Howrah Domjur case: ধোঁকা দিয়েছে, গলায় ছুরি চালিয়েছি, ছবি তুলে দিন, ভাইরাল করব’, ডোমজুড়ে ভয়ংকর কান্ড...

Commit suicide going live on social media: ‘একটু ছবি করে দিন আমার মোবাইলে, ভাইরাল করব’, বলেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বছর ৪২ এর ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমজুড় থানার পুলিস। আশঙ্কাজনক অবস্থায় ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। 

দেবস্মিতা দাস | Updated By: Mar 21, 2025, 10:21 AM IST
Howrah Domjur case: ধোঁকা দিয়েছে, গলায় ছুরি চালিয়েছি, ছবি তুলে দিন, ভাইরাল করব’, ডোমজুড়ে ভয়ংকর কান্ড...
ফাইল ছবি

দেবব্রত ঘোষ: 'মেয়েটি ধোঁকা দিয়েছে। তাই গলায় ছুরি চালিয়েছি। একটু ছবি করে দিন আমার মোবাইলে। ভাইরাল করব।' এরপরই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বছর ৪২ এর এক ব্যক্তি। বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটে ডোমজুড়ের (Domjur) সরস্বতী ব্রিজের কাছে বিপন্নপাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুড় থানার পুলিস। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাওড়া (Howrah) জেলা হাসপাতালে। 

Add Zee News as a Preferred Source

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

পুলিস সূত্রে খবর, ডোমজুড়ের জঙ্গলপাড়ার বাসিন্দা ওই ব্যক্তি। নাম প্রশান্ত সিংহ রানা। আদতে বাড়ি ঝাড়খণ্ডে। বেশ কয়েক বছর ডোমজুড় এলাকায় কারখানায় কাজ করেন। এদিন রাত সাড়ে নটা নাগাদ রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপরই রাস্তার পাশে এক দোকানদারকে অনুরোধ করেন ওই ছবি তার মোবাইলে তুলে দিয়ে ভাইরাল করে দিতে।

বারবার বলতে থাকেন কোন মহিলা তাকে ধোঁকা দিয়েছে। মিনিট কয়েকের মধ্যে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। খবর দেওয়া হয় ডোমজুড় থানায়। পুলিস এসে তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিস।

তার মোবাইলও বাজেয়াপ্ত করেছে পুলিস। ওই ব্যক্তির বাড়িতেও খবর দেবার চেষ্টা চালাচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান প্রেমের সম্পর্কে চিড় ধরার কারণে এই ঘটনা। 

(আত্মহত্যা শুধু আপনাকেই নয়, আপনার কাছের মানুষদেরও শেষ করে দেয়। আপনি কোনও ভাবে বিষণ্ণ বা অবসাদগ্রস্ত হলে কল করুন ৯১৫২৯-৮৭৮২১ নম্বরে। সোম থেকে শনি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করার সময়।) 

আরও পড়ুন, LIVE: কেন্দ্রীয় বাহিনীর ‘জ্বালায়’ অতিষ্ঠ কালীঘাটের কাকু! কাকুর বাড়ির সেকেন্ড ফ্লোরের বেডরুম দখল...

আরও পড়ুন, Bengal Weather: জোড়া অক্ষরেখার দাপট, স্বস্তি ফিরল দিনে! বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখীর পূর্বাভাস...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

...Read More

.