Minor Beaten: কাজ শেখার নামে গুজরাট নিয়ে গিয়ে চরম অত্যাচার! ভয়ংকর অভিজ্ঞতা কালনার কিশোরের...

Gujarat Shocker: রাজকোটে কাজে গিয়ে অত্যাচারিত এক নাবালক। মারধরের জেরে হাঁটার ক্ষমতাই হারিয়েছে নাবালক। অবস্থা বেগতিক বুঝে পাঠিয়ে দেয় মালিক। এক যুবকের মাধ্যমে হাওড়া পাঠিয়ে দেয় মালিক। ঘটনার পর কালনা থানায় জানিয়েছে নাবালকের পরিবার।

দেবস্মিতা দাস | Updated By: Jun 3, 2025, 04:47 PM IST
Minor Beaten: কাজ শেখার নামে গুজরাট নিয়ে গিয়ে চরম অত্যাচার! ভয়ংকর অভিজ্ঞতা কালনার কিশোরের...
নিজস্ব ছবি

সঞ্জয় রাজবংশী: গুজরাটে মার বাংলার নাবালককে। মারের চোটে হাঁটার ক্ষমতা নেই। অবস্থা বেগতিক বুঝে বাড়ি পাঠিয় দেয় ঠিকাদার। কালনা থানায় অভিযোগ দায়ের। ভিন রাজ্যে সিটি গোল্ডের কারখানায় কাজে গিয়ে মালিকের হাতে অত্যাচারিত এক বালক। তাকে খেতে দেওয়া ভাত নষ্ট করায় দীর্ঘদিন ধরেই ব্যাপক মারধর করা হচ্ছিল। ওই নাবালককে মারধরের জেরে ঠিকমতন হাঁটার ক্ষমতাই হারিয়েছে সে। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Murshidabad News: স্কুল যাচ্ছি বলে আর বাড়ি ফেরেনি, চাষের জমি থেকে উদ্ধার ছাত্রীর গলাকাটা-বিবস্ত্র দেহ

অত্যাচার এমনই চরম পর্যায়ে পৌঁছেয় যে গলায় ঘা পর্যন্ত হয়ে গিয়েছে তার। অবশেষে বালকের অবস্থা বেগতিক বুঝে এক যুবকের মাধ্যমে তাকে হাওড়া পাঠিয়ে দেয় তার মালিক। ঘটনার পর পুরো বিষয়টি নিয়ে কালনা থানায় জানিয়েছে ওই বালকের পরিবার। জানা গিয়েছে, কালনা থানার অন্তর্গত উপলতি এলাকায় বাড়ি বছর ১২-র গণেশ দুর্লভের। বছর দুয়েক আগের পারিবারিক অর্থনৈতিক অনটনের কারণে রাজকোটে, শিকারপুরের এক বাসিন্দার মাধ্যমে সিটি গোল্ডের কাজ করতে যায়।

তার বাড়ি থেকে ছেলের মতন রাখব, কাজ শেখাব বলে নিয়ে গেলেও ওখানে গিয়েই অত্যাচার শুরু করে দেয় তার মালিক। এমনকি বাড়িতে ঠিক মতন কথাও বলতে দিত না। এরপরই রবিবার এক যুবকের সাহায্যে হাওড়া পৌঁছায় সে। তাকে হাওড়া থেকে নিজেদের বাড়ি নিয়ে আসে তার পরিবারের লোকেরা। এদিন মঙ্গলবার ওই বালকের মা পূর্ণিমা দুর্লভ ও তার বাবা বিশ্বনাথ দুর্লভ জানায়, 'অর্থনৈতিক অনটনের কারণে ছেলেকে কাজে পাঠিয়েছিলাম, সেখানে গিয়ে এমন অত্যাচারিত হবে ভাবতে পারিনি। ঘটনায় থানায় বিষয়টি জানিয়েছি।'

তাকে চিকিৎসার জন্য কালনা হাসপাতালেও নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে তার পরিবার সূত্রে। অভিযুক্ত মালিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন, Kolkata Shocker: মোবাইল চুরির অভিযোগে কিশোরের উপরে ভয়ংকর অত্যাচার, পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে মারধর-ইলেকট্রিক শক

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

...Read More

.