3 April 2025, 16:45 PM
'যদি ২৫ হাজার জনের চাকরি বাতিল হয়, তাহলে ভবিষ্যত্ প্রজন্মকে কে পড়াবে! এডুকেশন সিসটেমকে ভেঙে দেওয়া মানে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে দমিয়ে দেওয়ার চেষ্টা, এমনটাই করছেন না তো?' প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
3 April 2025, 16:30 PM
'আজ যাঁরা চাকরিহারা হলেন তাঁদের মধ্যে অনেকে উচ্চমাধ্যমিকের খাতা দেখছেন। এঁদের মধ্যে যদি ২৫ হাজার জনের চাকরি বাতিল হয়, তাহলে স্কুলগুলো চালাবে কে? এসব ষড়যন্ত্র বিজেপি ও সিপিএমে করছে', জানালেন মুখ্যমন্ত্রী।
3 April 2025, 16:30 PM
'যাঁদের বাতিল করা হয়েছে তাঁদের মধ্যে ১১ হাজার ৬১০জন নবম ও দশম শ্রেণীতে পড়াতেন। ৫৫৯৬জন একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াতেন', জানালেন মুখ্যমন্ত্রী।
3 April 2025, 16:30 PM
মুখ্যমন্ত্রী জানালেন, 'এখনও ১ লক্ষ চাকরির পদ ফাঁকা আছে। তার জন্য সুপ্রিম কোর্টে নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে।'
3 April 2025, 16:15 PM
'বিকাশ রঞ্জনকে নোবেল দেওয়া উচিত্', বললেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, 'অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেল। আপনারা নিজেরা যোগ্য তো? কী দোষ করেছে বাংলার ছেলে-মেয়েরা! আমার এখনও ১ লক্ষ পদ ফাঁকা আছে। এই কেসের জন্য করতে পারছি না আমি।'
3 April 2025, 16:15 PM
'ওরা বলেছে ৩ মাসের মধ্যে প্রসেস করতে আমরা করে দেব। আমরা ৩ মাসের মধ্যেই সবকিছু করবো। এঁদের ভবিষ্যতে যেন কোনও প্রভাব না পড়ে', বললেন মুখ্যমন্ত্রী।
3 April 2025, 16:15 PM
বর্ধমানের নিবেদিতা কন্যা বিদ্যালয়েও শীর্ষ আদালতের রায়ে সমস্যার সৃষ্টি হয়েছে। উচ্চ মাধ্যমিকে দুজন এবং মাধ্যমিকে একজন শিক্ষিকার চাকরি গেছে এই রায়ের ফলে। চাকরি গেছে আরও একজন চতুর্থ শ্রেণির কর্মীর। এই রায়ের ফলে স্কুলের পঠনপাঠনে সমস্যা হবে বলে জানান স্কুলের প্রধানশিক্ষিকা স্বাগতা মন্ডল কোনার।
3 April 2025, 16:15 PM
এক সঙ্গে ১৫ জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হওয়ায় আতান্তরে স্কুল। চাকরি হারারা পড়লেন চরম অবসাদে। বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাইস্কুলে ৪১ জন শিক্ষকের মধ্যে ১৫ জনের চাকরি গেলো সুপ্রিম রায়ে। স্কুলে ২২০০ পড়ুয়া আছে এই হিন্দি মিডিয়াম। যাদের চাকরি বাতিল হয়েছে তারা আজ স্কুলে এসেছিলেন। সুপ্রিম কোর্টের রায় শুনে কান্নায় ভেঙে পরেন। তাদের দাবি স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছিলেন। কি করে স্কুল চলবে তা নিয়ে চিন্তা।
3 April 2025, 16:15 PM
সুপ্রিম কোর্টের রায়ে পূর্ব বর্ধমানের কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে পঠনপাঠন এবার শিকেয় ওঠার জোগাড়। স্কুলের প্রধান শিক্ষক সৌমেন কোনার বলেন, তাঁর স্কুলের দুজন শিক্ষক ও দুজন শিক্ষিকা মোট চারজনের চাকরি বাতিল হয়েছে। শিক্ষা দপ্তরের নির্দেশিকা না আসা পর্যন্ত বুঝতে পারছি না ওই চারজন শিক্ষক শিক্ষিকা কি করবেন। স্কুলে আসবেন না আসবেন না। তাঁর স্কুলে এই মুহূর্তে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১০৪৭ জন। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা হয়েছেন চারজন শিক্ষক। বর্তমানে তার স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যাটা ২৪, কিন্তু বর্তমানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা দাঁড়াল ২০ তে।
3 April 2025, 16:15 PM
২০১৬ এসএসসিতে চাকরি পাওয়া শান্তনু বাবু চোখের জল দুচোখ ভরে ঝরে পড়ছে চোখের জল মুখে বেদনার ছায়া দীর্ঘ আট বৎসর চাকরি করছেন শান্তনু কন্যা নগর বিদ্যাপীঠ। অনেক দূরে বাড়ি হলেও এখানে ঘর ভাড়া নিয়ে তিনি শিক্ষকতা করতেন। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের শিক্ষাদান করেন। আজ হঠাৎই সুপ্রিম কোর্টের খবর তাদের কানে আসে। আসার পর রায় শুনে হতাশ হয়ে পড়ে শান্তনুসহ আরও তিন শিক্ষক সুপ্রিয় রায়ে চাকরি গেছে ২৬ হাজার শিক্ষক কন্যা নগর হাইস্কুলে ২০১৮ সালের চাকরিতে যোগ দিয়েছিলেন। ওনার পাশাপাশি মল্লিকা মণ্ডল(math) ও নুর নিসার কাজী (bio) -সহ শেখ রুস্তম (math) চাকরি পেয়েছিলেন এই এসএসসি পরীক্ষার মাধ্যমে।
3 April 2025, 16:00 PM
চাকরি হারিয়ে কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন অনামিকা রায়। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি নিয়ে চ্যালেঞ্জ করে কোর্টে গিয়েছিল ববিতা সরকার। পরবর্তীতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ববিতা সরকারকে চাকরি দেওয়া হয়েছিল। পরবর্তীতে ববিতা সরকার অ্যাকাডেমিক স্কোর কম এই বিষয়ে হাইকোর্টে ফের মামলা করেনি অনামিকা রায়।
3 April 2025, 16:00 PM
SSC সুপ্রিম রায়ে চরম বিপাকে চোপড়া গার্লস হাই স্কুল এবং চোপড়া হাই স্কুল। চোপড়া গার্লস হাই স্কুলে বিজ্ঞান বিভাগে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে স্কুলের শিক্ষিকারা৷ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানিয়েছেন প্রায় ৩৩০০ ছাত্রী তাদের স্কুলে পড়ে। ৯ জন শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় স্কুল বিপদে পড়বে৷ স্কুলে আজ ইউনিট টেস্ট শুরু হয়েছিল। পাশাপাশি এই ৯ জনের মধ্যে ৫ জন বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন। সমস্যায় পড়বে চোপড়া গার্লস স্কুল বলে দাবী তার।
3 April 2025, 16:00 PM
সুপ্রিম কোর্টে নির্দেশে চাকরির বাতিল, স্তব্ধ নিয়োগ মামলায় দুর্নীতিতে অভিযুক্ত চন্দন মন্ডলের গ্রাম। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার হয়েছে চন্দন মন্ডল| তার বাগদা মামা ভাগনা এলাকায় বাড়ি| বাড়ির এলাকা সহ দূরদূরান্তে বহু মানুষকে টাকার বিনিময়ে চাকরি দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে | এই মামলায় বাগদার মামা ভাগনা গ্রাম সহ বাগদা বেশ কিছু এলাকার বহু ব্যক্তির নাম তালিকায়| সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিলের ঘোষণা হতেই রান্না বন্ধ বাগদা মামা ভাগনা গ্রামে|
3 April 2025, 16:00 PM
চাকরি বাতিল ইস্যুতে বিষ্ফোরক মন্তব্য বিধায়কের,নিদান তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও এর। আজ মহামান্য সুপ্রিম কোর্টের রায় মোতাবেক প্রায় ২৬০০০ চাকরি বাতিল প্রসঙ্গে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট। কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি, নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ মিলিয়ে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে। আর এই ইস্যুতে চাকরি বাতিল নিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট।
3 April 2025, 16:00 PM
১৬ সালের প্যানেলে, ২৬ হাজার চাকুরী বাতিলের প্রতিবাদে ৩রা এপ্রিল লালবাগ মহকুমায় এস ডি ও অফিসে আইন অমান্য এস ইউ সি আই (সি) দলের। সেখানেই পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয়। জখম হন বেশকিছু। পাশাপাশি এইদিন বহরমপুরেও এই আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড হয়।
3 April 2025, 16:00 PM
'লোকে বিপদে পড়লে যেমন ভগবানের শরণ নেয়, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়লে বিকাশ ভট্টাচার্য এবং সিপিএমের শরণ নেয়। সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা দিলেন বিকাশ ভট্টাচার্য। আমার কাজ আইনি সাওয়াল করা। সেই কারণেই তো আমরা উকিল। কে হারবে কে জিতবে এইসব ভেবে আমরা সওয়াল করি না। আইনের দিক থেকে যা করনীয় তাই করেছি। যোগ্য অযোগ্য বিভেদ করা সম্ভব নয় কারণ প্রক্রিয়াটাই ভুল। রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসেছে সেই আবেদনের শুনানি হবে ৮ এপ্রিল। তিন মাসের মধ্যে স্বচ্ছ ভাবে পরীক্ষা নিয়ে যারা যোগ্য তাদের চাকরি দিতে হবে,' দাবি বিকাশ ভট্টাচার্যের।
3 April 2025, 15:45 PM
চাকরি বাতিলের দাবিতে SUCI এর বিক্ষোভ মিছিল জলপাইগুড়িতে। পাশাপাশি ৩ এপ্রিল বৃহস্পতিবার আইন অমান্য আন্দোলন, বিক্ষোভ মিছিলে এস ইউ সি আই এর নেতা কর্মীরা জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তর ঘেরাও অভিযান। তৃণমূল কংগ্রেসের সরকারকে কাঠ গড়ায় দার করিয়ে জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিলে সামিল এস ইউ সি আই। চাকরি বাতিলের দাবি সহ বেশ কয়েক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও আইন অমান্য কর্মসূচিতে সামিল SUCI এর নেতা কর্মীরা।
3 April 2025, 15:45 PM
এই পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা দপ্তর কী ব্যবস্থা নেবে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত নতুন নিয়োগ না হলে শিক্ষার মানেও প্রভাব পড়তে পারে। অভিভাবকরাও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
3 April 2025, 15:45 PM
বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, তাদের স্কুলেও এই রায়ের প্রভাব পড়বে। এখানে চারজন শিক্ষক ও দুজন অফিস কর্মী চাকরি হারাবেন, যার ফলে স্কুলের দৈনন্দিন কাজ চালানো কঠিন হয়ে পড়বে। তিনি আরও জানান, দ্রুত নতুন নিয়োগের ব্যবস্থা না করা হলে স্কুল পরিচালনা ব্যাহত হবে।
3 April 2025, 15:45 PM
দক্ষিণ দিনাজপুরে ৮৫১ শিক্ষকের চাকরি বাতিল, সংকটে বহু স্কুল। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দক্ষিণ দিনাজপুরে ৮৫১ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হতে চলেছে। এই রায় ঘোষণার পর জেলার বিভিন্ন স্কুলে নানা সমস্যা দেখা দিতে শুরু করেছে। বিশেষত, এমন অনেক বিষয় রয়েছে যেখানে মাত্র একজন শিক্ষক রয়েছেন। এছাড়া, বহু স্কুলেই শিক্ষা কর্মী তথা অফিস কর্মীর স্বল্পতা রয়েছে, যা প্রশাসনিক কাজ পরিচালনায় বড় সমস্যা তৈরি করবে।
3 April 2025, 15:45 PM
Supreme Court on SSC Verdict: এখানে পুরো নির্বাচন প্রক্রিয়াটিই কলঙ্কিত এবং সমাধানের বাইরে। বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে, এবং তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার ফলে নির্বাচন প্রক্রিয়াটি অপূরণীয়ভাবে কলুষিত হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার বৈধতা এবং বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হয়েছে। যে অবৈধ চাকরি প্রাপকদের সনাক্ত করা সম্ভব হয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে। যাদের নিশ্চিত করে অবৈধ বলে শনাক্ত করা যায়নি তাদের বেতন ফেরত দিতে হবে না। যারা অন্য সরকারি দপ্তরে কাজ করছিলেন তারা আগের জায়গায় ফেরত যাওয়ার আবেদন জানাবেন। এবং তাদের ৩ মাসের মধ্যে পুনর্বহাল করতে হবে। বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা নতুন নিয়োগপ্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। যতদিন না পর্যন্ত নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু হচ্ছে ততদিন পর্যন্ত তারা বেতন পাবেন এবং কাজ করতে পারবেন। তারা বয়সজনিত ছাড় পাবেন। যাদের নিশ্চিতভাবে অবৈধ বলে শনাক্ত করা যায়নি তারাও নতুন নিয়োগপ্রক্রিয়া অংশ নিয়ে পারবেন এবং বয়সজনিত ছাড় পাবেন।
3 April 2025, 15:45 PM
হাওড়ায় SUCI -এর বিক্ষোভ। বিজেপি যুব মোর্চার বিক্ষোভ। সেন্ট্রাল অ্যভেনিউতেও বিক্ষোভ। সুপ্রিম রায়ে বিজেপি কাঠগোড়ায় রাজ্য।
3 April 2025, 15:45 PM
রাজীব ব্যানার্জি সুপ্রিম কোর্ট রায় নিয়ে ব্যক্তিগতভাবে বলতে পারি দশ জন দোষী মুক্ত হয়ে যায়। কিন্তু একজন নির্দোষ যানে শাস্তি যেন না পায়। বিরোধীরা যারা এদের নিয়ে ব্যবহার করলো তা হয়তো জয় পেল। কিন্তু এতগুলো মানুষের চাকরি চলে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিল যাতে কারও চাকরি না যায়। যতবার তাদের চাকরির ব্যবস্থা করেছিল ততবার বিরোধীরা কোর্টে গিয়ে আটকেছে। চাকরি খেকো বিরোধী দল বারবার কোর্ট গেছে। এত মানুষের চাকরি গেছে। এদের কান্নার জবাব সেই বিরোধীদের দেওয়া উচিত।
3 April 2025, 15:30 PM
বিকাশ সুকান্তকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। চাকরীহারাদের পাশে আছেন মুখ্যমন্ত্রী। সোমবার চাকরিহারাদের সঙ্গে সাক্ষাত্ করবেন তিনি।
3 April 2025, 15:30 PM
মধ্যপ্রদেশের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী। 'এখানে সিবিআই আমাদের শিক্ষামন্ত্রীকে জেলে রেখে দিয়েছেন। একই অপরাধে তাহলে কতজনের শাস্তি হয়?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর।
3 April 2025, 15:15 PM
'যাঁরা বাতিল হয়েছেন তাঁদের আবার নতুনভাবে নেওয়া হবে। তাঁদের পুনরায় নেওয়া হবে। তাঁদের অন্যান্য সুযোগ সুবিধাও পুনরায় দেওয়া হবে', জানালেন মুখ্যমন্ত্রী।
3 April 2025, 15:00 PM
বিজেপির রাজ্যে কেন তদন্ত হয় না? সবসময় কেন টার্গেট বাংলা মানুষেরা?, প্রশ্ন মমতার।
3 April 2025, 15:00 PM
'আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। ৩ মাসের মধ্যে প্রক্রিয়া শেষ করব। একজনের অপরাধে কতজনের শাস্তি হয়। শিক্ষা ধ্বংস করা বিজেপির লক্ষ্য? চাকরিহারাদের পাশে মানবিকভাবে দাঁড়াব', জানালেন মুখ্যমন্ত্রী।
3 April 2025, 15:00 PM
যাঁরা ইতোমধ্যেই চাকরি করছেন, তাঁদের কোনও টাকা ফেরত দিতে হবে না, রায়ে উল্লেখ দাবি মমতার
3 April 2025, 14:45 PM
সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল। সুপ্রিম রায়ে এই প্যানেল বাতিল। 'বিচারপতিদের সম্মান জানিয়ে বলছি এই রায় মেনে নিতে পারছি না, মানবিক দিক থেকে বলছি কোনও রকমের ভুল তথ্য দেবেন না', বললেন মুখ্যমন্ত্রী।
3 April 2025, 14:45 PM
Kanthi: আজ কাঁথিতে বিজেপি মিছিল। হাইকোর্টের অনুমতিতেই এই মিছিল। মোতাবাড়ি ঘটনার প্রতিবাদেই আজ এই মিছিল বিকেল ৬টা পর্যন্ত চলবে এই মিছিল।
3 April 2025, 14:30 PM
Diamond Harbour: ৭ মাসের শিশুকে আঁচড়ে খুন করল বাবা। ঘটনাটি ডায়মন্ড হারবারের সরিষা কানাইগাছি এলাকার। মৃত শিশুর নাম রাকিবুল খান। স্থানীয়দের দাবি, সন্তান হওয়াতেই রাগ ছিল বাবার। পারিবারিক অশান্তির জেরে বাবা খোকন খান তার ছেলেকে মারধর করত। ঘটনার পর পুলিস অভিযুক্তকে গ্রেফতার করেছে।
3 April 2025, 13:45 PM
Basirhat: নাবালিকা এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও তার উপর শারীরিক অত্যাচারের অভিযোগে প্রতিবেশী ষাট ঊর্ধ্বের এক বৃদ্ধকে মারধোর করে পুলিসের হাতে তুলে দিল গ্রামবাসীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল বসিরহাট থানার মেরুদন্ডী গ্রামে।
3 April 2025, 13:45 PM
Malda: চৈত্র মাসের প্রবল দাবদাহে শহরের বিভিন্ন প্রান্তের রাস্তার ধারের গাছগুলোকে বাঁচিয়ে তুলতে জল ছড়ানোর উদ্যোগ নিল ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। ইতিমধ্যে পানীয় জলের পরিষেবা নিয়ে গ্রামগঞ্জে বিস্তার অভিযোগ উঠতে শুরু করেছে। ঠিক তার উল্টোদিকে শহরের বিভিন্ন রাস্তায় শুকিয়ে যাওয়া গাছকে বাঁচাতেই জল দিয়ে স্প্রের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করল ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। উল্লেখ্য, মালদা শহরের নেতাজি সুভাষ রোড, কে.জে. স্যানাল রোড , বাঁধ রোড, মকদমপুর, স্টেশন রোড , রথবাড়িসহ একাধিক এলাকায় রাস্তার ধারে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করেছিল সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ। শহর সাজানো এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতেই দীর্ঘদিন আগেই এই উদ্যোগ গ্রহণ করে ইংরেজবাজার পুরসভা। কিন্তু চৈত্রের তাপপ্রবাহ শুরু হতেই শহরের রাস্তার বিভিন্ন প্রান্তে গাছ শুকোতে শুরু করেছে। আর সেই গাছের প্রাণ ফেরাতেই এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ।
3 April 2025, 13:30 PM
SSC Case: সুপ্রিমকোর্টের চাকরি বাতিলের রায় ঘোষণা হতেই মানসিক ভাবে ভেঙে পড়লেন পুরুলিয়ার চিত্তরঞ্জন মহিলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষিকা মল্লিকা মন্ডল। ২০১৯ সালে তিনি যোগ দেন বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে । আজ হঠাৎ করে চাকরি বাতিলের রায় ঘোষণার পর তিনি বলেন, যোগ্য চাকরিপ্রার্থী হিসেবে সৎ পথে চাকরি পেয়েছিলাম। প্যানেলের মধ্যে যোগ্য অযোগ্য বিচার না করেই সকলের চাকরি বাতিল করা ঠিক হয়নি। বিচারপতির উচিত ছিল একটু সময় দেওয়া । এরপর পুরো পরিবারের অবস্থা কি হবে সেটাই চিন্তার বিষয়।
3 April 2025, 13:30 PM
Ram Navami 2025: রাজ্যজুড়ে রামনবমীকে কেন্দ্র করে চাপা উত্তেজনা। অস্ত্রের ঝনঝনানির ডাক গেরুয়া শিবিরের। ঠিক সেই সময় শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন আসানসোল নূরানী মসজিদের সেই ইমাম ইমদাদুল্লা রশিদি। অতীত ভুলে রামনবমীকে সম্প্রীতির উৎসবে পরিণত করার আহ্বান জানালেন তিনি।
3 April 2025, 13:30 PM
Ram Navami 2025: আগামী ৬ ই এপ্রিল রামনবমী। সেদিন শোভাযাত্রা বের হয় অঞ্জনি পুত্র সেনার পক্ষ থেকে। যে পথে এই শোভাযাত্রা হয় সেই পথে যাবার অনুমতি এবার দেয়নি পুলিস। পরিবর্তে দুটি বিকল্প পথে যাবার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে হাওড়া সিটি পুলিসের পক্ষ থেকে। এই নিয়ে তৈরি হয়েছে জটিলতা। উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে উদ্যোক্তারা। প্রতিবছর রামনবমীর দিন শোভাযাত্রা বের করে অঞ্জনী পুত্র সেনা। হাওড়া কাজিপাড়া হয়ে হাওড়া ময়দান পর্যন্ত এই পথে শোভাযাত্রা চলাকালীন ২০২২ ও ২০২৩ সালে অশান্তির ঘটনা ঘটে। যার তদন্ত করছে এন আই এ। ২০২৪ সালে শোভাযাত্রা শান্তিপূর্ণ ভাবে হয়। এবারে ওই পথে শোভাযাত্রার অনুমতি দেয়নি পুলিস।
3 April 2025, 13:15 PM
Bankura School: সুপ্রিম কোর্টের রায় একদিকে যেমন হতাশ চাকরি যাওয়া শিক্ষকরা, অন্যদিকে হতাশ বাঁকুড়া জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা। কারণ জেলার স্কুলগুলিতে এমনিতেই ছাত্র-ছাত্রী অনুযায়ী শিক্ষক সংখ্যা অনেকটাই কম। সুপ্রিম কোর্টের এই রায়ে চাকরি হারালেন বহু শিক্ষক। এরফলে আরও এক ধাক্কায় জেলার বিভিন্ন স্কুলগুলিতে কমে গেল শিক্ষকের সংখ্যা। বাঁকুড়া মিউনিসিপাল হাই স্কুলের প্রধান শিক্ষক জানান তার স্কুলে এমনিতেই শিক্ষক সংখ্যা যথেষ্ট কম তার ওপর আরও দুজন শিক্ষক সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানোর ফলে আরও কিছুটা সমস্যায় পড়তে হল তাঁকে।
3 April 2025, 13:15 PM
Naihati: সমাজ মাধ্যমে একটি ছবি ভাইরাল সেখানে দেখা যাচ্ছে এক যুবক পায়ের উপর একাধিক অস্ত্র আর যে অস্ত্র দেখা যাচ্ছে তা সবই হাতে বানান দেশি বন্দুক। এক হাতে কার্তুজ, অন্য হাতে কপালে ঠেকানো নাইন এম এম বন্দুক। আর সেই যুবকের ছবি রয়েছে একাধিক নৈহাটির তৃণমূলের নেতাদের সঙ্গে আর এই নিয়েই উঠছে প্রশ্ন। ওই যুবকের নাম সাহিল আলাম নৈহাটির ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা সঙ্গে তার ছবি। তৃণমূলের তরফ থেকে দাবী করা হচ্ছে সাহিল আলাম তাদের সঙ্গে অর্থাৎ তৃণমূলের সঙ্গে কোনও সম্পর্ক নেই।
3 April 2025, 13:15 PM
Maa Flyover: মা ফ্লাইওভারে ঘটে গেল বড় দুর্ঘটনা। গাড়ি চালকের গাফিলতিতে উল্টে গেল গাড়ি। অভিযোগের তীর গাড়িচালকের ওপর। তিনি গাড়ি চালানোর সময় রিলে মত্ত ছিলেন বলে অভিযোগ।
3 April 2025, 13:00 PM
South 24 Pargana Incident: বাজি বিস্ফোরণে ৮ জনের মৃত্যু, তাদের মধ্যে আছে চারজন শিশু। তিনজনের আর মাত্র কয়েকদিন পরেই জন্মদিন ও মুখে ভাতের অনুষ্ঠান ছিল, সব শেষ হয়ে গেল মুহূর্তের মধ্যে। আর কয়েক দিন পরেই ঘটা করে অনুষ্ঠান হওয়ার কথা ছিল বণিক পরিবারে। সেই মতো বিভিন্ন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছিল। ভাই ও বোনের অন্নপ্রাশনের অনুষ্ঠানে আত্মীয়-স্বজন থেকে প্রতিবেশী সবাইকেই নিমন্ত্রণ করার ভাবনা ছিল। সোমবার রাতে পাথরপ্রতিমার ঢোলাহাট থানার দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের তৃতীয় ঘেরিতে বাজি বিস্ফোরণে মৃত্যু হয় আট জনের। এঁরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য।
3 April 2025, 12:30 PM
Liluah: লিলুয়া বামুনগাছি এলাকায় পথ অবরোধ। নোংরা জল রাস্তায় ও বাড়িতে রয়েছে গত পনেরো দিন ধরে। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। ভাগাড়ে ধস নেমে এলাকার ড্রেনেজ সিস্টেমও ভেঙে পড়েছে। স্থানীয়রা জানান, নোংরা জল মাড়িয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে। কারোর কোনও হেলদোল নেই।তাই বাধ্য হয়ে তারা অবরোধ করেন। বিক্ষোভ দেখান। অবরোধ তুলতে এলে লিলুয়া থানার পুলিসের সঙ্গে বচসা বাধে। এরপর আসে রাফ ও বিশাল পুলিসবাহিনী। অবরোধকারীরা জানান পুলিস আশ্বাস দিয়েছে সমস্যা সমাধানের।
3 April 2025, 11:30 AM
SSC Case: বাতিল হয়ে গেল ২০১৬ সালের SSC-র পুরো প্যানেল। বাতিল করা হল ২৫,৭৫২ জনের চাকরি। চাকরি থাকল একমাত্র ক্যানসার আক্রান্ত সোমা দাসের। সুপ্রিম কোর্টের রায় শুনে তিনি বলেন, 'আমি কখনওই চাইনি আমার চাকরি থাকুক, আর বাকিদের চলে যাক। এই রায় আমার কাছে খুবই অনভিপ্রেত। কারণ, গোটা প্যানেলে অনেকেই যোগ্য ছিলেন। সরকার এবং কমিশনের কিছুটা গাফিলতির কারণেই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হল না।'
3 April 2025, 11:30 AM
SSC Case: 'বাংলায় সততার কোনও দাম নেই', কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এক শিক্ষক বলেন, 'পশ্চিমবঙ্গে সততার কোনও দাম নেই।' অন্য একজন প্রার্থী বলেন, 'এর থেকে বলতে পারত যে আপনারা সুইসাইড করে নিন, আমরা কিছু করতে পারছি না।'
3 April 2025, 11:30 AM
Malda: ব্যাঙ্ক থেকে গায়েব লাখ লাখ টাকা। মাথায় হাত তিন ব্যাঙ্ক গ্ৰাহকের।সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের। টাকা রিফান্ডের দাবিতে বুধবার বিকেলে ব্যাঙ্ক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর এলাকার এক বেসরকারি ব্যাঙ্কে। ব্যাঙ্ক থেকে টাকা গায়েব হয়ে গিয়েছে পূর্ব বেলসুর গ্রামের বাসিন্দা মহম্মদ পিয়ারুল ইসলামের ৪ লক্ষ টাকা,ডুমুরিয়া এলাকার বাসিন্দা ইশাহাক আলির ১ লক্ষ ১৫ হাজার টাকা ও মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাম্মেদ সেতারা খাতুনের স্বামী আব্দুর রহমানের ৪ লক্ষ ৪৮ হাজার ৮০০ টাকা। কেউ দুই মাস ধরে,কেউ চার মাস ধরে ব্যাঙ্ক ম্যানেজারকে অভিযোগ করে আসছেন। কোনও সদুত্তর না পেয়ে এদিন তাকে ঘিরে বিক্ষোভ দেখান। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বেসরকারি ব্যাঙ্কে তাদের অ্যাকাউন্ট রয়েছে। কয়েক বছর ধরে লেনদেন করে আসছেন তারা। অভিযোগ,কোনও ওটিপি তারা কাউকে দেননি। এমনকী, ফোনে শেয়ার করেননি কোনও ব্যক্তিগত মেসেজও। তা সত্ত্বেও হটাৎ করে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা। এই নিয়ে আতঙ্কে রয়েছেন অন্যান্য ব্যাঙ্ক গ্রাহকরাও। কী ভাবে এই ঘটনা ঘটল? তা ভেবে পাচ্ছেন না তারা। সাইবার থানায় অভিযোগের পর দুই গ্রাহককে কিছু টাকা ব্যাঙ্ক কর্তৃপক্ষ রিফান্ড করলেও বাইক টাকা রিফান্ড করছেন না। তাদের অ্যাকাউন্ট হোল্ড করে দিয়েছেন বলে অভিযোগ। টাকা লেনদেন করতে পারছেন না তারা। যদিও ওটিপি শেয়ার বা কোন লিংকে ক্লিক করার ফলে টাকা গায়েব হয়েছে বলে দাবি ব্যাঙ্ক ম্যানেজারের।
3 April 2025, 11:30 AM
SSC Case: বাতিল হয়ে গেল ২০১৬ সালের SSC-র পুরো প্যানেল। বাতিল করা হল ২৫,৭৫২ জনের চাকরি। চাকরি থাকল একমাত্র ক্যানসার আক্রান্ত সোমা দাসের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, নিয়োগে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে। যেভাবে নিয়োগ হয়েছে তাতে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
3 April 2025, 11:30 AM
Dinhata:সীমান্তে আবার উত্তেজনা। বিএসএফের গুলিতে নিহত এক ভারতীয়। নিহত ব্যক্তির নাম জাহানুর হক। ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নং ব্লকের গিতালদহ সীমান্তে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে নিহত ব্যক্তি পাচারের সাথে যুক্ত। তবে পরিবারের তরফে দাবি করা হচ্ছে সে পাচারের সাথে যুক্ত নয়, তাকে রাতের অন্ধকারে বাড়ির পাশ থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করেছে বিএসএফ।
3 April 2025, 11:30 AM
Diamondherbour: ৭ মাসের শিশু সন্তানকে আছাড় মেরে মেরে ফেলার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবার থানার সরিষার কানাই গাছি এলাকায়। মৃত ওই শিশুটির নাম রাকিবুল খান। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বিকাল বেলা ঈদ উপলক্ষে বাড়ির পাশেই মাঠে খেলা চলছিল হঠাৎ করেই বাবা কখন খান মায়ের কোলে থাকা রাকিবুল কে কোল থেকে ছিনিয়ে নিয়ে বাগানের দিকে চলে যায়। এর কিছুক্ষণ পরেই ঘরেতে এসে বিছানায় শুইয়ে দেয় রাকিবুলকে। বলে ছেলে ঘুমাচ্ছে। পরবর্তী সময়ে মা টুম্পা বিবির সন্দেহ হওয়ায় দেখেন ছেলের নিথর দেহ করে রয়েছে বিছানায়। চিৎকার-চেঁচামেচি করলে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি থাকে নিয়ে ডায়মন্ডহারবার হাসপাতালে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। বছর দেরেক হল টুম্পার সাথে বিয়ে হয়েছিল খোকনের বিয়ের কিছুদিন পরে তাদের একটি পুত্র সন্তানও হয়। সন্তান হওয়ার পর থেকে প্রায়শই স্ত্রী এর সাথে অশান্তি লেগে থাকত খোকনের। এর আগেও নাকি একাধিকবার খোকন তার ছেলে রাকিবুল কে হত্যা করার চেষ্টা করেছে। কখনো হাত ভেঙে দিয়েছে আবার কখনো বা ব্লেড দিয়ে আঘাত করেছে।
3 April 2025, 11:30 AM
SSC Case: যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল। যাঁরা SSC মাধ্যমে ২০১৬ সালে চাকরি পেয়েছিলেন, তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। ৩ মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ওই সময়ের মধ্যে CBI কে যোগ্য-অযোগ্য প্রার্থী বাছাই-এর প্রক্রিয়া শুরু করতে হবে।
3 April 2025, 11:15 AM
SSC Case: ২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। বলল, পুরো প্রক্রিয়াতেই কারচুপি করা হয়েছে। ওই নিয়োগ প্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতাই নেই। সেই সঙ্গে রাজ্যের ২৬ হাজার চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। শীর্ষ আদালতের নির্দেশ, নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা বাদ যাবেন, তাঁদের বেতন দিতে হবে।
