Narendra Modi in Kushmandi: বাংলার উন্নয়নেক কথা টেনে মোদী বলেন, ভারত বিকশিত হোক আমরা চাই, তার জন্য বাংলার বিকশিত হওয়া দরকার

শ্রীকান্ত ঠাকুর: অমিত শাহ যেখানে তাঁর একের পর এক সভায় অনুপ্রবেশকারীদের বের করা হুঙ্কার দিচ্ছেন। নরেন্দ্র মোদী সেখানে তুলে ধরছেন তৃণমূলের অপশাসন, দুর্নীতি, ভোটলুটের অভিযোগ। তার সঙ্গে যোগ করছেন অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ। শনিবার দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির সভায় নরেন্দ্র মোদীর দাবি, ৪ মের-র পর বাংলায় গুন্ডাগিরির শাসন শেষ হবে।
এদিনের সভায় মোদী বলেন, এই ভোটের পর ভয়ের শাসন শেষ হবে। টিএমসি-র মিথ্যা ও লুটের দোকান বন্ধ হবে। বাংলা থেকে ভয় যাবে, ভরসা আসবে। টিএমসি মা-মাটি-মানুষ এর নাম করে মিথ্যা বলে,আমাদের গালি দেয়। ১৫ বছরে কি করেছে জনগণের জন্য? গত ১৫ বছরে একটাই মডেল-সিন্ডিকেট। সরকারই সিণ্ডিকেট। ত্রিপুরা, অসম, গোয়ায় নির্বাচন করতে গিয়েছিল। একটা ভোট পায়নি। কারণ টিএমসিকে কেউ চেনেই না। টি এম সি বাংলার বাইরে যেতে পারেনা কারন ভিশন নেই, মিশন নেই। গুন্ডাগিরি, কোরাপশন, ভয় দেখানো, বুথ লুট, এদের অধিকার নেই আর শাসন করার।
বাংলার উন্নয়নেক কথা টেনে মোদী বলেন, ভারত বিকশিত হোক আমরা চাই, তার জন্য বাংলার বিকশিত হওয়া দরকার। এটা টি এমসি পারবে না। তাই এখান থেকে এদের যেতে হবে। টি এম সিকে যেতে হবে। মোদির গ্যারান্টি, ঘোষণা পত্র জারি করেছে। মোদির গ্যারান্টি, ভয় শেষ করে ভরসা আসবে, আইন, প্রশাসনের উপর ভরসা আনতে হবে। এদের অত্যাচার বন্ধ হবে। সুপ্রিমকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে কমিশন করা হবে। যাতে সবাই অত্যাচারিত হলে বিচার পাবে। আর জি কর এর ঘটনা দুঃখজনক । সবাই প্রতিবাদ করেছে। আমাদের এদের শিক্ষা দিতে হবে। মেয়েদের উপর অত্যাচার হয়েছে। মোদির গ্যারান্টি- রাজ্যে মেয়েদের সঙ্গে যা হয়েছে তার বিচার হবে। ফাইল খুলবে। তার উল্লেখ ঘোষণাপত্রে রয়েছে।
মোদী বলবেন, প্রতি ব্লকে মহিলা থানা হবে। সাধারণ মানুষের বিচার পাবে। বাংলায় মহিলা ১০ % নেই পুলিস কর্মী। যারা মা মাটি মানুষ কথা বলেন। আমরা ক্ষমতায় এলে মহিলা পুলিস কর্মী নিয়োগ হবে। মেয়েদের উন্নতি হবে। চাকরি হবে। যে পয়সা এরা দেয় তার থেকে দুগুন বেশি দেওয়া হবে।
যুবাদের এবং সরকারি কর্মী দের ক্ষতি করেছে। ইউনিভার্সিটি উন্নতি হয়নি। দক্ষিন দিনাজপুর জেলায় ইউনিভার্সিটি নেই, ভবন নেই, টিচাররা পয়সা পান না।বাইরে কাজ করতে যেতে হয়। শিক্ষকদের চাকরি বিক্রি হয়। আর নয় এবার বদল চায়। সরকারি কর্মী, শিক্ষক,যুবদের কাছে গ্যারান্টি, যারা ভ্রস্টাচার করেছে সবার বিচার হবে। ৭ পে কমিশন হবে। সরকারি কর্মচারীদের প্রাপ্য দেওয়া হবে।
আদিবাসী বিরসা মুন্ডার কথা উল্লেখ্য করে মোদী বলেন, আদিবাসী সমাজকে মাওবাদীদের কব্জা থেকে উদ্ধার করা হয়েছে। আমাদের মন্ত্রী, রাষ্ট্রপতি আদিবাসী। আমরা আদিবাসীদের দিই। টি এম সি আদবাসীদের আপমান করে। এমনকি সংবিধানের অপমান করে। এখানে কোনো প্রকল্প শুরু করতে দেয় না। আদিবাসীদের সাথে এদের শত্রতা। ঘরে ঘরে জল যাচ্ছে। বিহার পাচ্ছে অন্য রাজ্য পারছে। এখানে হয় না। দিল্লির টাকা এখানে এলেও কাজ হয় না। এখানে বিজেপি এলে জল পাবেন। মতুয়া, নমঃশুদ্র,সবাই পুরো সুযোগ পাবেন। অনুপ্রবেশ কারীদের বাইরে পাঠানো হবে। সি এ এ মাধ্যমে নাগরিকত্ব দেব।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)