দেবব্রত ঘোষ: হাওড়ার বেলুড়ে ভয়ংকর কাণ্ড! বেলুড়ের ঠাকুরণ পুকুর এলাকায় গিরীশ ঘোষ রোডে বাবা ও ছেলের জোড়া মৃতদেহ উদ্ধার। এলাকায় চাঞ্চল্য। আজ সকালে এলাকাবাসীরা প্রাতঃভ্রমণে বেরিয়ে দেখেন পুকুরের ধারে একটি গাছে বৃদ্ধের ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
Add Zee News as a Preferred Source
এরপর ঘরে ছেলেকে খবর দিতে গিয়ে দেখা যায় ছেলের দেহ মাটিতে পড়ে। পাখায় গামছা লাগানো। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা। ছেলে পাখায় গামছা ঝুলিয়ে আত্মঘাতী হন। বাবাও সেই দেখে বাইরে পুকুরের ধারে আত্মঘাতী হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাবার নাম সুভাষ পাল (৭৫)। ছেলে অজিত পাল (৩৮)। তিনি একটি প্রাইভেট সংস্থায় কাজ করতেন।
মা এক বছর আগে মারা যান। বাবা ও ছেলে একসঙ্গে থাকতেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বেলুড় থানার পুলিস দুজনের দেহ উদ্ধার করে। দেহ উদ্ধারের পর স্থানীয় জয়সওয়াল হাসপাতালে নিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিস।
আরও পড়ুন, India Pakistan Border Trade: বন্ধ আটারি! ঋণগ্রস্ত পাকিস্তানে কত টাকার রফতানি ভারতের? ভারত-ই বা পাকিস্তান থেকে কী কী কেনে...
আরও পড়ুন, Pahalgam Attack: পাকিস্তানের আকাশপথ বন্ধ! ঘুরপথে বাড়ছে উড়ানের ভাড়া! 'বড়সড়' ক্ষতি ভারতীয়দের?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭