15 April 2025, 18:15 PM
ন্যাশনাল হেরাল্ডে অর্থ তছরুপ মামলায় রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও শ্যাম পিত্রোদার বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি।
শুনানি হবে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে।শুনানি ২৫ এপ্রিল।
ন্যাশনাল হেরাল্ড অর্থপাচার মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও কংগ্রেস ওভারসিজ শাখার প্রধান শ্যাম পিত্রোদার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি।
এই চার্জশিটে সুমন দুবে-সহ আরও কয়েকজনের নামও রয়েছে।
ইডি-র দাবি, ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের মালিকানা ও অর্থ সংক্রান্ত নানা অনিয়মের প্রেক্ষিতে এই তদন্ত চলছে।
এই মামলায় ইতিমধ্যেই বেশ কয়েকবার রাহুল ও সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
15 April 2025, 15:45 PM
Gangarampur: ধান ক্ষেত থেকে এক যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো । খুন নাকি অন্যকিছু তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার সুকদেবপুর লেবুতলা এলাকায়। ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়েছে বালুরঘাট জেলা হাসপাতালে মৃত্যুর কারণ কি তা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ শুরু হয়েছে তদন্ত।পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম রহিত রায় (৩২)। বাড়ি কুশমন্ডি থানার শিকারপুর এলাকায়।
15 April 2025, 15:30 PM
ওয়াকফ আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। পূর্ব নির্ধারিত ঘোষণা মতোই ১৪ ই এপ্রিল ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ রিড পিটিশন দাখিল করলেন হুমায়ুন। মঙ্গলবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন বলেন, ' তড়িঘড়ি মুসলিমদের সম্পদকে লক্ষ্য করে, তাদের সম্পদের দিকে লালসা করে যে বিল এনেছে সেই বিলের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছি গতকাল। আগামী দিনে হেয়ারিং যখনই হবে আমার তিনজন আইনজীবী থাকবেন, আমার হয়ে সুপ্রিম কোর্টে লড়বেন। মসুলিমদের ওয়াকফ সম্পত্তি যাতে কোনরকমে হাতছাড়া না হয় সেটার বিরুদ্ধে আবার সংশোধন আনার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি।'
15 April 2025, 15:30 PM
# নানা যুক্তি দেখিয়ে মেডিক্যাল বিলের থেকে অনেক কম বিল মেটানোর মতো অভিযোগও ওঠে অহরহ। বছরের পর বছর প্রিমিয়াম গুনেও বিপদের সময় বুড়ো আঙ্গুল দেখানোর অভিযোগও বিস্তর। এবার রোগী-স্বার্থের কথা ভেবে বড় পদক্ষেপ করতে চলেছে সরকার।
# এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিমায় বেনিয়ম ঠেকাতে উদ্যোগী হল রাজ্য সরকার। ১১টি মেডিক্লেম সংস্থার আধিকারিকদের তলব করল স্বাস্থ্য কমিশন। ২১ এপ্রিল আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে মেডিক্লেম সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসবেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান এবং আধিকারিকরা।
# যে ১১টি সংস্থাকে বৈঠকে ডাকা হচ্ছে,
ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি, ইউনাইটেড ইন্ডিয়া ইনস্যুরেন্স কোম্পানি, নিউ ইন্ডায়ে অ্যাস্যুরেন্স কোম্পানি, ওরিয়েন্টাল ইনস্যুরেন্স, বাজাজ অ্যালায়েনজ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি ,নিভা বুপা হেলথ ইনস্যুরেন্স কোম্পানি,
ICICI লোম্বার্ড জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি, স্টার হেলথ অ্যান্ড অ্যালায়েঞ্জ ইনস্যুরেন্স কোম্পানি।আদিত্য বিড়লা হেলথ ইনস্যুরেন্স কোম্পানি, রয়্যাল সুন্দরম জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি , টাটা এআইজি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি।
এক শ্রেণির অসাধু নার্সিংহোম, ভুয়ো রোগীর ভুয়ো বিল বানিয়ে মেডিক্লেমের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও ওঠে। তারও সমাধান খোঁজার চেষ্টা হবে। খবর স্বাস্থ্য কমিশন সূত্রে।
15 April 2025, 14:45 PM
Khragpur: ডাকাতির ছক বানচাল! সবংয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৪ কুখ্যাত দুষ্কৃতী। সোমবার রাতে ডাকাতির ছক বানচাল করলেন পুলিস কর্মীরা। উদ্ধার হল একটি আগ্নেয়াস্ত্র। ধৃতরা একাধিক সমাজবিরোধী কাজ কর্মের সঙ্গে জড়িত বলে খবর। ধৃতদের আজ মঙ্গলবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সবং-মোহাড় রাজ্য সড়কের দিবাকর রোড এলাকায় একটি প্রাইভেট গাড়ি নিয়ে জড়ো হয়েছিল চারজন। রাস্তার ধারে জমায়েতের খবর গিয়ে পৌঁছায় পুলিসের কাছে। খবর পেয়ে দ্রুত সবং থানার পেট্রোলিং ভ্যান ঘটনাস্থলে যায়। তাদের ধরার জন্য চারিদিক ঘিরে ফেলা হয়। দুষ্কৃতীরা তখনই পালাতে চেষ্টা করলে তাদের তাড়া করে ধরা হয়।
15 April 2025, 14:45 PM
Darjeeling: দার্জিলিংয়ে শিলাবৃষ্টির সাথে ভারী বৃষ্টিপাত। সকাল থেকে আকাশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল ছিল। কিন্তু দুপুর ১টার পর পাহাড়গুলো কুয়াশায় ঢাকা পড়ে যায় এবং অনিশ্চয়তা দেখা দেয়। ভারী বৃষ্টিপাত শুরু হয় এবং কয়েক মিনিট পর দার্জিলিং পাহাড়ে শিলাবৃষ্টি শুরু হয়। ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত শুরু হয় যার ফলে শহরে থাকা লোকজনকে আশেপাশের দোকানে লুকিয়ে থাকতে হয়।
15 April 2025, 14:45 PM
Jalpaiguri: ঘন্টা খানেকের চেষ্টায় মন্দিরে চুরি হওয়ার সামগ্রী সহ অভিযুক্ত চোরকে গ্রেফতার করলো জলপাইগুড়ি জেলার বানারহাট থানার পুলিস। জলপ জেলার বানারহাট থানার অন্তর্গত উত্তর ধুমপাড়া এলাকায় একটি শিব মন্দিরে ভোর নাগাদ চুরির ঘটনা ঘটে। তা মন্দির কমিটির সদস্যদের নজরে এলে তারা তৎক্ষণাৎ বানারহাট থানায় একটি লিখিত অভিযোগ করেন। পুলিসের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মন্দির কমিটির সদস্যরা।
15 April 2025, 14:30 PM
ED Raid: ভারত বাংলাদেশ সীমান্ত গেদে উত্তরপাড়া তে Ed হানা দেয় অলোক নাথ নামে বছর 50 এর বাড়িতে। সূত্র মারফত জানাযায়,অবৈধ ভাবে পাশপোর্ট, আধার ও এপিক কার্ড করে। আজ ভোরে Ed কর্তারা পৌঁছায় গেদে সীমান্তে অলোক নাথের বাড়িতে।
15 April 2025, 14:30 PM
Asansol: বিদায় ১৪৩১, স্বাগতম ১৪৩২। বাংলা নববর্ষের প্রথম দিনেই পরিবারের মঙ্গল কামনায় আসানসোলে বিভিন্ন মন্দিরে পুজো দিলেন ভক্তরা। সোমবার আসানসোলের কল্যানেশ্বরী মন্দির, ঘাগরবুড়ি মন্দির, কুলটির ডিসেরগড়ের ছিন্নামস্তা মন্দির সহ বিভিন্ন মন্দিরে ভক্তরা পুজো দেয়।
15 April 2025, 12:30 PM
Worker Protest: নববর্ষে শ্রমিক বিক্ষোভ, কাজ বন্ধ করে মিছিল করে কারখানার গেটে বিক্ষোভ তৃনমূল শ্রমিক ইউনিয়নের। পোলবার সুগন্ধার জয়া বিস্কুট কারখানায় শ্রমিক অসন্তোষ। গতবছর চুক্তি শেষ হয়ে গেলেও শ্রমিকদের সঙ্গে নতুন চু্ক্তি না হওয়ায় আর্থিক ক্ষতি হচ্ছে বলে দাবী শ্রমিকদের। শ্রম দপ্তরে আলোচনা তিনবার বৈঠকেও লাভ হয়নি।
15 April 2025, 12:15 PM
Bardhaman: বাংলা নববর্ষ আজ। চিরাচরিত রীতি মেনে আজ বাংলা নববর্ষের সূচনা হবে। সকাল থেকেই সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের লম্বা লাইন। রাজ আমলে মধ্যযুগে এই মন্দির প্রতিষ্ঠা হয়। মন্দিরকে ঘিরে অনেক লোককাহিনী আছে। সর্বমঙ্গলাকে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী বলা হয়। কোভিডের বছর ছাড়া এত বছর ধরে নববর্ষের বিশেষ পুজো হয়েছে এই মন্দিরে। এবারেও তার অন্যথা হয়নি।
15 April 2025, 12:00 PM
Katwa: দোকানে বা বাড়িতে নয় কাটোয়ার সোনার মা ক্ষেপিমায়ের মন্দিরে নতুন হাল খাতা, লক্ষী গণেশের নিয়ে এসে হাল খাতার পূজো করান কাটোয়ার ব্যাবসাদাররা। আজ বাংলা নতুন বছরের প্রথম দিন। বাংলা নববর্ষ। নতুন বছরকে স্বাগত জানিয়ে নববর্ষের আনন্দে মেতে উঠেছে আপামর বাঙালি। পুরোনো সব পাওয়া না পাওয়ার স্মৃতিকে পিছনে ফেলে নতুন স্বপ্ন আশা নিয়ে পথ চলা শুরু করে সকলে। বেশির ভাগ বাঙালি আজকের দিনে মন্দিরে পূজো দিয়ে, বড়োদের আশীর্বাদ নিয়ে নিজেদের নতুন বছরের সূচনা করেন। বেশির ভাগ ব্যবসাদার আজকের দিনে দোকানে পূজো দিয়ে হাল খাতা করে ব্যবসা শুরু করেন। কাটোয়ার ব্যবসাদার দের হাল খাতা করার চিত্রটা একটু আলাদা। এই দিন কাটোয়ার ব্যবসাদাররা ভোরের আলো ফোঁটার সাথে সাথেই গঙ্গা স্নান সেরে সেখানে থেকে লক্ষি গণেশের মূর্তি, ও হাল দোকানের হাল খাতা নিয়ে পূজো করাতে উপস্থিত হন কাটোয়ার ক্ষেপি মায়ের মন্দিরে। ক্ষেপি মায়ের মন্দিরেই হাল খাতার পূজো করান কাটোয়ার ব্যাবসাদাররা। মায়ের মন্দিরে পূজো দেওয়ার পর লক্ষি গণেশের মূর্তি দোকানের পূজো করেন তারা।
15 April 2025, 11:45 AM
ED Raid in Madhyamgram: অবৈধ অনুপ্রবেশকারী এবং ভুয়ো পাসপোর্ট মামলায় ইডির তল্লাশি বিশরপাড়ায়। বাংলাদেশি নাগরিক, আজাদ মালিক ভারতীয় পাসপোর্ট তৈরি করে থাকছিল। গতকাল সে ফিরতেই আজ তল্লাশি অভিযান। ই ডি সূত্রে খবর, হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করত এই ব্যক্তি। স্থানীয়দের দাবি, বছর খানেক আগে এই ব্যক্তি ভাড়া নিয়ে এসেছে। এদিন সকাল সাড়ে ছয়টা নাগাদ প্রায় ৮জন ই ডি আধিকারিকেরা এই ব্যক্তির সন্ধানে পৌছায়। ইডি আধিকারিকরা দীর্ঘক্ষণ ঘরের সামনে অপেক্ষা করার পর দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে
15 April 2025, 11:45 AM
Midnapur: বছরের প্রথম দিনে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বাজারবুড়ি শীতলা মাতার মন্দিরে সকাল থেকেই ব্যবসায়ীদের ভিড়, নতুন খাতার পুজো দিতে মন্দিরে ব্যবসায়ীদের লম্বা লাইন। নতুন বছরের শুরুতেই ব্যাবসার মঙ্গল কমনায় তারা প্রতিবছর আসে মন্দিরে পুজো দিতে।
15 April 2025, 11:45 AM
Maheshtala: বাংলা নতুন বছরের সূচনায় মহেশতলায় আয়োজিত হল ১৫ কিলোমিটার ম্যারাথন দৌড়। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। শুধু বিভিন্ন রাজ্য থেকে নয় দেশ বিদেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল এই ম্যারাথনে। মহেশতলা পুরাতন ডাকঘর এলাকা থেকে শুরু হয় এই ম্যারাথন দৌড় বজ বজ ট্রাঙ্ক রোড ধরে বাটা মোর হয়ে জিঞ্জিরা বাজার হয়ে আবার শেষ হয় পুরাতন ডাকঘরে। এলাকায় খেলাধুলার প্রসার ঘটাতে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। নববর্ষের সকালে এই ম্যারাথন দৌড় দেখতে রাস্তার দু'পাশে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। নতুন বছরের সূচনায় এমন একটি ম্যারাথন দৌড় এলাকায় সাড়া ফেলেছে।
15 April 2025, 11:30 AM
Bidhannagar Cyber crime: বিধান নগর সাইবার ক্রাইম থানার হাতে গ্রেফতার 'ডিজিটাল গ্রেফতার' কেসে দুই পান্ডা। হরিয়ানা থেকে গ্রেফতার করার পর আজ তাদের বিধান নগর কোর্টে তোলা হবে। পুলিস সূত্রে খবর মুম্বইয়ের সিআইডি অফিসার পরিচয় দিয়ে, সল্টলেকের বাসিন্দাকে ভুয়ো ফোন করে। সেই মহিলা ভয় পেয়ে গিয়ে প্রথমে টাকা দিয়ে দেয়। পরে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
15 April 2025, 11:00 AM
Subhendu Adhikari: বাংলা নববর্ষের শুরুতে মা বর্গভীমা মায়ের কাছে পুজো দিয়ে বাংলার হাল ফেরাতে হালখাতা প্রকাশ করলাম -বললেন শুভেন্দু অধিকারী। পহেলা বৈশাখে, তমলুকের মা বর্গভীমা মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী। এর আগে তিনি তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে পুজো দেন তারপর ওখান থেকে পায়ে হেঁটে বর্গভীমা মায়ের মন্দিরে পুজো দিতে আসেন।
15 April 2025, 10:45 AM
Jalpaiguri: নববর্ষের দিনে পুজো দিতে জলপাইগুড়িতে মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত আপামর বাঙালি। ১৪৩১ পেরিয়ে বাংলা বর্ষ পা দিল ১৪৩২, পুরো রাজ্যজুড়ে মন্দিরগুলিতে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। অন্যথা নেই জলপাইগুড়ি শহরেও। বাংলা নববর্ষ উপলক্ষে জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে সকাল থেকেই ভক্তদের ঢল। জাগ্রত এই মন্দিরে পুজো দিয়েই বছরের প্রথম দিন শুরু করতে সকাল থেকেই ভিড় জমিয়েছে ভক্তরা। মন্দিরে শুরু হয়েছে ভোগ প্রসাদের আয়োজন।
15 April 2025, 10:15 AM
Kakdeep: বর্ষবরণে কালী মন্দিরে সকাল থেকেই লম্বা লাইন ভক্তদের। কাকদ্বীপের শ্মশানকালী মন্দিরে পুজো দেওয়ার জন্য এদিন বাঙালিদের দীর্ঘ লাইন পড়ে যায়। নিরাপত্তার জন্য সকাল থেকে প্রচুর পুলিস মোতায়েন করা হয়েছে।
15 April 2025, 10:15 AM
Nadia: নববর্ষের সকালে নদিয়ার কৃষ্ণনগরে কচিকাঁচাদের নিয়ে পোস্ট অফিসের কাছে নাচে-গানে প্রভাত ফেরির আয়োজন
15 April 2025, 09:15 AM
Bengali New Year: বাংলার নতুন বছরের শুরুতে প্রতিবছরের মত এবছরও গাঙ্গুলি বাগান থেকে সুকান্ত সেতু পর্যন্ত এক প্রভাত ফেরির আয়োজন করেছে মঙ্গল শোভাযাত্রা গবেষণা ওপ্রসার কেন্দ্র পশ্চিমবঙ্গ। পহেলা বৈশাখে হাজারেরও বেশি মানুষ পা মেলান লেখক পবিত্র সরকার সহ আরও অনেক গুণী ব্যাক্তিদের সঙ্গে।
15 April 2025, 09:15 AM
Mamata Banerjee: নববর্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন।
'এসো, এসো, এসো হে বৈশাখ…'
শুভ নববর্ষ ১৪৩২!
নতুন বছরের পুণ্য আলোর দ্যুতিতে আলোকিত হোক সকলের জীবন। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ।
সবাইকে শুভনন্দন।
'আমি বাংলায় গান গাই...'
‘বাংলা দিবস’ – এ সকল নাগরিককে জানাই শুভনন্দন এবং ছোট ছোট ভাইবোনেদের জানাই অনেক শুভেচ্ছা।
আরও বিকশিত হোক রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি, আরও সুদৃঢ় হোক রাজ্যবাসীর ভ্রাতৃত্ব-বন্ধন।"
15 April 2025, 09:15 AM
* ওয়াকফ সংশোধনী বিল কে চ্যালেঞ্জ
* চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করলেন হুমায়ূন কবির (মুর্শিদাবাদ) এবং নওশাদ সিদ্দিকী
* দুজনেই মামলা করেছেন সুপ্রিম কোর্টে।
* আমাগী 16 তারিখ সব মামলা একত্রিত করে শুনতে পারে শীর্ষ আদালত
15 April 2025, 09:15 AM
Shuvendu Adhikari: বাংলা নববর্ষে পুজো দিলেন শুভেন্দু । তমলুকে বর্গভীমা মন্দিরে পুজো দিলেন বিরোধী দলনেতা।
15 April 2025, 09:00 AM
Narendra Modi: নববর্ষে বাংলায় শুভেচ্ছা বার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Greetings on Poila Boishakh! pic.twitter.com/Qw7IJPrR3x
— Narendra Modi (@narendramodi) April 15, 2025
