16 April 2025, 12:15 PM
Mamata Banerjee: বাংলা হল বাংলাদেশ, নেপালের বর্ডার। আপনি ইউনূসের সঙ্গে গোপন মিটিং করুন। দেশের ভালো হলে খুশি হবে। কিন্তু আপনাদের পরিকল্পনাটা কী, কোনও এজেন্সির মাধ্যমে এখানে দাঙ্গা করা! কাল এনএনআইএর একটা ট্যুইট দেখলাম। সেখানে বলা হয়েছে গোলমালে বাংলাদেশের হাত রয়েছে। হাত যদি থাকে তাহলে তার দায় তো বিএসএফের। তারাই বর্ডার সামল দেয়। তাহলে আপনারা কী করছিলেন। কেন বাইরে থেকে লোক এসে এখানে গোলমাল করে চলে গেল! কইফিয়ত আপনাকে দিতেই হবে। আপনি চাইছেন দুপক্ষে গোলমাল লাগিয়ে দেবেন!
16 April 2025, 11:00 AM
Bankura: নাবালিকা ছাত্রীকে চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে বাস থেকে নামিয়ে বেধড়ক মার উত্তেজিত জনতার, অভিযুক্তকে আটক করল পুলিস। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রাইপুর ট্রাফিক মোড় এলাকায়। খবর পেয়ে রাইপুর থানার পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে।
16 April 2025, 11:00 AM
Jalpaiguri: নিজের চার মাসের শিশু কন্যাকে কোলে নিয়ে চড়কে ঘুরলেন বাবা। যা দেখে তাজ্জব সাধারণ মানুষ। শিশু সুরক্ষা নিয়ে প্রশ্ন। বিন্নাগুরি থেকে জলপাইগুড়িতে এসে চড়ক সন্ন্যাসী তার চার মাসের কোলের শিশুকে কে নিয়ে দীর্ঘক্ষণ চড়কে ঘুরে ভক্তদের মন জয় করলেন। মঙ্গলবার রাতে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাতকাটা কলোনি তেওয়ারিসিটি ক্লাব ময়দানে চরক পূজার মেলা বসে, আর এখানেই এই হারহিম করা দৃশ্য ক্যামেরাবন্দি। গতকাল রাতে চরক দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমান। বুধবার সকালে এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড়। নেটিজেনরা চায় শিশু সুরক্ষা কমিশন ব্যবস্থা গ্রহণ করুক যাতে ভবিষ্যতে কোন দিন এরকম ঘটনা না ঘটে ।
16 April 2025, 09:30 AM
Rail Block: দক্ষিণ বারাসাত, জয়নগর বহড়ুতে ট্রেন অবরোধ। মহিলা কামরা বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে অবরোধ করা হয়। ব্যাহত ট্রেন চলাচল। বন্ধ আপ ও ডাউন ট্রেন।
16 April 2025, 08:45 AM
Saokat Molla: যে কজন বিজেপি আছে পাঁচ মিনিটে এমন মার মারবে তৃণমূল যে তাদের মুখ কেউ চিনতে পারবে না। ২০২৬ এ তৃণমূল ২৩৫টা আসন পাবে। চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়। এক লক্ষের বেশি ভোটে নন্দীগ্রাম থেকে হারাব শুভেন্দু অধিকারীকে। ক্যানিংয়ের মৌখালি এলাকায় এক কর্মীসভা থেকে এভাবেই বিজেপিকে আক্রমণ করেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা।
16 April 2025, 08:45 AM
Bangladeshi Arrested: চার শিশু সহ কুড়ি জন বাংলাদেশি আটক সুন্দরবন কোস্টাল থানায়। বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতের ঢুকতে গিয়ে সুন্দরবন কোস্টাল থানার পুলিসের হাতে আটক কুড়ি জন বাংলাদেশি নাগরিক। সঙ্গে ছিল ৪ জন শিশু। বাংলাদেশ থেকে ভারতে ঢুকে বসবাসের চেষ্টা করার জন্যই আসছিল এমনটাই পুলিস সূত্র মারফত জানা যাচ্ছে।
16 April 2025, 08:45 AM
Kalyani Expressway Accident: ব্যারাকপুরে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মাদরাল দুলেপাড়া একটি হোটেলের সামনে কল্যাণী এক্সপ্রেস এর উপরে ওই দুর্ঘটনা ঘটে। ব্যারাকপুর দিক থেকে আসছিল একটি স্কুটি। তার পিছনে ছিল একটি এক্স ইউ ভি প্রাইভেট কার। ওই গাড়িটি ওভারটেক করার সময় স্কুটিতে থাকা দুজনকে পিছন থেকে ধাক্কা মারে , গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়, ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুটিতে বসে থাকা এক মহিলার, স্কুটি চালককে সঙ্গে সঙ্গে হাসপাতালে স্থানান্তরিত করা হয় বাসুদেবপুর থানার পুলিশ, নীলাঞ্জন বিশ্বাস বাড়ি কল্যাণী, পৌলমী রায় কল্যাণী এ টেন, বাড়ি।ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের স্ত্রী পৌলোমী রায়ের।
16 April 2025, 08:45 AM
Dilip Ghosh: মালদহের স্কুলে মিডিয়া ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ নিে দিলীপ ঘোষ বলেন, হাজার লোক ঘর ছাড়া। সত্যি ঘটনা কী সেটা জানতে হলে ওদের কথা শুনতে হবে। মিডিয়া আটকানো হচ্ছে মানে মিডিয়ার স্বাধীনতা হস্তক্ষেপ। যে পীড়িত মানুষ তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। তার মানে সত্যকে লুকোনোর চেষ্টা চলছে। সরকার বলছে ফিরে যাও। তারা বলছে ফিরব না। মানে তাদের কোনো সুরক্ষা নেই। পুলিশের ওপর ভরসা নেই। বিএসএফ এর কাজ সীমান্ত সুরক্ষা দেওয়া। যেহেতু তাদের ৫০ কিলোমিটার ভিতর পর্যন্ত ঢুকতে দেওয়া হয়েছে তাই তারা এসে বাঁচিয়েছেন। নাহলে আরো বেশি লোক উদ্বাস্তু হতো। মমতা ব্যানার্জি যতই ব্যাপারটা চোখের আড়ালে রাখার চেষ্টা করুন, বেশিদিন করতে পারবেন না।
হঠাৎ করে হাজার হাজার লোক আসতে পারেনা। পুলিশের কাছে খবর ছিল না? আসলে কেউ জানতে চায় না। হতে দিয়েছে। উনি (মুখ্যমন্ত্রী) চোখ দেখে মাওবাদী চিনতে পারেন, পার্টির মধ্যে কে খাচ্ছে ঘুমাচ্ছে জানতে পারেন। আর রাজ্যে এতবড় ঘটনার খবর নেই? সব খবর আছে। সব জেনে উনি করাচ্ছেন। তারপর বাহবা দেওয়ার জন্য নেতাদের আজ ডেকেছেন। এই ধরনের ঘটনা আগেও হয়েছে পরেও হবে।
16 April 2025, 08:30 AM
Waqf Protest: ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে যে গোলমাল তার পেছনে কি বিদেশি শক্তির মদত আছে? দিলীপ ঘোষ বলেন, আমরা বারবার বলছি বাংলাদেশে যা ঘটেছে এখানে তার ট্রেলার চলছে। সেম। একই টাইপের। হিন্দু বসতি এলাকা ঘিরে নিয়ে অত্যাচার চলেছে। অবিকল বাংলাদেশ মডেল। এটা এক্সটেন্ডেড বাংলাদেশ হয়ে গেছে। মমতার পুলিস চুপচাপ দেখছে অথবা আগেই পালিয়ে গেছে। আমাদের কাছে বারবার হিন্দুদের ফোন এসেছে। বলা হয়েছে বিএসএফ পাঠান। ভোর থেকে শুরু হয়েছিল। সকালে যখন বিএসএফ ঢোকে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। দাঁড়িয়ে দর্শক হিসেবে পুলিস দেখেছে। আমার মনে হয় এটাই ওদের স্ট্র্যাটেজি। হিন্দুদের ভয় দেখিয়ে এলাকা খালি করে দাও যাতে আগামী দিনে কোনো হিন্দু ভোট না দিতে পারে।
16 April 2025, 08:30 AM
Dilip Ghosh: পিঠ চাপড়ে শাবাসি দেওয়ার জন্য বৈঠকে ডেকেছেন। নেতাজি ইন্ডোরে সংখ্যালঘুদের সম্মেলনে মমতার যাওয়া নিয়ে বললেন দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, যা কিছু হচ্ছে মমতার ইচ্ছায় এবং উৎসাহে হচ্ছে। উনি ঈদের দিন বার্তা দিয়ে দিয়েছিলেন যা খুশি করো আমি দেখে নেব। মালদহ জেলার পল্লালপুরে স্কুলে এতগুলো লোক আশ্রয় নিয়েছে। মমতা ব্যানার্জির কোনো লোক তাদের কথা শুনতে গেছেন? একই রাজ্যের একটি জায়গা থেকে লোক পালিয়ে আরেকটি জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে। আর মমতা মুসলিমদের ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছেন। শরবত খাওয়ানো হবে। উনি বলবেন ঠিক আছে। চালিয়ে যাও। ওরা আগেই ঘোষণা করেছে ওরা ৪০ দিন ধরে চালিয়ে যাবে। জানিনা। মমতার যদি এটাই ইচ্ছা হয় তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুদের ভাবতে হবে তারা কিভাবে বাঁচবে?
16 April 2025, 08:30 AM
Waqf Protest: ওয়াকফ সংশোধিত আইনের বিরুদ্ধে বিক্ষোভের জেরে এখনও তপ্ত মুর্শিদাবাদ। কেন্দ্রীয় বাহিনী নেমেছে। ঘরে ফিরছেন বহু মানুষ। এর মধ্য়েই আজ ওয়াকফ আইন নিয়ে হওয়া মামলায় শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। দুপুর দুটোয় ওই শুনানি হবে। ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন নওশাদ সিদ্দিক, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
এদিকে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য ইমাম-মোয়াজ্জিন ও সংখ্যালুঘ প্রতিনিধি দলের এক সম্মেলনে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন রাজ্যে ওয়াকফ আইন লাগু হবে না। ফলে দেখার বিষয় হল আজ এনিয়ে তিনি কোনও বার্তা দেন কিনা।
