Bengal Weather Alert: ২-৩ ঘন্টার মধ্যে প্রচণ্ড বাজ পড়বে কলকাতা ও আশপাশে, এখনই নিরাপদ স্থানে সরুন...

Weather Alert: উত্তরবঙ্গে ও বৃষ্টি কমবে আগামী কাল থেকে। আজ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মালদা ও দুই দিনাজপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

নবনীতা সরকার | Updated By: Jun 5, 2025, 08:42 PM IST
Bengal Weather Alert: ২-৩ ঘন্টার মধ্যে প্রচণ্ড বাজ পড়বে কলকাতা ও আশপাশে, এখনই নিরাপদ স্থানে সরুন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 

Add Zee News as a Preferred Source

দক্ষিণ ২৪ পরগনা শিয়ালদা বজবজগামী ট্রেন লাইনের ওপর প্রচন্ড বৃষ্টিতে গাছ পড়ে যাওয়ার কারণে শিয়ালদা বজবজগামী ট্রেন চলাচল বন্ধ আছে, আপলাইন খোলা আছে, ডাউন লাইন পুরো বন্ধ।

আর কিছুক্ষণের মধ্যেই পরবর্তী ২-৩ ঘন্টায় দক্ষিণ ২৪ পরগণায় প্রবল ঝড়-বৃষ্টিসহ প্রচণ্ড বজ্রপাতের সঙ্গে দমকা বাতাস, গতি ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘন্টায়। 

দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বাঁকুড়া পুরুলিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বাকি জেলাগুলি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাস।

আরও পড়ুন: Bengal Weather Update: আর বৃষ্টি নয়, এবার বাড়বে গরম! দক্ষিণবঙ্গে কবে বর্ষা? বড় আপডেট...

উত্তরবঙ্গে ও বৃষ্টি কমবে আগামী কাল থেকে। আজ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মালদা ও দুই দিনাজপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

আরও পড়ুন: West Bengal Weather Update: দক্ষিণের ৯ জেলায় আজ প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা, শুক্রবার থেকে বদলে যাবে আবহাওয়া

আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিনের এই উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

মৌসুমী অক্ষরেখা ক্রমশ দুর্বল হয়েছে। পরপর পশ্চিমী ঝঞ্চায় গরম হওয়ার প্রভাব বাড়ছে উত্তর ও পশ্চিমের রাজ্যগুলিতে এবং পুবের বেশ কিছু রাজ্যে। মৌসুমী অক্ষরেখা দুর্বল হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.