JEE Advanced Result 2025: গৃহশিক্ষক ছাড়াই JEE অ্যাডভান্সড-এ দেশে 'এক নম্বর' মেয়ে কাটোয়ার দেবদত্তা! টপার কোটার রজিত...

JEE Advanced Result Toppers: মাধ্যমিকে প্রথম, উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ, JEE মেনস-এ ১০০-এ ১০০ স্কোর করে রাজ্যে সেরা হন দেবদত্তা। 

সুদেষ্ণা পাল | Updated By: Jun 2, 2025, 04:50 PM IST
JEE Advanced Result 2025: গৃহশিক্ষক ছাড়াই JEE অ্যাডভান্সড-এ দেশে 'এক নম্বর' মেয়ে কাটোয়ার দেবদত্তা! টপার কোটার রজিত...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, JEE মেইনসের পর এবার JEE অ্যাডভান্সড। কাটোয়ার কৃতী ছাত্রী দেবদত্তা মাঝির সাফল্যের ধারা অব্যাহত JEE অ্যাডভান্সড-এও। কোনও গৃহশিক্ষক ছাড়াই JEE অ্যাডভ্যান্সড-এ দেশে মেয়েদের মধ্যে সেরা কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলের ছাত্রী দেবদত্তা মাঝি। মোট ৩৬০-এর মধ্যে দেবদত্তার প্রাপ্ত নম্বর ৩১২। কমন র‌্যাঙ্ক লিস্টে ১৬ নম্বরে আছেন দেবদত্তা।

Add Zee News as a Preferred Source

বেঙ্গালুরুর ইন্ডিয়ার ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে  ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং নিয়ে বিটেক পড়তে চান দেবদত্তা। তাই JEE অ্যাডভান্সড-এ প্রথম ১০০-র মধ্যে আসা টার্গেট ছিল দেবদত্তার। দেবদত্তার এই সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবদত্তা ২০২৩ সালে মাধ্যমিকে ৬৯৭ নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছিলেন। এরপর উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ হন। JEE মেনস-এও ১০০-এ ১০০ স্কোর করে রাজ্যের মধ্যে সেরা হন। এবার JEE অ্যাডভান্সড-এ দেশে মেয়েদের মধ্যে 'এক নম্বর' হলেন। খড়গ্পুর জোন থেকে হলেন প্রথম।

২০২৫ সালের জেইই অ্যাডভান্সড পরীক্ষা আয়োজনের দায়িত্বে ছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) কানপুর। এবার JEE অ্যাডভ্যান্সড-এর টপার হয়েছেন কোটার ছাত্র রজিত গুপ্ত। মোট ৩৬০-এর মধ্যে ৩৩২ নম্বর পেয়েছেন তিনি। চলতি বছর JEE অ্যাডভ্যান্সড দিয়েছিল ১ লাখ ৮০ হাজার ৪২২ জন। তার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৪ হাজার ৩৭৮ জন পরীক্ষার্থী। দেশের বিভিন্ন আইআইটি এবং নামী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য জাতীয় স্তরে এই পরীক্ষা হয়ে থাকে।

আরও পড়ুন, South 24 Parganas News: বাবার হার্টের রোগ! ঘটি গরম বিক্রি করেই ডাক্তার হতে চায় সপ্তম শ্রেণির সুমিত্রা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.