West Bengal Weather Update: বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি, ভাসবে ২ বঙ্গের এইসব জেলা

West Bengal Weather Update: বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলায়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস  

সিকান্দর আবু জ়াফর | Updated By: May 27, 2025, 08:26 PM IST
West Bengal Weather Update: বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি, ভাসবে ২ বঙ্গের এইসব জেলা

সন্দীপ প্রামাণিক: মেঘলা আকাশ মাঝে মধ্যেই নেমে আসছে বৃষ্টি। এই বৃষ্টি এখনও পিছু ছাড়ছে না। আগামী বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় প্রবল বৃষ্টি বা অতিবৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে তৈরির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। সবেমিলিয়ে আকাশ থাকবে মূলত মেঘলা। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে।

Add Zee News as a Preferred Source

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে। পার্বত্য এলাকার কোনও কোনও স্থানে ধস নামতে পারে। শহর এলাকায় জল জমবে। নিচু এলাকায় বন্যার আশঙ্কা। আগামী বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি হতে পারে।

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বর্ষা ঢুকবে উত্তরবঙ্গে। অনুকূল পরিস্থিতি তে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আরো কিছুটা এগিয়ে উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়ল বর্ষা। অসম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আওতায়। আগামী তিন দিনের মধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

মৌসুমী অক্ষরেখা মুম্বই, পুনে, সোলহাপুর, কালাবুর্গি, মেহবুবনগর ও কাবালীর উপর দিয়ে আগরতলা ও গোয়ালপাড়া পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ুর পরিস্থিতি অনুকূল। কয়েকদিনের মধ্যে মধ্য আরব সাগরের সম্পূর্ণ অংশ অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্রের আরো কিছু অংশ, কর্ণাটকের বেশিরভাগ অংশে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। আগামী দু তিন দিনে উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। এই সময়ে বর্ষা ঢুকে পড়তে পারে সিকিম এবং উত্তরবঙ্গে।

আরও পড়ুন-দীঘায় বিরাট হিট জগন্নাথ মন্দির, প্রমাদ গুনছে পুরী! জগন্নাথধামের পেটেন্ট নিতে এবার ছুটছে ওড়িশা...

আরও পড়ুন-'ইউনূস রাজনীতি বোঝেন না! ওঁকে গদি ছাড়তে হবে না, ওঁকেই তাড়ানো হবে...'

আবহাওয়া দফতর সূত্রে সকালের খবর, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলায়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।

বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দশ জেলাতে। উত্তর ও দক্ষিণ চব্বিশ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।

শুক্রবার ভারী থেকে অতি ভারী বা প্রবল বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সাত জেলাতে। এগুলি হল পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং হুগলি। এই জেলাগুলিতে শুক্রবার ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ বাকি জেলাতে ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা।
শনিবারেও ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল

About the Author
.