Live Now

West Bengal News LIVE Update: পুলিসের গাড়িতে আগুন! ফের উত্তপ্ত ভাঙড়

West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে। 

West Bengal News LIVE Update: পুলিসের গাড়িতে আগুন! ফের উত্তপ্ত ভাঙড়
13 May 2025 12:00 PM (IST)

Digha: দীঘার জগন্নাথ মন্দির নিয়ে দায়ের জনস্বার্থ মামলা। ট্রাস্টে...

Digha: দীঘার জগন্নাথ মন্দির নিয়ে দায়ের জনস্বার্থ মামলা। ট্রাস্টে অনুদান দিলে সেই ঠিকানা দেখানো হচ্ছে হিডকো অফিসের ঠিকানা দেখাচ্ছে? সরকার মন্দির করতে পারে কি? তাহলে অনুদান দিলে আয়কর ছাড়ের কথা বলা হচ্ছে? এ বিষয়ে তদন্ত চেয়ে মামলা দায়ের। মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। 

14 April 2025 05:00 PM (IST)

ওয়াকফ আইনের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল ভাঙরে। সোনপুরে...

ওয়াকফ আইনের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল ভাঙরে। সোনপুরে পুলিসের গাড়ি ও বাইকে আগুন লাগিয়ে দিলেন বিক্ষোভকারীরা। এলাকায় মোতায়েন কাশীপুর থানার পুলিস। 

14 April 2025 12:15 PM (IST)

Tarakeswar Incident: বঁটি দিয়ে স্ত্রীর গলা কেটে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী স্বামী...

Tarakeswar Incident: বঁটি দিয়ে স্ত্রীর গলা কেটে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী স্বামী! স্ত্রীর অন্য সম্পর্ক আছে সন্দেহের বশে চরম পরিণতি বলে অনুমান। ব্যাপক চাঞ্চল্য তারকেশ্বরের তালপুর পশ্চিম পাড়া এলাকায়। মৃত স্বামীর নাম অধীর মন্ডল (48) পেশায় সবজি বিক্রেতা, স্ত্রী নয়নতারা মন্ডল (38) শাড়ি বিক্রি করতেন। তাদের দুই মেয়ে, একজন বিবাহিত, এক জনের বয়স দশ বছর। স্ত্রীর অন্য পুরুষের সাথে বিবাহ বহির্ভুত সম্পর্ক আছে বলে সন্দেহ ছিল স্বামীর। হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায় প্রাথমিক ভাবে জানান, স্ত্রীকে মেরে নিজে আত্মঘাতী হয়েছেন ওই ব্যাক্তি।

14 April 2025 11:45 AM (IST)

Balurghat Incident: পুকুরের জন্য কাটা গর্তে ধস নেমে মাটি চাপা পড়ে...

Balurghat Incident: পুকুরের জন্য কাটা গর্তে ধস নেমে  মাটি চাপা পড়ে মৃত্যু হল বছর দশের এক বালকের। মৃত ওই স্কুল পড়ুয়ার নাম নবদ্বীপ সরকার। বাড়ি বংশীহারী থানার ভিতরমৌসম এলাকায়। সোমবার সকাল বেলা বাবার সাথে এই নাবালক পুকুর পাড়ে এসেছিল। এই সময় নাবালকের বাবা মাটি তোলার জন্য মাটি নিচ্ছিল। পাট পচানোর জন্য এই গর্ত করা হয়েছে।  খেলার ছলে বাচ্চাটি ওই গর্তে পড়ে যায় এবং মাটি চাপা পড়ে যায়। প্রায় ১০ মিনিট ধরে মাটি কাটার পর অবশেষ উদ্ধার হয় নাবালোকের নিথর দেহ । তরিঘড়ি পরিবারের সফস্যরা রশিদপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই নাবালককে। বংশীহারী থানার পক্ষ থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাটে ।

14 April 2025 11:00 AM (IST)

Kolkata Bus Accident: শহরে ফের বাসের রেষারেষি। এবার ময়দান থানা এলাকার...

Kolkata Bus Accident: শহরে ফের বাসের রেষারেষি। এবার ময়দান থানা এলাকার প্রনবানন্দ সরণী এবং অকল্যান্ড রোডের সংযোগ স্থলে একই গন্তব্যের দুটি বেসরকারি বাসের রেষারেষিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে থাকা ডিভাইডারে একটি বাসের ধাক্কা। বাসের মধ্যে সেইসময় ১৫ জন যাত্রী ছিলেন। তারমধ্যে ৫ জন আহত হন।

14 April 2025 11:00 AM (IST)

SSC Protest at JantarMantar: আগামী ১৬ই এপ্রিল দিল্লি কর্মসূচী চাকরিহারাদের।...

SSC Protest at JantarMantar: আগামী ১৬ই এপ্রিল দিল্লি কর্মসূচী চাকরিহারাদের। আজ বাসে করে দিল্লি যাচ্ছেন যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞের ৫০ জন চাকরিহারা। দিল্লির যন্তরমন্তরে অবস্থান বিক্ষোভসহ একাধিক কর্মসূচী তাঁদের। 

14 April 2025 10:00 AM (IST)

Kalighat Skywalk: দক্ষিণেশ্বরের পর এবার কালীঘাটে আজ স্কাইওয়াকের উদ্বোধন ...

Kalighat Skywalk: দক্ষিণেশ্বরের পর এবার কালীঘাটে আজ স্কাইওয়াকের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের আগে চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় স্কাইওয়াকের উদ্বোধনে থাকতে পারেন ফিরহাদ হাকিম, বিধায়ক দেবাশিস কুমার। প্রতি বছরের মতো এ বারেও পুজো দিতে চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দিরে যাবেন। পাশাপাশি কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করবেন তিনি। 

14 April 2025 10:00 AM (IST)

Malbazar: নাগরাকাটা থেকে উদ্ধার ১৮ ফুট লম্বা কিংকোবরা। ...

Malbazar: নাগরাকাটা থেকে উদ্ধার ১৮ ফুট লম্বা কিংকোবরা। মালবাজার মহকুমার নাগরাকাটা বস্তি এলাকায় চাঞ্চল্য ছড়াল একটি ১৮ ফুট দীর্ঘ কিংকোবরা উদ্ধারকে কেন্দ্র করে। রবিবার রাতে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা স্থানীয় বাসিন্দা জসিন্তা মাঝির সুপারি বাগান থেকে বিশাল আকৃতির এই সাপটি উদ্ধার করেন। আজ, সোমবার এটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর সূত্রে জানা গেছে। এত বড় কিংকোবরা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

14 April 2025 09:30 AM (IST)

Bangladeshi Arrested: সুন্দরবনে আবার গ্রেপ্তার ১২ জন বাংলাদেশী। অবৈধভাবে নদী...

Bangladeshi Arrested: সুন্দরবনে আবার গ্রেপ্তার ১২ জন বাংলাদেশী। অবৈধভাবে নদী পথে বাঘনা ফরেষ্টের ধার দিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে উপকূল থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ১২ জন বাংলাদেশি।

14 April 2025 08:45 AM (IST)

Uluberia Incident: শ্বশুরবাড়ির চাপে কিডনি বিক্রি করে শ্বশুর বাড়ির দেনা...

Uluberia Incident: শ্বশুরবাড়ির চাপে কিডনি বিক্রি করে শ্বশুর বাড়ির দেনা শোধ গৃহবধূর৷ সেই সম্পত্তিতেই কোন অধিকার নেই সে গৃহবধূর। শ্যামপুরের হোগলাসিতে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে গৃহবধূ এবং তার নাবালিকা দুই মেয়েকে অমানবিক এবং বেধড়ক মারধর করলো শ্বশুর বাড়ির লোকজন ও আত্মীয়-স্বজন৷ ধরা পড়লো সিসিটিভি ক্যামেরায়৷ থানা ও পঞ্চায়েতের কাছে অভিযোগ করেও কোনও সুরাহা না পেয়ে দুই নাবালিকা মেয়ে নিয়ে আতঙ্কে এখন ঘর ছাড়া তিনি৷

14 April 2025 08:15 AM (IST)

Purulia: ভরসা নেই প্রশাসনের উপরে । তাই নিজেরাই রাস্তা মেরামতির কাজে নামলেন...

Purulia: ভরসা নেই প্রশাসনের উপরে । তাই নিজেরাই রাস্তা মেরামতির কাজে নামলেন গ্রামবাসীরা। ঘটনা পুরুলিয়ার পুঞ্চা ব্লকের দামোদরপুর এলাকার।  অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল গ্রামে যাতায়াতের একমাত্র কাঁচা রাস্তাটি । খালডোবে পরিপূর্ণ ছিল পুরুলিয়ার পুঞ্চা ব্লকের মোহনগোড়া থেকে দামোদরপুর যাওয়ায় প্রায় ৩ কিমি কাঁচা রাস্তা । এম্বুলেন্স, চার চাকার যানবাহন থেকে শুরু করে ২ চাকার যানবাহন চলাচলে সমস্যায় পড়তেন সকলেই ।  অভিযোগ, বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক স্তরে বার বার জানিয়েও কোনো লাভ হয়নি । তাই এবার পঞ্চায়েত দপ্তর বা প্রশাসনের উপর ভরসা না রেখে নিজেরাই রাস্তা মেরামতির কাজে নেমে পড়লেন গ্রামবাসীরা । সকাল থেকে গাঁতি, কোদাল সঙ্গে নিয়ে রাস্তা মেরামতির কাজে হাত লাগালেন মহিলা পুরুষ সকলেই ।

14 April 2025 08:15 AM (IST)

Canning: চাকা ফেটে অটো ও বোলেরো গাড়ির সংঘর্ষে গুরুতর জখম হলেন ৭ জন...

Canning: চাকা ফেটে অটো ও বোলেরো গাড়ির সংঘর্ষে গুরুতর জখম হলেন ৭ জন অটোযাত্রী। জখমদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং-গোলাবাড়ি রোডের ইটখোলা মোড় এলাকায়। ঘটনায় আশাঙ্কাজনক সবিতা হালদার,দিবাকর বায়েন,সুচিত্রা মন্ডল ও অটো চালক সুজাউদ্দিন গাজীদের কে কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেনে চিকিৎসকরা।  স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন  ক্যানিং থেকে যাত্রী বোঝাই একটি অটো সাতমুখী বাজারের দিকের যাচ্ছিল। সেই সময় আচমকা চলন্ত অটোর সামনের চাকা ফেটে যায়।অপর দিকে আসছিল একটি বোলেরো গাড়ি।অটো-বোলেরো সংঘর্ষ হয়, উল্টে যায় অটো। ঘটনাস্থলে গুরুতর জখম হয় অটো চালক সহ মোট সাতজন। প্রত্যেকেই রাস্তায় পড়ে যন্ত্রণায় কাৎরাচ্ছিলেন। স্থানীয়রা চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।।খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ও ক্যানিং ট্রাফিক পুলিশ ক্যানিং মহকুমা হাসপাতালে হাজীর হয়।জখমদের চিকিৎসা ব্যবস্থা করেন।জখমদের মধ্যে ৪ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হলে তাদের কে কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকরা।অন্যদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ অটো ও বোলেরো গাড়ি আটক করেছে।যদিও বোলেরো গাড়ির চালক পলাতক। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

14 April 2025 08:15 AM (IST)

Mehul Choksi Arrested: PNB ঋণ জালিয়াতি মামলায় পলাতক হীরে ব্যবসায়ী মেহুল...

Mehul Choksi Arrested: PNB ঋণ জালিয়াতি মামলায় পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসিকে বেলজিয়ামে গ্রেপ্তার করেছে পুলিস। চোকসি ও তাঁর ভাইপো নীরব মোদির বিরুদ্ধে PNB-র প্রায় ১৩,৮৫০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। LoU ও বিদেশি ক্রেডিট লেটারের মাধ্যমে তারা এই জালিয়াতি করেছিলেন। শনিবার CBI-এর অনুরোধে গ্রেপ্তার করেছে বেলজিয়াম পুলিস। বর্তমানে তিনি সে দেশের জেলে রয়েছেন। মুম্বই আদালতের ২০১৮ ও ২০২১ সালের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। চোকসি জামিনের চেষ্টা করতে পারেন বলে জানা গেছে। স্বাস্থ্য সমস্যার কথা তুলে ধরে জামিনের আবেদন জানানো হতে পারে। PNB কেলেঙ্কারি প্রকাশের কয়েক সপ্তাহ আগে তাঁরা দুজনেই ২০১৮ সালের জানুয়ারিতে ভারত ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।

14 April 2025 08:15 AM (IST)

Canning: কন্যাসন্তান জন্ম দেওয়ায় এক বধূর উপর অমানবিক অত্যাচারের অভিযোগ উঠল...

Canning: কন্যাসন্তান জন্ম দেওয়ায় এক বধূর উপর অমানবিক অত্যাচারের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের ট্যাংরাখালি কলেজ সংলগ্ন রামপদ মোড় এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে গত কয়েক বছর আগে দিব্যেন্দু হালদারের সাথে বিয়ে হয় বন্দনা মন্ডলের। অভিযোগ, কন্যা সন্তান হওয়ায় শ্বশুর বাড়ির লোকজন মেনে নিতে পারেনি। তার কারনে প্রতিনিয়ত ওই বধূর উপর চলতো অকথ্য শারীরিক ও মানসিক অত্যাচার বলে অভিযোগ । রাতেও বধুকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শুধু মারধর নয়,তাঁকে ও তার ছোট্ট কন্যা সন্তানকে খুন করে দেওয়ার ও হুমকি দেয় স্বামী দিব্যেন্দু হালদার,বলে অভিযোগ । তদন্তে পুলিস।

Add Zee News as a Preferred Source