West Bengal News LIVE Update: রুদ্ধশ্বাস ম্যাচে দুরন্ত লড়েও LSG-র কাছে ৪ রানে হারল KKR

West Bengal News LIVE Update: স্বামীকে খুনের পরিকল্পনা করছিল প্রিয়াঙ্কা ও সুপ্রকাশ। তারপরেই নিজের জীবন বাঁচাতে এবং প্রতিশোধ নিতে সিদ্ধান্ত নেন স্ত্রীকে খুন করার

Last Updated: Tuesday, April 8, 2025 - 19:26
West Bengal News LIVE Update: রুদ্ধশ্বাস ম্যাচে দুরন্ত লড়েও LSG-র কাছে ৪ রানে হারল KKR

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

8 April 2025, 17:00 PM

Sikkim Road Accident: পেলিং থেকে শিলিগুড়ি পর্যটক নিয়ে ফেরার পথে গাড়ির উপর আস্ত গাছ ভেঙে পড়ে দুর্ঘটনা। 

8 April 2025, 16:45 PM

BJP: চাকরিহারাদের একাংশকে নিয়ে SSC অফিসে যান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যদিও চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ হয়নি আগামীকাল আবারও SSC অফিসে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সাংসদ। 

 

8 April 2025, 16:30 PM

তৃণমুলের মহিলা সাংসদের উদ্দেশে কটুক্তি। ক্ষোভে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মহিলা সাংসদ।কটুক্তির অভিযোগ কল্যাণের বিরুদ্ধে এবং মুখ্যমন্ত্রীকে চিঠি ওই সাংসদের। চ্যাটের স্ক্রিনশট ভিডিও পোস্ট বিজেপির। 

8 April 2025, 14:30 PM

Share Market: একদিনের মধ্যেই ঘুরে দাঁড়াল ভারতের শেয়ার বাজার। সোমবার প্রায় এক ধাক্কায় ৪০০০ পয়েন্ট পড়ে গেছিল সেনসেক্স। কিন্তু মঙ্গলবার বাজার খোলার পরেই ১০০০ পয়েন্ট উধার হয় সূচকের।

8 April 2025, 14:30 PM

Khardaha: খড়দহের বাগানে গণধর্ষণের অভিযোগে ৪ অভিযুক্তের মধ্যে ২ জন গ্রেফতার, বাকি ২জন পলাতক, এবং তাদের বিরুদ্ধে নির্যাতিতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে।

8 April 2025, 14:15 PM

Hanuman Jayanti | BJP: ১২ এপ্রিল হনুমান জয়ন্তীতে মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা বিজেপির।

8 April 2025, 14:00 PM

Suvendu Adhikari: শুভেন্দু আধিকারীকে মোথাবাড়ী যেতে অনুমতী। শর্তসাপেক্ষে ১১ এপ্রিল যাওয়ার অনুমতি হাইকোর্টের।

8 April 2025, 13:45 PM

Arjun vs Somnath: অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম দ্বন্দ্ব তীব্র। রাম নবমীর দিন ইজরায়েলের পতাকা হাতে অর্জুন!সাম্প্রদায়িক  উসকানির অভিযোগ ভাটপাড়ায় অর্জুনের বিরুদ্ধে। অভিযোগ  অস্বীকার প্রাক্তন সাংসদ অর্জুনের।

8 April 2025, 13:45 PM

Jalpaiguri: ট্রাকের ভিতর লোহার স্ক্র্যাপ বোঝাই করে তার নিচে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট গুয়াহাটি থেকে দিল্লির উদ্দেশ্যে পাচারের আগেই আটক জলপাইগুড়ি পুলিসের হাতে। গোপন সূত্রে বড় সাফল্য জলপাইগুড়ি জেলা পুলিসের। বানারহাট থানার পুলিসের অভিযানে উদ্ধার প্রায় ৫০ লক্ষ টাকার বিদেশি সিগারেট! বাজেয়াপ্ত একটি ৬ চাকার কনটেইনার। গ্রেফতার ২, ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।

8 April 2025, 13:45 PM

Waqf Bill: ওয়াকফ বিল পাস হওয়ার বিরোধিতায় বাইক মিছিল।জগতবল্লভার ব্লক জমিয়াতে হিন্দের পক্ষ থেকে এই কর্মসূচি আজ নেওয়া হয়।হাওড়ার জগৎবল্লভপুর মুন্সিরহাট ফতেহ আলী মাজার থেকে বাইক মিছিল করা হয়।মিছিলে প্রায় ৫০০ টি বাইক করে মুন্সিরহাট থেকে সন্তোষপুর পর্যন্ত সাত কিলোমিটার মিছিল হয়। যাবে এলাকার সমস্ত মানুষকে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিল নিয়ে সিদ্ধান্তের বিরোধিতা করতে বলা হয়।মাইকে করে চলে প্রচার।দাবী তোলা হয় সংশোধনী বিল বাতিলের।

8 April 2025, 13:30 PM

Siliguri: জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি, দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ এবং তার জেরে বাড়িতে আগুণ লাগিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে ফাঁসিদেওয়া থানার পুলিস।

 

8 April 2025, 13:30 PM

Amta: দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় ট্রেনের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির। মাজু স্টেশনের কাছে আমতা হাওড়া লোকাল ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। রেল লাইন পেরোতে গিয়ে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে রেল পুলিস এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে জগৎবল্লভপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করা মৃত বলে ঘোষণা করে। তবে ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।পরিচয় জানার চেষ্টা চলছে।

 

8 April 2025, 13:00 PM

Bihar Ask for Doctors: বাংলার কাছে চিকিৎসকের  অভাবে সাহায্য চাইল বিহার। অন্তত ১০ জন চিকিৎসক চেয়ে আবেদন বিহারের। এনআরএস কর্তৃপক্ষের কাছে চিঠি বিহার সরকারের। সম্মতি জানিয়ে বিহার সরকারকে চিঠি এনআরএসের।

8 April 2025, 11:45 AM

Medinipur: মেদিনীপুরে কলেজ মাঠ থেকে মিছিল চাকরিহারাদের। ডিএম অফিসের সামনে পথ অবরোধ বিক্ষোভের কর্মসূচি।

 

8 April 2025, 11:15 AM

SSC Supreme Verdict: CBI তদন্তের নির্দেশ খারিজ! সুপ্রিম কোর্টের অতিরিক্ত 'শূন্যপদ' মামলা। 'রাজ্যপালের অনুমোদন হস্তক্ষেপের দরকার নেই' -সুপ্রিম কোর্ট। মন্ত্রিসভার সিদ্ধান্তে CBI তদন্তের নির্দেশ খারিজ।

8 April 2025, 11:00 AM

Domestic LPG Price Hike: 'আমাদের দেশের গুরুজন নরেন্দ্র মোদী তিনি রাম নবমীর উপহার দিয়েছেন প্রথমে গোটা দেশের ওষুধের দাম বাড়িয়ে তারপর গ্যাসের দাম বাড়িয়ে': দেবাংশু

8 April 2025, 11:00 AM

Mathurapur: ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে মথুরাপুরে বিজেপির ভাঙন আরও স্পষ্ট। আবাদ ভগবানপুরের রঘুদেবপুর গ্রামে বিজেপির ৫০টি পরিবার-সহ প্রায় ২০০ কর্মী তৃণমূলে যোগ দেন। রাস্তাঘাট, লক্ষীর ভান্ডার, স্বাস্থ্যসাথীসহ বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ায় তাঁরা তৃণমূলকেই বেছে নিয়েছেন বলে জানান। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা জিয়াদ আলী পুরকাইত, সাহানা খাতুন ও নঈম সাহা। নেতাদের দাবি, এই ভাঙনেই ২০২৬-এ জয় নিশ্চিত তৃণমূলের।

8 April 2025, 10:45 AM

Gosaba: গোসাবায় পুলিশের সামনেই নদীর চর দখল করে ম্যানগ্রোভ কেটে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। বিজেপির দাবি, প্রশাসনের মদতেই চলছে কাজ। পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূলের দুই গোষ্ঠীর টানাপোড়েনে অভিযুক্তের দলীয় পরিচয় নিয়েও বিভ্রান্তি। বিজেপির অভিযোগ, গোসাবা ছাড়াও সুন্দরবনের বিভিন্ন এলাকায় চলছে এমন অবৈধ নির্মাণ।

8 April 2025, 10:45 AM

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা কি নিয়ম ভেঙে শিক্ষক নিয়োগে অতিরিক্ত পদ তৈরি করেছিল? এই প্রশ্নে আজ শুনানি করবে সুপ্রিম কোর্ট।  ২০২২ সালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগে রাজ্য সরকার ৬৮৬১ টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করে, যা ঘিরে ওঠে নিয়মভঙ্গের অভিযোগ। কলকাতা হাই কোর্ট জানায়, মন্ত্রিসভার অনুমোদন থাকলেও এই পদ তৈরি বেআইনি। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন এবং প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের জেরার পথও খোলা রাখেন।

8 April 2025, 10:30 AM

Kalna Bus Incident: লেট্ ফাইন বাঁচাতে দ্রুতগতিতে হুগলীর পাণ্ডুয়া থেকে যাত্রী বোঝাই বাস কালনার দিকে আশার পথে টোটো কে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয় ও ৩৪ জন যাত্রী গুরুতর আহত হয়,আহতরা সকলে কালনা সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎস্বাধীন, কিছু যাত্রীদের দাবি লেট ফাইন বাঁচাতে দ্রুত গতিতে চালানোর ফলেই এই দুর্ঘটনার ঘটেছে। 

8 April 2025, 10:30 AM

Jalpiguri: ঘিষ নদীর চরে ফের উদ্ধার ২টি মর্টার শেল। এক বছরে ঘিষ নদীর এলাকা থেকে উদ্ধার মোট ৯ টি মর্টার শেল উদ্ধার। বারংবার মর্টার শেল উদ্ধারে আতঙ্ক স্থানীয়দের মধ্যে। তদন্তে পুলিস ও সেনাবাহিনী।

8 April 2025, 10:15 AM

কলকাতায় 'বেহাত' ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগ টিপু সুলতানের বংশধরদের। দখল করা জমিতেই একাধিক বহুতল, ট্রেড লাইসেন্স নিয়ে রমরমিয়ে চলছে ব্যবসা। কাঠগড়ায় খোদ কলকাতা পুরসভা।

8 April 2025, 10:00 AM

Sheikh Hasina: ফের বাংলাদেশে ফেরার বার্তা শেখ হাসিনার। 'চিন্তা করবেন না, আমি আসছি, বিচার হবে': হাসিনা 

8 April 2025, 09:45 AM

Purulia: টাটাড়ি গ্রামে মোটরবাইক দুর্ঘটনায় আহত শিশু। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত গ্রামের দুপক্ষের। গণ্ডগোলের মাঝে দুপক্ষের বোমাবাজি গুলি। বাড়ি বাড়ি ভাঙচুরেরও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণেপুলিস পৌঁছায় ঘটনাস্থলে।

8 April 2025, 09:30 AM

SSC Protest: চাকরি বাতিল বিতর্কে এবার পথে তৃণমূলের ছাত্র-যুব সংগঠন। ৯ এপ্রিল কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা প্রজন্ত প্রতিবাদ মিলিছিলের ডাক দেওয়া হয়েছে। রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল ১১ এপ্রিল।

8 April 2025, 09:30 AM

Greece: আজ গ্রীসের থেসালোনিকির ফিলিরো অঞ্চলের মোহময় দৃশ্য যেন এক জাদুকরী শীতের রাজ্য! বরফপাত ইতিমধ্যে ২০ সেন্টিমিটারের বেশি ছাড়িয়ে গেছে, চারপাশের প্রাকৃতিক দৃশ্য স্বপ্নের মতো অপরূপ করে তুলেছে ।

8 April 2025, 09:30 AM

AIDSO Rally: ২০১৬ সালের এসএসসি প্যানেলে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের প্রতিবাদে এবং দুর্নীতির সঙ্গে জড়িত নেতা মন্ত্রীদের কঠোর শাস্তির দাবিতে আজ দুপুর দুটোয় কলজে স্ট্রিট থেকে মিছিল করবে এআডিএসও।

8 April 2025, 09:15 AM

BJP: ফের বিজেপি তে ভাঙ্গন।  জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে রাম নবমীর মিছিলের পরের দিনই বড়োসড়ো ভাঙ্গন বিজেপিতে। ১৬ নং ওয়ার্ডে প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল বিধায়কের হাত ধরে যোগদান করলেন তৃনমূল কংগ্রেসে। উপস্থিত ছিলেন ধুপগুড়ির বিধায়ক ড: নির্মলচন্দ্র রায়, তৃণমূল নেতা রাজেশ কুমার সিং সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা।

8 April 2025, 09:15 AM

 SSC Protest: এখনও শহিদ মিনারে ধরনা। আশ্বস্ত হতে না পেরে ২০-৩০ জন চাকরিহারার অবস্থান।

8 April 2025, 08:30 AM

Kolkata: ঋষি অরবিন্দ সেতুর উপর থাকা হাইট বারে ডাম্পারের ধাক্কা। রাতে বেশ কয়েক ঘণ্টা  বন্ধ রইল খান্না মোড় থেকে উল্টোডাঙার যাবার রাস্তা। গতকাল রাত ১০টা ৩০ নাগাদ খান্না মোড়ের দিক থেকে উল্টডাঙার দিকে একটি ডাম্পার যাবার সময় ঋষি অরবিন্দ সেতু উপর থাকা হাইট বাড়ে সজোরে ধাক্কা মারে। হাইট বার সমেত গাড়িটি বেশ কিছুটা এগিয়ে যায়। কিছুটা গিয়ে গাড়িটি দাঁড়িয়ে যায়। সেতুর ওঠার মুখেই ছিল পুলিস কিয়স্ক। যদিও সেই সময় ঐ খানে কেউ ছিল না। থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তা ছাড়াও ওই সময় রাস্তাতেও কোন মানুষ বা গাড়ি ছিল না। তাই বড় সর দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছে।
গাড়ির চালক ও খালাসিকে আটক করেছে বটতলা থানার পুলিস।

8 April 2025, 08:15 AM

Kulpi: একমাত্র কাঠের সেতু বেহাল দুর্ঘটনায় পড়তে হচ্ছে স্থানীয়দের। বেহাল কাঠের সেতু দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনা পড়তে হচ্ছে স্কুল ছাত্র ছাত্রীদের শুরু করে সাধারণ মানুষের। প্রাণের ঝুঁকি নিয়ে এই কাঠের সেতু পারাপার হতে হচ্ছে। প্রশাসনকে জানিও কোন লাভ হয়নি। এমনটাই ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত রামকিশোর অঞ্চলের হারা গ্রামে। হারা মানিকা নবদ্বীপ সহ একাধিক গ্রামের মানুষের একমাত্র ডায়মন্ড হারবার শহরের সঙ্গে যোগাযোগ হল এই কাঠের সেতু। এই কাঠের সেতু দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থা ভেঙে পড়েছে গ্রামের মানুষের নিজেদের উদ্যোগে ভাঙ্গা অংশে কিছু কিছু জায়গায় বাঁশের অংশ লাগানো হয়েছে তাতেও কোন সমস্যা মেটে নি।

8 April 2025, 08:15 AM

Bhangor: ভাঙরের একাধিক স্কুলে ২০১৬ প্যানেলের চাকরি বাতিল, বিপাকে প্রধান শিক্ষকরা। সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের ২৬,০০০ কাছে শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, যার মধ্যে ভাঙরের বেশ কয়েকটি স্কুলের শিক্ষকদের নামও রয়েছে। বিভিন্ন স্কুলে ছয়জন থেকে দুইজন পর্যন্ত শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় চরম সংকটে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষকরা। ভাঙরের যে সমস্ত স্কুলে চাকরি বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে-

পোলেরহাট হাইস্কুল: ৬ জন

কারবালা হাইস্কুল: ৪ জন

কচুয়া হাইস্কুল: ৩ জন শিক্ষক ও ১ জন গ্রুপ-সি কর্মী

লাঙ্গলবেঁকী হাইস্কুল: ২ জন

কাঠালিয়া হাইস্কুল : ৩ জন

 

8 April 2025, 08:15 AM

India Paikstan Border: ভারত-বাংলাদেশ ও ভারত-পাকিস্তান সীমান্তে বসানো হবে ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থা। জম্মু ও কাশ্মীরে বিএসএফের এক অনুষ্ঠানে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

8 April 2025, 08:15 AM

Sonarpur Shocker: প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের ছক কষেছিল স্ত্রী। তবে সেই ষড়যন্ত্রের জালেই শেষ পর্যন্ত প্রাণ গেল স্ত্রীর। স্ত্রীর হত্যার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করল স্বামী। ঘটনার তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ সূত্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পুরসভার মাহিনগরে। জানা গিয়েছে, ক্যানিংয়ের হেরোভাঙা এলাকার বাসিন্দা বাপি গায়েন বছর আটেক আগে প্রেম করে বিয়ে করেছিলেন প্রতিবেশী প্রিয়াঙ্কা গায়েনকে। বিয়ের পর কাজের সূত্রে বাপি পার্ক সার্কাসের একটি কারখানায় চাকরি পান। তারপর স্ত্রীকে নিয়ে সোনারপুরের মাহিনগরে ভাড়াবাড়িতে থাকতে শুরু করেন।
সেই ভাড়াবাড়ির পাশের ঘরেই থাকত সুপ্রকাশ দাস ও তার স্ত্রী। সূত্রের খবর, ধীরে ধীরে প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সুপ্রকাশের। বিষয়টি জানতে পেরে অশান্তি শুরু হয় বাপি-প্রিয়াঙ্কার সংসারে। এরই মধ্যে স্বামীকে খুনের পরিকল্পনা করছিল প্রিয়াঙ্কা ও সুপ্রকাশ। তারপরেই নিজের জীবন বাঁচাতে এবং প্রতিশোধ নিতে সিদ্ধান্ত নেন স্ত্রীকে খুন করার।