West Bengal News LIVE Update: চাকরি বাতিল ইস্যুতে দিল্লি দরবারে বাংলার রাজনৈতিক দরবার

Fake Medicine: বিসি রায় শিশু হাসপাতাল লাগোয়া জাল ওষুধের কারবার। ওষুধ সংরক্ষণে নিয়ম না মানারও অভিযোগ। অনিয়মের খোঁজে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের হানা।
চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের দিন পাল্টা কর্মসূচি, রাজ্যজুড়ে মমতার পদত্যাগের দাবিতে পাল্টা কর্মসূচি শুভেন্দুর।
সমবার নেতাজী ইন্ডোরে মুখ্যমন্ত্রীর বৈঠক চাকরিহারাদের সঙ্গে। ব্যবস্থাপনা নিয়ে প্রস্তুতি-বৈঠক তৃণমূলের।
চাকরি বাতিল নিয়ে রাজনীতিতে রং। চাকরি বাতিলে তৃণমূলকে তোপ।
চাকরি বাতিল রায় নিয়ে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে রিভিউ পিটিশন করবে এসএসসি। সাহায্য করবে রাজ্য সরকার।
Noida Fire Incident: নয়ডা সেক্টর-১৮ কৃষ্ণা প্লাজায় আগুন, আতঙ্কে বহুতল থেকে ঝাঁপ দেয় ৫ জন, বহুতলে আটকে থাকা ১০০ জনকে উদ্ধার করেছে দমকল কর্মীরা। কী কারণে আগুন তদন্ত চলছে।
BJP on SSC Case Verdict: চাকরি বাতিল বিতর্কে এবার করুণাময়ীতে বিক্ষোভ বিজেপির। বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করেন তাঁরা। সেই সময় তাঁরা পুলিসের বাধার মুখে পড়েন।
SSC Recruitment Case: প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে চিঠি লিখেছেন পুরুলিয়ার সংসদ সদস্য জ্যোতির্ময় মাহাতো। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।
Fire Cracker Factory Blast: পাথরপ্রতিমা বাজি বিস্ফোরণকান্ডে গ্রেফতার, মূল অভিযুক্তের ভাই তুষার বণিক।
SSC Recruitment Case: বাংলার রাজনৈতিক লড়াই এখন দিল্লির রাজপথে। আজ দিল্লিতে একাধিক কর্মসূচি রয়েছে বাংলার এক ইস্যু নিয়ে।
Epic Card Issue: এপিক ইস্যুতে চাপ বাড়ানোর কৌশলে, দিল্লিতে তৃণমূলের বিক্ষোভ
SSC Recruitment Case: মথুরাপুরের স্কুলে সমস্যা, সুপ্রিম-রায়ে প্যানেল বাতিলে ৮ শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল।
BJP Poster: বেহালার ১৪ নম্বর বাস স্ট্যান্ড থেকে শুরু করে ব্লাইন্ড স্কুল পর্যন্ত বিজেপি নেতা অনুপম ভট্টাচার্যের নামে ফের বিতর্কিত পোস্টার।
SSC Supreme Court Verdict: চাকরি বাতিল বিতর্কে, সরকারকে ভেঙে দেওয়ার আহ্বান দিলীপ ঘোষের। 'সরকার ভেঙে দিয়ে, এখানে আদালতের সরকার চালানোর দরকার।' মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের।
Bankura: বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে নির্মিত নিয়ন্ত্রিত বাজার এখন বিপদজনক জায়গায় পরিণত হয়েছে। ২০১৪ সালে রাজ্য সরকারের উদ্যোগে এই বাজার তৈরি হলেও, ব্যবসায়ীরা সেখানে যেতে রাজি নন, ফলে তারা জাতীয় সড়কের উপরই সবজি বাজার বসাচ্ছেন। এ কারণে ঘটছে দুর্ঘটনা। বাজার এখন মদের আসর এবং নেশার স্থান হয়ে উঠেছে, যেখানে মদের বোতল ও নেশার সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে থাকে। স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, তিনি জেলা শাসক এবং সদর থানার পুলিশের সঙ্গে কথা বলবেন, তবে প্রশ্ন, এতদিন তিনি কী করছিলেন?
সিবিআইয়ের হানায় অসীম কুন্ডু ও ললিত ঘোষালের নাম উঠে এসেছে। প্রায় দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, সিবিআই অসীম কুন্ডুকে আটক করে। এমইএস অফিসার মিথিলেশ কুমার বরাত দেওয়ার নামে পাঁচ লক্ষ টাকা দাবি করার সময় সিবিআই তাকে হাতেনাতে ধরতে পারে। বর্তমানে মিথিলেশ কুমার ও অসীম কুন্ডু সিবিআই হেফাজতে।
Siliguri: শিলিগুড়ির হাকিম পাড়ায় এক ঠিকাদারের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, অসীম কুন্ডু নামে ওই ঠিকাদার উত্তরবঙ্গের এমঈএস ডিপার্টমেন্টে কাজের বরাত পাওয়ার জন্য এক সরকারি আধিকারিককে ঘুষ দিতে গিয়ে ধরা পড়েন। কেন্দ্রীয় সংস্থা ওই সরকারি কর্মকর্তাকে আটক করে এবং অভিযুক্তের বাড়িতে তল্লাশি শুরু করে। আইনজীবী সুরভি পাল জানান, সবটাই অভিযোগ এবং তল্লাশি চলছে।
Jalpaiguri: জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়া ঝাড় চা বাগান এলাকায় প্রথম বার সাত দিনব্যাপী এমন এক ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৯ ই এপ্রিল এই অনুষ্ঠান। এই আয়োজন উপলক্ষে একটি বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা জলপাইগুড়ি গোশালা মোর, পাতকাটা কলোনি সহ সংলগ্ন বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। এই প্রসঙ্গে উদ্যোক্তা মহেস রাউতিয়া বলেন, মূলত সমগ্র দেশে সুখ শান্তি কামনায় এই মহৎ গীতা পাঠের আসর অনুষ্ঠিত হচ্ছে এবার প্রথম এই অঞ্চলে।
South 24 Parganas: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের ফেরিঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত ২ যুবক। রায়পুর মিলন মোড় থেকে হেলমেট ছাড়া দ্রুত মোটরসাইকেল চালানোর সময় তারা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের গায়ে ধাক্কা মেরে আহত হয়। একজনের মৃত্যুর আশঙ্কা। গাড়ির ব্যাগে মদের বোতল পাওয়া গেছে, তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা তাদের গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
South 24 Parganas: দক্ষিণ চব্বিশ পরগনার মেহেরপুরে ইঁদুর মারতে চাউমিনে বিষ মাখিয়ে ঘরের মধ্যে রাখা হয়েছিল। পরে, সেই বিষ মাখা চাউমিন খেয়ে চার শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের গদামথুরা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে চার শিশুর জীবন বিপন্ন।
Waqf Amendment Bill 2025: লোকসভার পর রাজ্যসভাতেও পাস হলো ওয়াকফ সংশোধনী বিল। মধ্যরাতে ভোটাভুটিতে বিলটি পাস হয়, পক্ষে পড়ে ১২৮টি ভোট, বিপক্ষে ৯৫টি। এখন রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষা। রাষ্ট্রপতি সই করলে ৭০ বছরের পুরনো আইনটি বদলে যাবে।
Topsia Incident: তপসিয়ায় দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। গতকাল রাতে পুকুরে এক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায়। এরপরই তিলজলা থানায় খবর দেন স্থানীয়রা, ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাও আসেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Ram Navami: রামনবমীতে কলকাতায় যানশাসন। রবিবার দিনভর কলকাতায় পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ থাকবে। তবে, নিষেধাজ্ঞার তালিকায় থাকবে না অত্যাবশ্যকীয় পণ্যের গাড়ি। গাড়ি চলাচলে তাত্ক্ষণিক সিদ্ধান্তে বিধিনিষেধ আরোপ করা যাবে। শোভাযাত্রা নিয়ে ট্রাফিক পুলিশের নির্দেশ লালবাজার থেকে: সূত্র।
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে বিপত্তি, পুরনো বিমানে সমস্যা হওয়ায় মেরামতির জন্য ওয়ার্কশপে আনা হচ্ছিল। বিমানটিকে টেনে নিয়ে যেতে হিমশিম খেতে হয়, পরে সকালে জেসিবি দিয়ে বিমাটি সরানো হয়।
Weather Update: সকালে মেঘলা আকাশ, কলকাতাসহ দক্ষিণবঙ্গে আজ বিকেলে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলে। আগামীকাল ও পরশু বৃষ্টির বিরতি থাকলেও সোমবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)