Mahishadal Rath accident: রক্তাক্ত রথযাত্রা! মহিষাদলে হুড়োহুড়িতে আহত ১১, কামড়াল সাপও...

Mahishadal Rathyatra2025: রথে হুড়োহুড়িতে  আহতদের একজনকে আবার সাপে কেটেছে। এই ঘটনা মহিষাদলের আকাশে বড় অমঙ্গলের সূচনা বলেই মনে করছেন অনেকে। 

Updated By: Jun 27, 2025, 10:45 PM IST
Mahishadal Rath accident: রক্তাক্ত রথযাত্রা! মহিষাদলে হুড়োহুড়িতে আহত ১১, কামড়াল সাপও...

কিরণ মান্না:  মহিষাদল রথ টানতে গিয়ে দুর্ঘটনা, হুড়োহুড়িতে আহত প্রায় এগারোজন। বিধায়কের সাফাই এত বড় অনুষ্ঠানে এই রকম ছোটখাটো ঘটনা ঘটতেই পারে, দীঘায় ছিলেন মুখ্যমন্ত্রী, ওখানে নিরাপত্তায় অধিকাংশ পুলিস প্রশাসন। লক্ষাধিক মানুষের সমাগমের এই ঐতিহ্যবাহী রথের মেলায় সব পুলিস দীঘাতে। সাধারণ মানুষের দিকে নিরাপত্তা নেই। পালটা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Kalyan Bandyopadyay on Kasba Law college incident: ' বন্ধু যদি বান্ধবীকে রে*প করে দেয়, তাহলে সেখানে নিরাপত্তা কী ভাবে দেবে প্রশাসন?'

প্রায় ২৫০ বছরের প্রাচীন রথ মহিষাদলের রথ,পুরী মাহেশের পর এই রথের স্থান,দশকের পর দশক রথ উৎসব হলেও কখনও দুর্ঘটনা ঘটেনি, এই প্রথম রথ টানতে গিয়ে প্রায় এগারো জন আহত হয়েছে, তাদের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের একজনকে আবার সাপে কেটেছে। অন্যান্য বছর পুলিস প্রশাসনের যথেষ্ট নিরাপত্তা থাকলেও এই বছর পুলিশ প্রশাসনের নিরাপত্তা তেমন ছিল না, বেশির ভাগ স্কুল পড়ুয়া এনসিসি  ছাত্র ছাত্রীদের দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এই ঘটনা মহিষাদলের আকাশে বড় অমঙ্গলের সূচনা বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুন: Kolkata Law College case: কসবা কাণ্ডে জঙ্গি আন্দোলনের পথে বামেরা, ছেঁড়া হল অভিষেকের ছবি! পালটা আক্রমণে তৃণমূল...

এই বিষয়ে বিধায়কের সাফাই এত বড় অনুষ্ঠান করতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটতেই পারে। আর পুলিস প্রশাসনের বেশীরভাগ দীঘায় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের নিরাপত্তায় রয়েছে সেটাও মেনে নিয়েছেন বিধায়ক।

এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

.