WB weather Update: কুয়াশার দাপটের মধ্য়েই কমবে তাপমাত্রা। জেলায় তা বোঝা যাবে বেশি
অয়ন ঘোষাল: সকাল হলেই কুয়াশা। একটু বেলা হলেই চড়ছে পারদ। গরম যে আসছে তা রোজই জানান দিচ্ছে আবহাওয়া। তবে এর মধ্য়েই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তরবঙ্গে আজ এবং কাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-১০০ টাকা কেজি! হঠাত্ বেড়ে গেল চালের দাম, বিপাকে মধ্যবিত্ত...
কুয়াশা
উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এর ফলে কুয়াশার সম্ভাবনা বাড়বে। বুধবার সকালে ঘন কুয়াশা। আংশিক মেঘলা আকাশ। বেলায় পরিষ্কার আকাশ। আজ ঘন কুয়াশা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি , পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে। দৃশ্যমানতা বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ২০০ মিটারের নিচে। বৃহস্পতিবারে দু তিন জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা।
পারদ উত্থান পতন
বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা প্রায় এরকমই থাকবে। স্বাভাবিকের কিছুটা উপরে। শুক্রবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। জেলায় শীতের আমেজ ফিরলেও শহরে কার্যত শীত উধাও। কলকাতার পারদ আর সেভাবে নামার সম্ভাবনা নেই।
তাপমান
রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেড়ে ২১.৮ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ২৯.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৪৬ থেকে ৯৩ শতাংশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
SA
(20 ov) 117
|
VS |
IND
120/3(15.5 ov)
|
| India beat South Africa by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
SIN
(19.3 ov) 110
|
VS |
MAS
111/4(11.4 ov)
|
| Malaysia beat Singapore by 6 wickets | ||
| Full Scorecard → | ||
|
THA
(20 ov) 153/7
|
VS |
PHI
156/9(19.4 ov)
|
| Philippines beat Thailand by 1 wicket | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.