West Bengal Weather Update: আগামী ৭ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের অধিকাংশ জেলায়, ভাসবে উত্তরবঙ্গও

West Bengal Weather Update: ওড়িশা উপকূলে একটি ঘুর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে ৫০-৬০ কিমি বেগে ঝড়ো বাতাস বইবে

সিকান্দর আবু জ়াফর | Reported By: অয়ন ঘোষাল | Updated By: Jun 16, 2025, 05:45 PM IST
West Bengal Weather Update: আগামী ৭ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের অধিকাংশ জেলায়, ভাসবে উত্তরবঙ্গও

অয়ন ঘোষাল: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে একটি ঘুর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল হবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। মঙ্গল ও বুধবার এই দুদিন মৎস্যজীবীদের বাংলা ও ওড়িশা উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।

Add Zee News as a Preferred Source

বর্ষার মরসুম চলছে কিন্তু বৃষ্টি কোথায়? আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষামঙ্গলের পূর্বাভাস। মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে। ওড়িশার কিছু অংশে অগ্রগতি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় ওড়িশা ও ছত্তীসগড়ের আরো কিছু অংশে এবং আগামী দুই -তিন দিনে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, গুজরাতের আরো কিছু অংশে মৌসুমী অক্ষরেখা প্রভাব বিস্তার করবে। 

আরও পড়ুন-করোনা-সুনামির কথা সত্যি হয়েছিল, এবার ৫ জুলাই ভয়ংকর কিছুর আগামবার্তা! কী বলছেন জাপানের বাবা ভাঙ্গা?

আরও পড়ুন-ইরান-ইসরায়েলের যুদ্ধে বাজার গরম, বিশ্ববাজারে ক্রমশ চড়ছে তেলের দাম! এবার আপনারও কি পকেট পুড়বে?

দক্ষিণবঙ্গে আগামী ৭ দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গল ও বুধবার কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলাতে। শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে।

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে প্রতি ভারী বৃষ্টির সতর্কতা। মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল

About the Author
.