9 April 2025, 16:45 PM
Jalpaiguri incident: জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রামে ঝুঁকির পারাপার গ্রামবাসীর। জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভগ্ন সেতু দিয়ে যাতায়াত বহু মানুষের। স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ। জমিদার পাড়া এলাকায় এই নড়বড়ে সেতুটি দীর্ঘদিন থেকে বেহাল। সেটি সংস্কারের দাবি জানিয়েছেন বাসিন্দারা।
9 April 2025, 16:45 PM
Nadia incident: নদিয়ার বাদকুল্লা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে দিনে-দুপুরে চলছে জলাশয় ভরাট । স্থানীয় গ্রামবাসী ও প্রশাসন বারণ করলেও বুড়ো আঙ্গুল দেখিয়ে দিনের আলোতে চলছে অবৈধভাবে জলাশয় ভরাট। বর্তমানে এই পুকুরে স্নানের পাশাপাশি এলাকার সমস্ত জল এই জলাশয়ে এসে জমা হয়। যদি এই জলাশয় টি ভরাট করে দেয় তাহলে গ্রামের মানুষের সমস্যায় পড়বে বলে মনে করেন স্থানীয় বাসিন্দা আনসার মালিক।
9 April 2025, 16:45 PM
R.T.O. Fraud: অটো বার করে দেবার নাম করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেবার অভিযোগ বিজেপির নেতা প্রীয়াঙ্কু পান্ডের বিরুদ্ধে। এমনটাই দাবি করছেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম। তৃণমূলে থাকা কালিন রিজিউনাল ট্রান্সপোর্ট অথরিটির মেম্বার ছিলেন আজ কের বিজেপির নেতা প্রীয়াঙ্কু পান্ডে আর সেই সময় কাকিনাড়ার বাজার আঞ্চের বহু ছেলের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। যদিও তিনি একথা অস্বীকার করেছেন।
9 April 2025, 16:45 PM
Accident: ১৭ নম্বর জাতীয় সড়কে দুমড়ে মুচড়ে গেল দুটি স্কুটি। গতকাল রাতে মাল ব্লকের ডামডিমের বাসবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের মধ্যেই উল্টে যায় একটি ইনোভা গাড়ি। চালক জানিয়েছেন অনেক লং রুটে গাড়ি চালানোর কারণে সে ঘুমিয়ে পড়েছিল আর তার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।
9 April 2025, 16:30 PM
SSC Protest: সংকটের মুখে ভবিষ্যৎ। ২৮ বছরের শিক্ষকতা জীবনে শিক্ষা ব্যবস্থার এমন সংকটময় পরিস্থিতি দেখেননি বলে দাবি প্রধান শিক্ষকের। ১৬০০ ছাত্রছাত্রী। শিক্ষক-শিক্ষিকার সংখ্যা থাকা উচিত ছিল ৩৫। সেখানে ছিল ২৪। এবার সুপ্রিম রায়ে ওই স্কুলের ৬ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল। একাদশ দ্বাদশ শ্রেণীতে একাধিক বিষয়ে পড়ানোর জন্য নেই কোনও শিক্ষক। শিক্ষা-ব্যবস্থায় চরম বিপর্যয়।
9 April 2025, 16:15 PM
Abhijit Gangopadhyay: 'আপনাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ওঁর নেই, উনি সেটা চাইছেন না। উনি চাইছেন যাদেরকে চাকরি বিক্রি করা হয়েছিল তাদেরকে আগে বাঁচাতে': অভিজিৎ গঙ্গোপাধ্যায়
9 April 2025, 16:15 PM
Malda Incident: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার নবম শ্রেণীর ছাত্রী দুই নাবালিকা গত ৭ এপ্রিল বাবা মাকে না জানিয়েই হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। হরিশ্চন্দ্রপুর থেকে প্যাসেঞ্জার ট্রেনে চেপে তারা নামে মালদায়। সেখান থেকে ওই দুই ছাত্রী জেনারেল টিকিট কেটে তিস্তা তোর্সা ট্রেন ধরে গতকাল শিয়ালদহ নামে। শিয়ালদহ থেকে বাসে চেপে তারা আসে সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ বসেছিল তারা। দুজনের মধ্যে কথোপকথনে সন্দেহ হয় পাশেই বসে থাকা এক যাত্রীর। সঙ্গে সঙ্গে সেই যাত্রী বিষয়টি স্টেশনে কর্তব্যরত জিআরপি আধিকারিকদের জানান। জিআরপি দুই নাবালিকাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তারা বাড়ি থেকে পালানোর কথা স্বীকার করে।
9 April 2025, 16:15 PM
Dooars: ডুয়ার্সের চামুর্চি আউটপোস্ট সংলগ্ন চামুর্চির চুনাভাটি কালভার্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বানারহাটের দুই যুবক শিব সাহা (২০) ও সঞ্জীব মাহাতো (২১)-র। আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের দাবি, এটি স্বাভাবিক দুর্ঘটনা নয়। তাঁদের আশঙ্কা, ফেরার সময় চুনাভাটি কালভার্টের কাছে পিছন দিক থেকে কোনও গাড়ি এসে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। পুলিস দুমড়ে-মুচড়ে যাওয়া বাইক উদ্ধার করেছে। ঘটনায় শোকস্তব্ধ এলাকা।
9 April 2025, 16:15 PM
SSC Protest: জাতীয় সড়ক অবরোধে চাকরি-হারা শিক্ষকরা। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা শিক্ষাকর্মীরা জলপাইগুড়ি DI অফিসের গেটে PWD মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ আন্দোলনের পর সকাল ১১ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত আশ্বাস না মেলায় প্রায় ৬- ৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে মিছিল করে জলপাইগুড়ি জাতীয় সড়ক গোসলা মোড়ে শিলিগুড়ি গোহাটি আসামগামি রোড জাতীয় সড়ক অবরোধে শামিম।
9 April 2025, 16:00 PM
Dilip Ghosh: আমরা যোগ্যদের পাশে আছি, অযোগ্যদের জেলে ঢোকানোর দাবি । দেশদ্রোহীতা আইনে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেফতারের দাবি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুর্গাপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও চ্যালেঞ্জ প্রাক্তন সাংসদের।
9 April 2025, 16:00 PM
কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে ২০শে এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তি উন্নয়ন সমিতি। সেই সমাবেশকে সামনে রেখে জলপাইগুড়ির বেলাকোবায় দশদরগা থেকে বড়বাড়ি হাসপাতাল পর্যন্ত পদযাত্রা করলেন আন্দোলনকারীরা। শিক্ষা-স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতি, ১০০ দিনের কাজ, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি, কৃষকদের ফসলের ন্যায্য দামের দাবিতেই এই পদক্ষেপ। পদযাত্রায় নেতৃত্ব দেন তপন গাঙ্গুলী, শুভাশিস সরকার, কৌশিক ভট্টাচার্য, বিশ্বজিৎ মোহন্ত, গৌরী অধিকারী, সুভায়ু বল, মকলেশ্বর রহমান, কবিতা রায়, নীলাদ্রি মৈত্র প্রমুখ।
9 April 2025, 16:00 PM
SSC Protest: 'SSC একটি সরকারি দফতর, ওখানে গেলেন কেন?': ব্রাত্য
9 April 2025, 15:45 PM
SSC Protest: পূর্ব মেদিনীপুরের তমলুক ডিআই অফিসে চাকরিহারা শিক্ষক অশিক্ষকদের বিক্ষোভ। অফিসে ঢুকতে দেওয়া হয়নি DI-কে। অফিসের সামনে প্ল্যাকার পোস্টার হাতে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। DI -এর কাছ থেকে কোন সদুত্তর না পেয়ে পথ অবরোধ করেছে শিক্ষকরা।
9 April 2025, 15:45 PM
SSC Protest: সুপ্রিম কোর্টের রায়দানে চাকুরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এবার পথে নামলেন। জেলা বিদ্যালয় পরিদর্শক (DI) -এর অফিসে মিছিল গেটে পুলিসের সঙ্গে বচসা। চাকুরিহারাদের সাফ দাবি যে চাকুরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের OMR শিটের মিরর ইমেজ SSC-কে প্রকাশ করতে হবে। যোগ্য-অযোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের দ্রুত সার্টিফায়েড কপি সরবরাহ করতে হবে। এমনকি রাজ্য সরকারকে আমাদের চাকুরি সসম্মানে ফিরিয়ে দেওয়ার দায় নিতে হবে। জলপাইগুড়িতে চাকরিহারা শিক্ষকরা জমায়েত শহরের টাউন ক্লাব মোর সংলগ্ন এলাকায়। DI অফিসের উদ্দেশ্যে তারা রওনা করে। যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের শীঘ্রই প্রকাশের দাবিতে জলপাইগুড়ি DI অফিসের 'তালা মারো' অভিযানে বহু চাকরি হারার শিক্ষক শিক্ষিকারা জমায়েত হয়েছেন।
9 April 2025, 15:45 PM
Musauddin Bail Plea: আদালতের দারস্ত IS জঙ্গি মুসা (ISIS terrorists Musa)। যাবজ্জীবন সাজা মুকুবের আবেদন জানিয়ে দায়ের হয়েছে মামলা। বিচারপতি দেবাংশু বসাক -এর ডিভিশন বেঞ্চে মামলা দায়ের। ২০২২ সালের জুন মাসে, IS জঙ্গি মুসাকে নিম্ন আদালত যাবজ্জীবন কারাদণ্ডর নির্দেশ দেয়। ২০১৬ সালের জুলাই মাসে বর্ধমান স্টেশন থেকে CID গ্রেফতার করে মুসাকে। দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার।
9 April 2025, 15:30 PM
Bratya Basu: আমরা আবার চাকরিহারাদের সঙ্গে বৈঠক করব: ব্রাত্য
9 April 2025, 15:30 PM
Cow Smuggling: এখনও বীরভূমে গরু পাচার অব্যাহত। ৩৮ টি গরু সহ একটি লরি আটক সাঁইথিয়া থানা এলাকায়। গ্রেফতার ২। ধৃতদের নাম তপন শেখ ও আমিরুল সেখ। দুজনেই লাভপুরের বাসিন্দা । জানা গিয়েছে তারা সাঁইথিয়া থেকে চৌহাট্টা দেখে একটি লরিতে করে ৩৮ টি গরু নিয়ে যাচ্ছিল । গোপন সূত্রে খবর পেয়ে পুলিস সেই গাড়িটিকে আটক করে। পরে কোনরকম বৈধ কাগজপত্র না দেখাতে পারার জন্য দুজনকে গ্রেফতার করে সাঁইথিয়া থানার পুলিস।
9 April 2025, 15:30 PM
Siliguri: শিলিগুড়ির ভক্তিনগর থানার বউবাজার এলাকায় হবু শ্বশুরের বিরুদ্ধে হবু বৌমাকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, ৩ তারিখে দু’বার ধর্ষণ করে অভিযুক্ত। নাবালিকা মেয়েটির পরিবারে কেউ না থাকায় বছরখানেক ধরে তাঁর বাড়িতেই থাকত। বিয়ে হওয়ার কথা ছিল গোপালের ছেলের সঙ্গে। ঘটনার কথা জানালে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরে মেয়েটি বাইরে বেরিয়ে এলাকাবাসীদের জানালে শুরু হয় গণধোলাই। খবর পেয়ে পুলিস গিয়ে অভিযুক্তকে আটক করে, তদন্ত চলছে।
9 April 2025, 15:30 PM
Nadia incident: নদীয়া জেলার কল্যাণীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে বচসা। বচসা থেকে হাতাহাতি। দাদাগিরির অভিযোগ গয়েশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নন্দ ঘোষের বিরুদ্ধে। এমনকি খেলোয়াড়কে মারধর করার অভিযোগও ওঠে। যদিও ঘটনার অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর নন্দ ঘোষ। তিনি বলেন কথা কাটাকাটি থেকে ধস্তাধস্তি হয়। আংটি লেগে কপাল সামান্য কেটে যায়। বিষয়টি আমরা মিটিয়ে নিয়েছি। কেউ কেউ এটাকে রাজনৈতিক রং লাগাচ্ছে।
9 April 2025, 15:30 PM
SSC Protest: বালুরঘাট শহরে বিক্ষোভ শুরু করে আন্দোলনে নামল চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। বালুরঘাট শহরের রঘুনাথপুর থেকে মিছিলে শুরু করে DI অফিদের দিকে যায়। DI অফিসে ঢুকতে পুলিস প্রথমে বাধা দেয়। সেই সময় পুলিসের সঙ্গে তুমুল বচসা ও ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। পরে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি করে DI অফিসে ঢুকে পড়ল শিক্ষকরা।
9 April 2025, 15:30 PM
SSC Protest: DI অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিসের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির জেরে চরম উত্তেজনা তৈরি হল চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীদের সঙ্গে। বুধবার সকাল এগারোটা নাগাদ ইংরেজবাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দপ্তরে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ডাক দেয় যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী মঞ্চ। এদিন শতাধিক চাকরিহারা তরুন, তরুনীরা মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতেই পুলিসি বাধার মুখে পড়ে বলে অভিযোগ। আর তারপরেই শিক্ষা দপ্তরের ভেতরে ঢুকেই বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা প্রার্থীরা।
9 April 2025, 15:15 PM
SSC Protest: রাস্তায় বসে অবরোধে শামিল জলপাইগুড়ি DI অফিসের গেটের বাইরে বসে পড়েছেন চাকুরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। তাঁদের সামলাতে বিশাল পুলিস বাহিনী মোতায়েন। সুপ্রিম কোর্টের রায়দানে চাকুরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এবার পথে নামলেন। জেলা বিদ্যালয় পরিদর্শক( DI) এ র অফিসে মিছিল গেটে পুলিসের সঙ্গে বচসা।
9 April 2025, 15:00 PM
SSC Verdict: আসানসোলের আশ্রম মোর অবরোধ করেছে যোগ্য শিক্ষক-শিক্ষিকার অধিকার মঞ্চের প্রমাণ শাখা। তারা হাতে ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান দিচ্ছে। তারা চায় রাজ্য সরকার লিস্ট প্রকাশ করুক, কারা যোগ্য কারা অযোগ্য তা জানাক।
9 April 2025, 15:00 PM
SSC Verdict: পশ্চিম বর্ধমান জেলা স্কুল পরিদর্শকের সমস্ত দফতর তালা মেরে দেওয়া হল। এর আগে আসানসোল আশ্রম মোর অবরোধ করেছিল চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তাঁরা পশ্চিম বর্ধমান জেলা শাখার অধিকার মঞ্চ থেকে হাতে ব্যানার ফেস্টুন নিয়ে তারা স্লোগান দিচ্ছে।
9 April 2025, 14:45 PM
SSC Protest: বারাসাত থেকে পুরুলিয়া একাধিক DI অফিসে তালা।
9 April 2025, 14:45 PM
SSC Verdict: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় হরিশ্চন্দ্রপুর হাইস্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১৬০০। এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী স্কুল। প্রয়োজন অনুযায়ী শিক্ষক-শিক্ষিকার সংখ্যা থাকা উচিত ছিল ৩৫। সেই জায়গায় সেখানে ছিল ২৪। এবার সুপ্রিম রায়ে ওই স্কুলের ৬ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হওয়ার পর সংকটে স্কুলের পঠন পাঠন ব্যবস্থা। একাদশ দ্বাদশ শ্রেণীতে একাধিক বিষয়ে পড়ানোর জন্য থাকলো না কোন শিক্ষক। ২৮ বছরের শিক্ষকতা জীবনে শিক্ষা ব্যাবস্থার এমন সংকটময় পরিস্থিতি দেখিনি দাবি প্রধান শিক্ষকের। সংকটের মুখে ভবিষ্যৎ। এর জন্য দায়ি কমিশন, দাবি চাকরিহারা শিক্ষকদের।
9 April 2025, 14:30 PM
Midnapur incident: অনলাইন বেটিংয়ের শিকার মহিষাদলের ক্ষুদিরাম বোস কলেজ অফ ফার্মাসীর ছাত্র। গেম খেলে বিপুল টাকা ঋন হয়ে পড়ায় অবসাধে কলেজ হোস্টেলে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে বছর ২২ এর অভিজিৎ পাত্র। একটি সুসাইড নোটও উদ্ধার হয়েছে।
9 April 2025, 14:30 PM
Baruipara: স্কুলে বন্ধ মিড ডে মিলে রান্না , খাবার না খেয়ে ঘরে ফিরছে ছাত্র-ছাত্রীরা। স্থানীয় উপপ্রধান মিড ডে মিল চালু করতে দিচ্ছে না, বিডিও কাছে অভিযোগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। স্কুলে এসেই মিড ডে মিলের খাবার না খেয়ে অভুক্ত অবস্থায় ঘরে ফিরছে স্কুল পড়ুয়ারা। কারণ স্কুলে প্রায় গত তিন দিন বন্ধ রয়েছে মিড ডে মিলের রান্না। এমনই চিত্র ধরা পরল দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা ব্লকের দয়াপুর পিসি সেন হাই স্কুলে।
9 April 2025, 14:30 PM
SSC Protest: লালবাজারের সামনে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। সঙ্কর ঘোষকে আটক করে নিয়ে যায় পুলিস ও অগ্নিমিত্রা পালকে সেখান থেকে তুলে দেওয়া হয়। সবে মিলিয়ে মোট ৮ জন বিধায়ককে আটক করে নিয়ে যায় পুলিস।
9 April 2025, 14:30 PM
SSC Protest: দফায় দফায় বিক্ষোভে বর্ধমানের ডিআই অফিসের সামনে চরম উত্তেজনা। রাস্তা কার্যত অবরুদ্ধ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা।
9 April 2025, 14:30 PM
BJP Protest at Malda: মালদা ইংরেজবাজার পৌরসভায় বিজেপির বিক্ষোভ। নাগরিক পরিষেবা না দিয়ে শুল্ক বাড়ানোর প্রতিবাদে পৌরসভায় বিক্ষোভ বিজেপির। ইংরেজবাজার পৌরসভার বিজেপি কাউন্সিলর -সহ দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব। যদি বিজেপির এই বিক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।
9 April 2025, 14:30 PM
SSC Protest: জলপাইগুড়ি পিডব্লিউডি মোড়ে অবরোধ। রাস্তায় বসে পড়ে অবস্থান আন্দোলন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। 'আমরা যোগ্যতার ভিত্তিতে শিক্ষকের চাকরি পেয়েছিলাম। তা সত্ত্বেও কিছু দুর্নীতিবাজদের জন্য আমাদের চাকরি হারাতে হয়েছে'- দাবি চাকরিহারাদের। আন্দোলন ঠেকাতে জলপাইগুড়ি জেলা বিদ্যালয়ের সামনে বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়।
9 April 2025, 14:15 PM
SSC Protest: যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে শিলিগুড়িতে ডিআই অফিস অভিযান। বুধবার শিলিগুড়ির বাঘা যতীন পার্ক থেকে মিছিল করে ডিআই অফিসের উদ্দেশ্যে রওনা দেয় ২০১৬ এসএসসি চাকরিপ্রার্থীরা। এদিন বাঘাযতীন পার্ক থেকে শিলিগুড়ির ভেনাস মোড় এ বিক্ষোভ এবং কিছুক্ষণ রাস্তা অবরোধ করে ডিআই অফিসের সামনে এসে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়ে অবশেষে ডিআই অফিসে তালা ঝোলালো শিক্ষক-শিক্ষিকারা। রয়েছে ব্যাপক পুলিসি প্রহরা।
9 April 2025, 14:15 PM
SSC Protest: উত্তেজিত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা ডিআই অফিসের পিছনে গেটে তালা দিতে গেলে সেখানেও এক প্রস্ত পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয়। বারে বারে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরি হারা শিক্ষক-শিক্ষিকাদের। পুলিস লাঠি উঁচিয়ে শিক্ষক শিক্ষিকাদের সরানোর চেষ্টা করে। ডিআই অফিসের সামনের রাস্তা অবরোধ করেন শিক্ষক-শিক্ষিকারা। রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে যায়। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন।
9 April 2025, 14:15 PM
SSC Protest: দফায় দফায় বিক্ষোভে বর্ধমানের ডিআই অফিসের সামনে চরম উত্তেজনা। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা মিছিল করে ডিআই অফিসে সামনে জমায়েত হলে পুলিস তাদের বাধা দেয়।চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা ডিআই অফিসের গেটে তালা ঝোলাতে গেলে পুলিশের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের ধুন্ধুমার বেঁধে যায়। ডিআই চত্বরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
9 April 2025, 14:15 PM
Malbazar: মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের দোলাই গাও সংলগ্ন এলাকায় আগুনে ভস্মীভূত দুটি বাড়ি। বুধবার সকালে লোকজন কৃষি কাজের জন্য নিজের মতো করে যে যার জমিতে চলে যায় কাজ করতে। দুপুর ১২ টা নাগাদ হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠতে দেখে এলাকাবাসীরা।
9 April 2025, 13:30 PM
Abhijit Gangopadhyay: 'চেয়ারম্যানের কাছে আবেদন করেছি যে, মিরর ইমেজ যেটা SBI’র থেকে পাওয়া গেছে, সেখান থেকেই যোগ্য ও অযোগ্য প্রার্থীদের ওএমআর শিট প্রকাশ করুন এবং একটি তালিকা তৈরি করে, সেই তালিকা সুপ্রিম কোর্টের নজরে আনুন, যাতে যোগ্য প্রার্থীরা যারা বিপদের মধ্যে পড়েছেন, জীবন-মরণ সমস্যায় ভুগছেন, তাঁদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত করা যায়।': অভিজিৎ গঙ্গোপাধ্যায়
9 April 2025, 13:30 PM
SSC Protest: 'শেষ হয়ে গিয়েছি, বিষ দিন', আর্তি চাকরিহারাদের
9 April 2025, 13:15 PM
SSC Protest: 'মারুন...', রাস্তায় শুয়ে পড়ে আর্তনাদ চাকরিহারাদের
9 April 2025, 13:00 PM
SSC Protest: 'আক্রান্ত পুলিসকর্মীও, নেওয়া হবে আইনিব্যবস্থা...' DC SSD
9 April 2025, 12:45 PM
SSC Protest: কসবার DI অফিসের গেটের সামনে শুয়ে বিক্ষোভ চাকরিহারাদের, দফায় দফায় উত্তেজনা।
9 April 2025, 12:45 PM
SSC Protest: কৃষ্ণনগরে ব্যারিকেড ভাঙল চাকরিহারারা।
9 April 2025, 12:15 PM
SSC Protest: তালা ভেঙে কসবার DI অফিসে চাকরিহারারা। পুলিস চাকরিহারাদের ধস্তাধস্তি। পাল্টা লাঠি চার্জ পুলিসের, কয়েক জন আহত।
9 April 2025, 12:15 PM
Pigeon Incident: পায়রা নিয়ে বচসার জেরে গৃহবধূকে ইট দিয়ে মুখে ইঁট মারার অভিযোগ। আহত্রি এখন হাসপাতালে চিকিৎসাধীন। পায়রাকে কেন্দ্র করে দুই পরিবারের বচসা। এক বধূকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলে অপর এক পরিবারের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের তদন্তে পুলিস।
9 April 2025, 11:30 AM
Saltlake Accident: বেপরোয়া গতির জেরে ফের দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার রাত ১:৩০ নাগাদ অত্যন্ত দ্রুতগতিতে একটি কন্টেনার গোদরেজ ওয়াটারসাইড থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় সল্টলেক সেক্টর ফাইভ কলেজ মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পুলিশ কিয়স্কের মধ্যে ধাক্কা মারে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কন্টেনারের সন্ধান চালাচ্ছে পুলিস।
9 April 2025, 11:30 AM
SSC Protest: আরজি কর থেকে শিক্ষা নিয়েই চাকরি ইস্যুতে আগেভাগেই পথে তৃণমূল। আজ কলকাতায় প্রতিবাদ মিছিলে তৃণমূল ছাত্র-যুব। দুপুর ৩টে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল । ১১ এপ্রিল প্রতিবাদ মিছিল জেলায় জেলায়।
9 April 2025, 11:15 AM
Nayagram Elephant Incident: নয়াগ্ৰামের খাসজঙ্গলে রহস্যজনকভাবে মৃত্যু হল এক পূর্ণবয়স্ক পুরুষ হাতির। মঙ্গলবার স্থানীয়রা প্রথমে হাতিটিকে বসে থাকতে দেখলেও পরে বুঝতে পারেন সেটি মৃত। বনদপ্তর এসে দেহ উদ্ধার করে। হাতিটির বয়স আনুমানিক ১৭-১৮ বছর। মৃত্যুর কারণ স্পষ্ট নয়। বারবার এমন ঘটনার জেরে বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
9 April 2025, 11:15 AM
ওয়াকফ বিলের প্রতিবাদে বুধবার মুরারইয়ে বিক্ষোভ মিছিল করলেন এলাকাবাসী। অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। মিছিল থেকেই বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে ওঠে স্লোগান—"সেলাইন এমপি মানি না, মানব না"। লোকসভায় উপস্থিত না থাকার ব্যাখ্যায় ক্ষুব্ধ জনতা। অনুপস্থিতির কারণ জানিয়ে শতাব্দী রায় দাবি করেন, তিনি অসুস্থ ছিলেন এবং হাসপাতালে তাঁর সেলাইন চলছিল, সে কারণেই তিনি সংসদে যেতে পারেননি। সোশ্যাল মিডিয়ার পর এবার সেই ক্ষোভ প্রকাশ পেল রাস্তাতেও। মিছিল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুলও দাহ করা হয়।
9 April 2025, 10:30 AM
Jangipur Incident: গতকাল ওয়াকফ আইনের প্রতিবাদে রণক্ষেত্র জঙ্গিপুর। জঙ্গিপুরের ১২ নাম্বার জাতিয় সড়ক মিছিল করে অবরোধ করেন এলাকাবাসিরা। পুলিসের বারংবার অনুরধের পরেও অবরোধ বন্ধ না করায় পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারিরা। SDPO-র গাড়িতে আগুণ লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতির বাধ্যবাদকতায় একবার টিয়ার গ্যাস চালানও হয়েছে। প্রায় ৫-৬ ঘণ্টা লেগে যায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ, জারি ১৬৩ ধারা। আজ সকাল থেকে থমথম করছে জঙ্গিপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিস বাহিনী, রয়েছে একাধিক পুলিস পিকেটিং। ঘটনায় গ্রেফতার ২৯।
9 April 2025, 10:15 AM
Alipurduar: বীরপাড়া রেল ষ্টেশন থেকে ডলোমাইট সাইডিং সরিয়ে দেবার দাবিতে আজ সকাল থেকে বীরপাড়ায় ২৪ ঘন্টা বনধ চলছে। ভয়েস অব আলিপুরদুয়ার নামে একটি সংগঠন বেশ কিছু দিন ধরেই এই নিয়ে আন্দোলন করছিল। আজ সকাল থেকে বীরপাড়ায় কোন দোকানপাঠ খোলেনি, রাস্তাঘাট শুনশান। সংগঠনের সদস্যরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। প্রচুর পুলিস মোতায়েন রয়েছে।
