WB Weather Update: গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। উত্তরবঙ্গে উপরের দিকের ৫ জেলায় বৃষ্টি চলবে

অয়ন ঘোষাল: সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা। আবহাওয়া দফতর বলছে শুক্রবার পর্যন্ত বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। হতে পারে কালবৈশাখীও। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং উত্তরের পার্বত্য জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সব জেলাতেই।
আজ বৃহস্পতি এবং কাল শুক্রবার এই দুদিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ সম্পূর্ণ বা আংশিক মেঘলা আকাশ। দুপুরের পর যেকোনো সময় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বা কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা। উপকূলের জেলাতেও একই পরিস্থিতি তৈরি হতে পারে।
শনিবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কিছু অংশে। বৃষ্টি হলেও তাপমাত্রা গরম ও অস্বস্তিকর থাকবে। কলকাতার ক্ষেত্রে ৩৭ ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। বৃষ্টির কারণে শুক্রবার সামান্য তাপমাত্রা কমলেও মোটামুটি এইরকম তাপমাত্রাই থাকবে।
গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। উত্তরবঙ্গে উপরের দিকের ৫ জেলায় বৃষ্টি চলবে।। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির পরিমাণ আজ বাড়তে পারে। বৃহস্পতি ও শুক্রবারে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৪৮ ঘন্টায় ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে।
এপ্রিলের মাঝামাঝি থেকে গরম বাড়তে পারে। মে জুন কষ্টদায়ক হতে চলেছে। আগাগোড়াই দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকার সম্ভাবনা। একাধিক তাপপ্রবাহের স্পেল আসতে পারে এই সময়কালের মধ্যে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)