বিমল বসু: উত্তর ২৪ পরগণার মিনাখাঁ থানায় ভয়ংকর ঘটনা। হাটতে চলতে অপারগ প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী রহমান মোল্লা নামে এক প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিস। ঘটনায় মিনাখাঁ থানার কুমারজোল এলাকায় চাঞ্চল্য।
Add Zee News as a Preferred Source
গতকাল রবিবার দুপুরে এক প্রতিবন্ধী যুবতী বাড়িতে একা ছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে প্রতিবেশী রহমার মোল্লা নামে এক ব্যক্তি বাড়ির ভেতরে ঢুকে ওই প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে। প্রতিবন্ধী যুবতীর গোঁঙানির আওয়াজ শুনে বাড়ির আশেপাশের লোকজন ছুটে আসে। তখনই হাতে নাতে ধরে ফেলে ওই প্রৌঢ়কে। তারপর খবর দেওয়া হয় মিনাখাঁ থানায়। খবর পেয়ে মিনাখাঁ থানার পুলিস ওই প্রৌঢ়কে গ্রেফতার করে। ধৃত বছর ৫৫ বয়স রহমান মোল্লাকে সোমবার সাত দিনের পুলিসি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
আরও পড়ুন: R.G. Kar Movement face Dr. Proloy Basu: আরজি কর আন্দোলনের প্রতিবাদী মুখ জনপ্রিয় চিকিত্সকের রহস্যমৃত্যু! স্ত্রীও ডাক্তার...
আরও পড়ুন: Dipika Kakar first look after Cancer Operation: লিভারে ক্যানসার, ১৪ ঘন্টা সার্জারির পর কেমন আছেন দীপিকা? হাসপাতালের বেডে প্রথম ছবি...
ঐ দিন দুপুরে প্রতিবন্ধী যুবতীর মা তাঁর মাকে, মানে যুবতীর দিদাকে মিনাখাঁর বামনপুকুরে গাড়িতে তুলতে যায় সেই সময় প্রতিবন্ধী যুবতী বাড়িতে একা ছিলেন। সেই সুযোগে ঐ প্রতিবেশী ব্যাক্তি তার বাড়িতে ঢুকে তাকে নির্যাতন ও ধর্ষণ করে বলে অভিযোগ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)