Pahalgam Terror Attack Survivor Samir Guha's wife Sharbari Guha: 'চোখের সামনে দেখা এই মৃত্যু আমার আর আমার মেয়ের কাছে সারা জীবনের ক্ষত...'

Sharbari Guha wife of Late Samir Guha: শর্বরীদেবী বলেন যে, আর্থিক সাহায্য নিয়ে অনেক মিথ্য রটছে আশপাশে। এরকম কোনও সাহায্য তাঁরা পাননি...

নবনীতা সরকার | Updated By: May 4, 2025, 02:43 PM IST
Pahalgam Terror Attack Survivor Samir Guha's wife Sharbari Guha: 'চোখের সামনে দেখা এই মৃত্যু আমার আর আমার মেয়ের কাছে সারা জীবনের ক্ষত...'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মৃত্যু উপত্যকায় গিয়ে হাড়হিম হত্যালীলার অভিজ্ঞতার সাক্ষ এখনও বহন করে চলেছেন পহেলগাঁও কাণ্ডে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত সমীর গুহর স্ত্রী শর্বরী গুহ। ওই ঘটনার সময় শর্বরীদেবী ও তাঁদের কন্যা সঙ্গে ছিলেন। ঘটনার পর কোনও সংবাদমাধ্যমে মুখ খোলেনলি তিনি। এই প্রথম জি ২৪ ঘন্টায় ভাগ করে নিলেন সেই অভিশপ্ত দিনের কথা। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Jain fasting leads to death of a 3yrs child: সন্তান ব্রেন টিউমারে আক্রান্ত! ধর্মগুরুর কথায় আমৃত্যু উপোসে মৃত্যুমুখে ঠেলল মা-বাবা...

'এত বড় অ্যাটাক হয়ে গেল কিন্তু কোথাও কোনও সিকিউরিটি ছিল না। আমরা অবাক। কাছাকাছি ক্যাম্প ছিল, গুলির আওয়াজ শুনেও প্রায় এক ঘন্টা পর মিলিটারি কেন আসল, আমি জানিনা। ছবি তুলছিলাম তখন আমরা। ঠিক তখনই গুলির আওয়াজ প্রথম পাই। আমরা সবাই শুয়ে পড়েছিলাম। সন্ত্রাসবাদীরা কাছে এসে হিন্দু মুসলিম আলাদা হয়ে যেতে বলে। এরপরেই সেই বহুল চর্চিত কালমা পড়ার আদেশ দেয় হামলাকারীরা। স্বভাবতই আমার স্বামী কালমা পড়তে জানতেন না। একজন বিদেশিকে মারার পর আমার স্বামীর মাথায় গুলি করে ওরা। তারপর হামলাকারীরা বলল মোদি কা আদমি হ্যায়। 

আরও পড়ুন: Surat Teacher Kidnapped Student: ২৩-এর শিক্ষিকা কামের টানে পালাল! ১১-এর ছাত্রকে নিয়ে হোটেলের ঘরে চলল শরীরী...

আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। এত বড় একটা পর্যটক কেন্দ্র- হাজার হাজার পর্যটক সেখানে কিন্তু কোথাও কোনও নিরাপত্তা নেই। না পুলিশ, না মিলিটারি। কেউ এগিয়ে এল না সাহায্যের জন্য। আধঘন্টা ধরে এই হত্যালীলা চলে। আমাদের সরকারের ইন্টেলিজেন্স পুরোপুরি ব্যর্থ। আমরা চাই দ্রুত অপরাধীদের ধরা হোক এবং শাস্তি হোক। আমরা এটার একটা পার্মানেন্ট সলিউশন চাই কারণ আমাদের নিজেদের দেশ আমাদের কাছে সুরক্ষিত নয়। সরকারের কাছে আবেদন করব, আমার স্বামীর চাকরিটা দ্রুত আমাকে দেওয়ার ব্যবস্থা করা হোক। এই ঘটনা আমার আর আমার মেয়ের সারা জীবনের ক্ষত। এই ঘটনা আমাদের উপর কী প্রভাব ফেলেছে তা বলে বোঝাতে পারব না।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.