প্রদ্য়ুত্ দাস: এ কী কান্ড ঘটালো জলপাইগুড়ি! বাঁধের উপর টেবিল চেয়ার পেতে বসে এসআইআরের (SIR) ফর্ম বিলির অভিযোগ উঠল এক বিএলও-র (BLO) বিরুদ্ধে। বাড়ি বাড়ি গিয়ে নয়, জলপাইগুড়িতে তিস্তার বাঁধের উপর টেবিল চেয়ার পেতে বসে এস আই আরের ফর্ম বিলির অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। কৃষ্ণা রায় কুণ্ডু নামে ওই বিএলও-র অবশ্য সাফাই, ফর্ম ভর্তি ব্যাগ খুব ভারী।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন, Hooghly: ঘুম উড়েছে ভোটার তালিকায় নাম থাকবে কিনা ভেবে, চলে এল উচ্ছেদের নোটিস
ওই ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি যেতে অসুবিধা হচ্ছে তাঁর। সে কারণে বাঁধের উপর এক জায়গায় বসে ফর্ম বিলি করছেন। এ নিয়ে এলাকার মানুষজন কোনও আপত্তি করেননি। বুধবার সন্ধ্যার ঘটনায় বিএলও এমনটা দাবি করলেও জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া পঞ্চায়েতের সারদাপল্লি এলাকার বাসিন্দাদের একাংশের বক্তব্য, আমরা সংবাদমাধ্যমে শুনছি বিএলও বাড়ি বাড়ি যাবেন।
বাড়িতে কেউ না থাকলে তাঁর দরজার ফাঁকা দিয়ে ফর্ম দিয়ে যাবেন। পরে সেই পরিবারের সঙ্গে দেখা করবেন। কিন্তু এখানে বিএলও বাঁধের উপর চেয়ার টেবিল পেতে বসে ফর্ম বিলি করছেন। এমনটা তো হওয়ার কথা নয়। তাছাড়া বিএলও-র সঙ্গে কোনও দলের বিএলএ-কেও দেখা যাচ্ছে না বলে অভিযোগ। এনিয়ে ওই বিএলও-র বক্তব্য, আমার সঙ্গে একজন বিএলও যোগাযোগ করেছিলেন। তাঁকে বলেছি, আমি বাঁধের উপর বসে ফর্ম বিলি করছি।
আরও পড়ুন, SIR: 'হঠাত্ পাড়া'-য় হুলুস্থুল, একবার আসে বিজেপি তো পরেরবার তৃণমূল, SIR নিয়ে আতঙ্কে ৫০ পরিবার
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)