস সুপার দীনেশ কুমার। বনগাঁ হাসপাতাল সূত্রে জানা গেছে হাসপাতালে আনার পর ধীরে ধীরে ওই পুলিসকর্মীর  অবস্থার অবনতি হতে থাকে। 

আরও পড়ুন: OBC Reservation: রাজ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে বড় খবর, বাতিল ১১৩-র মধ্যে তালিকায় ফের অন্তর্ভুক্ত হচ্ছে...

এরপর তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই জখম পুলিসকর্মীকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন সহকর্মীরা। তবে ওই পুলিসকর্মী ডিউটি চলাকালীন গুলি চালিয়ে কি আত্মহত্যার চেষ্টা করলেন? নাকি দুর্ঘটনা? যদিও এ বিষয়ে সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি৷ 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Rajat Mondal

বিজ্ঞানের স্নাতক। কর্মজীবনের শুরু ওষুধ শিল্পে। পরে পেশা বদলে সাংবাদিকতায়। রাজনীতি, পরিবেশ-প্রযুক্তি এবং স্বাস্থ্য-- পছন্দের বিষয়। আসলে anything under the Sun is NEWS-- বিশ্বাস এই গুরুমারা বিদ্যায়। বিশদে জানতে গুগল করুন প্লিজ। ...Read More

.