Liluah: গুরুতর জখম অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ওই ব্যবসায়ী। কে বা কারা গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়।
দেবব্রত ঘোষ: লিলুয়ায় শুট আউট। এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালালো দুস্কৃতিরা। ব্যবসায়ী নাম রাজেশ সিং। তাকেই গুলি করা হয়। সূত্র মারফত জানা গিয়েছে, নিজের ফ্ল্যাটের সামনে একটি অনুষ্ঠানে আসেন তিনি। তখনই বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে তাকে একটি লক্ষ করে গুলি চালায়। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। ওই ব্যবসায়ীর ভাই নিতেশ সিং জানান, দুজন দুস্কৃতি বাইকে চেপে এসে গুলি করে পালিয়ে যায়। মুখ ঢাকা ছিল।
গুরুতর জখম অবস্থায় তাকে টি এল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিসের উচ্চপদস্থ আধিকারিকরা। আক্রান্ত ব্যবসায়ীর ভাই জানান, ফোন পেয়ে তিনি ছুটে আসেন। কেন এরকম ঘটনা ঘটল বোঝা যাচ্ছে না। ডিসি নর্থ বিশপ সরকার বলেন, তদন্তের স্বার্থে এখনই বিশদে কিছু বলা যাবে না। তবে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে।
লিলুয়ার গোশালা এলাকার প্রোমোটার রাজেশ সিংয়ের বহুতলের সামনে আসে বেশ কয়েকজন দুষ্কৃতী। নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন প্রোমোটার। কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মুহূর্তের মধ্যে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিস সূত্রে খবর, গুলিবিদ্ধ ব্যক্তি জেল খাটা আসামি। তার বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন, Rail Line: অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা এক্সপ্রেস ট্রেনের, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
NZ
(20 ov) 208/7
|
VS |
USA
201/8(20 ov)
|
| New Zealand beat USA by 7 runs | ||
| Full Scorecard → | ||
|
CAN
(20 ov) 161/6
|
VS |
NEP
162/4(18 ov)
|
| Nepal beat Canada by 6 wickets | ||
| Full Scorecard → | ||
|
ZIM
(20 ov) 187/7
|
VS |
OMA
188/6(19.2 ov)
|
| Oman beat Zimbabwe by 4 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.