Bengal Weather Update: আজ থেকে কমতে চলেছে লু-র মত পরিস্থিতি। তার বদলে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের প্রভাব
অয়ন ঘোষাল: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। একটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। দ্বিতীয়টি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। দ্বিতীয়টির অবস্থান উত্তর ওড়িশা উপকূল এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের থেকে সমান্তরাল দূরত্বে সমুদ্রপৃষ্ঠে।
আবহাওয়াবিদদের বক্তব্য, দ্বিতীয় ঘূর্ণাবর্তটি শক্তি বাড়াবে। আগামিকাল ১২ জুনের পর থেকে এটি শক্তি সঞ্চয় বেশ কিছুটা বাড়তে চলেছে বলে পূর্বাভাস। পরবর্তী সময় অর্থাৎ ১৫ থেকে ১৬ জুনের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর প্রভাবে ১৫ থেকে ১৭ জুন দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
আজ বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এই সপ্তাহান্তে উত্তরের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে উল্লেখযোগ্য দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলা।
বিকেলের পর দক্ষিণবঙ্গে হওয়া বদলের ইঙ্গিত। বৃহস্পতি এবং শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে গড়ে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায়। কলকাতা, হুগলি, নদিয়া সহ দক্ষিণের আরো একাধিক জেলায় দমকা হওয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন-হানিমুনে হাহাকার! মেঘালয়ের ছায়া সিকিমেও, নিখোঁজ নবদম্পতি! তবে কী...
আরও পড়ুন-মেঘালয়ের ভাবমূর্তি নষ্টের জন্য এবার ক্ষমা চাইতে হবে রাজা ও সোনমের পরিবারকে!
দুপুর বা বিকেল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে অসহ্য ভ্যাপসা গরম। সঙ্গে দরদরিয়ে ঘাম। আজ থেকে পশ্চিম ভারতের লু এর মতো তপ্ত উষ্ণ শুষ্ক হওয়ার দাপট কিছুটা কমতে চলেছে। তার বদলে বাড়তে চলেছে জলীয় বাষ্প পূর্ণ আর্দ্র গরমের প্রভাব।
কর্ণাটক কেরল মাহে এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা। আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরায় আজ দিনের বিভিন্ন সময় দফায় দফায় কখনও মাঝারি কখনও ভারী বৃষ্টির সতর্কতা। জম্মু কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশে তাপপ্রবাহের মতো পরিস্থিতি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
LES
(20 ov) 81/8
|
VS |
BOT
83/4(12.3 ov)
|
| Botswana beat Lesotho by 6 wickets | ||
| Full Scorecard → | ||
|
MAS
(19 ov) 131/7
|
VS |
BRN
135/3(17.1 ov)
|
| Bahrain beat Malaysia by 7 wickets (DLS method) | ||
| Full Scorecard → | ||
|
OMA
(19 ov) 131/7
|
VS |
NEP
135/3(17.1 ov)
|
| Match Postponed | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.