Kalna minor death: ফের কালনা, ফের মৃত্যু! ১৩-র নাবালকের মর্মান্তিক পরিণতিতে হতভম্ব, স্তব্ধ এলাকাবাসী...

Kalna electrocution Incident: পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে ছুটে এসে তাকে উদ্ধার করেন। কিন্তু তখনই...  পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

সুদেষ্ণা পাল | Updated By: Jun 18, 2025, 04:57 PM IST
Kalna minor death: ফের কালনা, ফের মৃত্যু! ১৩-র নাবালকের মর্মান্তিক পরিণতিতে হতভম্ব, স্তব্ধ এলাকাবাসী...

সঞ্জয় রাজবংশী: ফের কালনা। ফের মর্মান্তিক মৃত্যু। এবার কালনায় (Kalna) মোবাইল চার্জ (Mobile Charge Death) দিতে গিয়ে প্রাণ গেল নাবালকের। মাত্র ২৪ ঘণ্ওটা কাটেনি। বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি এলাকা। তার মধ্যেই আবারও একই পরিণতি। ফের বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয়ে মৃত্যু। এবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাল এক নাবালক।

Add Zee News as a Preferred Source

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা মহকুমার সমুদ্রগরের ডাঙাপাড়া গ্রামের। মৃত নাবালকের নাম আবদুল বাসার। বয়স ১৩ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে সে নিজের মোবাইল ফোনে চার্জ দিতে গিয়েছিল। সেই সময়ে হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে ছুটে এসে তাকে উদ্ধার করেন। কিন্তু তখনই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছিল।

এরপর দ্রুত ওই কিশোরকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে কালনাপ নাদনঘাট থানার পুলিস এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। আপাতত পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। একের পর এক মৃত্যুর ঘটনায় গোটা ডাঙাপাড়া জুড়ে শোকের ছায়া। আতঙ্ক ছড়িয়েছে নাবালক-সহ সব অভিভাবকদের মধ্যেও।

প্রসঙ্গত, গতকাল সকালে বৃষ্টির মধ্যে জামা মেলতে গিয়েছিল কালনার মন্তেশ্বরের অন্তর্গত গদ্ধারপাড়া এলাকার বাসিন্দা ষষ্ঠ শ্রেণির ছাত্রী বর্ষা। বাড়ির পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংযুক্ত একটি GI (গ্যালভানাইজড আয়রন) তার তখন বিদ্যুৎ পরিবাহীতে পরিণত হয়েছিল। অজান্তেই কাপড় মেলতে গিয়ে ভিজে অবস্থায় সেই তারের সংস্পর্শে চলে আসতেই, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় বর্ষা। মেয়ের চিৎকার শুনে তাকে বাঁচাতে ছুটে আসেন বাবা। কিন্তু তিনিও বিদ্যুতের শকের কবলে পড়েন। দু’জনকেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা বাবা-মেয়েকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন, Kalna father daughter death: জামা মেলতে গিয়ে মৃত্যু মেয়ের... মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও... এক সকালেই ছারখার সুখের সংসার!

আরও পড়ুন, Hilsha caught in Digha: মরশুমের প্রথম ইলিশ! দীঘায় উঠল টন টন রুপোলি শস্য... ছোট থেকে বড়, দাম কত?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.