সন্দীপ প্রামণিক: দক্ষিণবঙ্গের ৭ জেলায় আজ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে এর প্রভাব পড়বে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
Add Zee News as a Preferred Source
মঙ্গলবার থেকে তাপমাত্রা হু হু করে বাড়বে। কিছুটা জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। পরে শুষ্ক আবহাওয়া ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপ প্রবাহের পরিস্থিতি ৫ জেলাতে। ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। শনিবারে ও চরম গরম থাকবে।
শনি ও রবিবার উইকেন্ডে কিছু জেলায় চরম গরম আর কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
আরও পড়ুন-অস্ত্র তুলে নেওয়ার নিদান, ওয়াকফ বিল বিরোধী হিন্দুদের চিনে নেওয়ার ডাক লকেট-অর্জুনের
আরও পড়ুন-মাঠজুড়ে দাঁড়িয়ে সারি সারি 'বাবা-মা', উচ্ছ্বসিত কৃষকরা
উত্তরবঙ্গের তাপমাত্রার পরিবর্তন খুব একটা হবে না। আগামী চার-পাঁচ দিন একই রকম তাপমাত্রা থাকবে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে।
বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের সম্ভাবনা কমবে বুধবার থেকে। বৃহস্পতিবার থেকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঠ চলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)