বিধান সরকার: সিঁদুর নিয়ে বিক্ষোভ। মহিলা পুলিসকর্মীদের সিঁদুর পড়ানো নিয়ে তুমুল বিতন্ডা চুঁচুড়ায়। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর নিয়ে কার্যত ভোটের প্রচার করেছেন বলে অভিযোগ তৃণমূলের। তার পাল্টা মুখ্যমন্ত্রী বলেছেন, সিঁদুর বেচতে এসেছে।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন, Minor Girl: '২ দিন আগে শেষবার আমার হাতে ডিম-ভাত খেয়েছিল', মেয়ের পরিণতিতে বিলাপ থামছে না দিদার...
বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী এয়োস্ত্রীদের সিঁদুরের অপমান করেছেন। তাই এদিন চুঁচুড়া পিপুলপাতি পাঁচমাথা মোরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিজেপি। সেখানে রাস্তায় বসে থাকা বিজেপি মহিলা কর্মীদের তুলে সরাতে গেলে মহিলা পুলিসকর্মীদের সিঁদুর পড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কপালে গালে সিঁদুর ঘষে দেওয়া হয়।
তা দেখে অন্য মহিলা পুলিসকর্মীরা বিজেপি মহিলা কর্মীদের বারণ করেন। কেন কর্তব্যরত পুলিসকর্মীদের জোর করে সিঁদুর পড়ানো হল তা নিয়ে শুরু হয় তুমুল বিতন্ডা। বিজেপির দাবি, মহিলারা রীতিমত আঙুল উঁচিয়ে ঝগড়া শুরু করেন পুলিসের সঙ্গে।
অন্যদিকে বিজেপির দাবি, পুলিস কর্মীরা নিজে থেকেই সিঁদুর পরেছেন। বিজেপি কর্মী নিরুপা চক্রবর্তী বলেন, সিঁদুর আমাদের অহংকার, অস্তিত্ব। আমি নিজে সিঁদুর পরব, বিবাহিত মহিলাদের সিঁদুর পরাব।
আরও পড়ুন, SSC Scam: চাকরিহারাদের পরীক্ষা এই নিয়মেই! নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ স্কুল শিক্ষা দফতরের...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)