West Bengal News LIVE Update: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ পার্থর

West Bengal News LIVE Update: দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে

Last Updated: Thursday, April 17, 2025 - 14:19
West Bengal News LIVE Update: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ পার্থর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

17 April 2025, 14:15 PM

SSC Verdict: ওয়াকফ মামলায় কেন্দ্রকে ৭দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

17 April 2025, 13:30 PM

SSC Scam: জামিন পেলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি । প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতে খারিজ হল পার্থ চ্যাটার্জির জামিনের আবেদন। সুপ্রিম কোর্টের ২৬০০০ চাকরি বাতিলের নির্দেশের পরে পার্থার জামিনের আবেদনের শুনানি শুরু হয়। দুপক্ষের সওয়াল শোনার পর অর্ডার রিসার্ভ রেখেছিল আদালত। আজ পার্থর জামিন খারিজ করতে গিয়ে আদালত জানিয়ে দেয় এই মুহূর্তে তা কে জামিনে মুক্ত করা যাবেনা। এর আগে সিবিআই পার্থ চ্যাটার্জির জামিনের বিরোধিতা করতে গিয়ে সিবিআই দাবি করেছিল তিনি এই মামলায় মাস্টারমাইন্ড ও তার নির্দেশেই সমস্থ ওএমআর শিট নষ্ট করা হয়েছিল। সিবিআই এর দাবি ছিলও তিনি একজন অত্যন্ত প্রভাবশালী বেক্তি জামিন পেলে তদন্তকে প্রভাবিত করতে পারেন।

17 April 2025, 12:30 PM

SSC Verdict: চাকরিহারাদের সাময়িক স্বস্তি। ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজের সুযোগ দিল সুপ্রিম কোর্ট। শুধু শিক্ষকরাই এই সুযোগ পাবেন। শিক্ষাকর্মীরা নয়। অযোগ্য শনাক্ত না হওয়া পর্যন্ত চাকরি করবেন তারা

17 April 2025, 11:30 AM

Bankura: ফের বিতর্কে বাঁকুড়া জেলার সভাপতি ও তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। সাংসদকে পথ দেখাতে এল না পুলিসের গাড়ি। এরপরই তালডাংরার এক আধিকারিকের উপর ক্ষোভ উগরে দিলেন তিনি। 

17 April 2025, 10:15 AM

Kalimpong: চা বাগানে আতঙ্ক, ১৪ ফিট লম্বা কিং কোবরা উদ্ধার করল বনদপ্তর। পাহাড়ি এলাকার চা বাগান থেকে উদ্ধার হল বিশালাকৃতির একটি বিষধর কিং কোবরা। ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার গরুবাথান ব্লকের মিশনহিল চা বাগানে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নেওরা রেঞ্জের বনকর্মীরা। তাঁদের দক্ষতায় বেশ কিছুক্ষণ চেষ্টার পর সাপটিকে নিরাপদে উদ্ধার করে ব্যাগে বন্দি করা হয়। 

17 April 2025, 09:30 AM

Sonarpur: মধ্যরাতে রহস্যজনক আগুন! বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার রায়পুর এলাকায়। বাড়ির মালিক নিমাই সরদার সেই সময় বাড়িতে না থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের ভেতরে থাকা চাষের সরঞ্জাম, জামাকাপড়, খাদ্যসামগ্রী ও কিছু নগদ অর্থ।

17 April 2025, 09:30 AM

Jalpaiguri Khadi Mela: খাদিমেলায় বিক্রি ছাড়াল কোটি টাকা। জলপাইগুড়ির রবীন্দ্রভবন প্রাঙ্গনে বুধবার মেলার শেষদিনে বিক্রির অঙ্ক দাঁড়ায় এক কোটি ৪০ লক্ষ টাকা। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেও ক্ষুদ্র ও কুটির শিল্পীরা তাঁদের উৎপাদিত পসরা নিয়ে আসেন মেলায়। হরেক স্টলের পাশাপাশি মেলা প্রাঙ্গনে উঠে আসে আস্ত গ্রামীণহাট। মেলায় বিক্রির পরিমাণ দেখে খুশি জেলা প্রশাসনের আধিকারিকরা।

17 April 2025, 09:15 AM

Doctors Attendance: চিকিৎসকদের হাজিরায় কারচুপি রুখতে,আধার বেসড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার এর পর এবার ফেস স্ক্যানার। দেশের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত চিকিৎসকদের জন্য নির্দেশিকা জাতীয় মেডিকেল কমিশনের,হাজিরা এবার আধার বেসড ফেস স্ক্যানার এর মাধ্যমে।

এই মর্মে দেশের প্রত্যেকটি নির্দেশিকা পাঠালো জাতীয় মেডিকেল কমিশন। আগামী ২৪ এপ্রিলের মধ্যে,দেশের সমস্ত চিকিৎসককে NMC AEBAS অ্যাপস ডাউনলোড করে,সেখানে হাজিরা দিতে হবে।

যেকোন মেডিকেল কলেজ ও হাসপাতালের ১০০ মিটারের মধ্যে,নিজের মোবাইল থেকে আধার বেসড NMC AEBAS অ্যাপস থেকে দেওয়া যাবে হাজিরা।তবে যেকোন মেডিকেল কলেজ হাসপাতালের চত্বর থেকে ১০০ এরিয়া ঠিক করবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ।

17 April 2025, 09:00 AM

Bangladeshi Arrested: ভারত -বাংলাদেশ সীমান্তে জলপাইগুড়ি কোতোয়ালি থানার মানিকগঞ্জ ফাঁরির পুলিসের হাতে দুই শিশু সহ চার বাংলাদেশি গ্রেফতার। বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে। বেআইনিভাবে বাংলাদেশে যাবার পথে জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানার অন্তর্গত মানিকগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে নাকা চেকিং এ আটক করে চার বাংলাদেশিকে। সন্দেহ হতেই জিজ্ঞাসাবাদে জানা যায় দিল্লিতে কাজের সুবাদে থাকতেন তারা। ভারতীয় আধার কার্ড মিলেছে তাদের কাছ থেকে। দিল্লিতেই তারা আধার কার্ড বানিয়েছেন বলে পুলিস সূত্রে জানা যায়। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার আগেই পুলিশের জালে আটক একই পরিবারের চারজন বাংলাদেশি।

17 April 2025, 09:00 AM

Rail Block: আবারো ট্রেন অবরোধ। সকাল থেকে সমস্যায় যাত্রীরা। বৃহস্পতিবার শিয়ালদহ দক্ষিণ শাখায় ডায়মন্ডহারবার লাইনে উত্তর রাধানগরে স্থানীয় যাত্রীরা রেল অবরোধ করে বিক্ষোভ দেখান। মূলত ট্রেনে জেনারেল কম্পার্টমেন্ট কেটে অতিরিক্ত মহিলা কম্পার্টমেন্ট করার জন্য সমস্যা সৃষ্টি হয়েছে। ট্রেন না বাড়িয়ে জেনারেল কম্পার্টমেন্ট কেটে মহিলা কম্পার্টমেন্ট করার ফলে সাধারণ যাত্রীদের সমস্যা। গতকাল দক্ষিণ বারাসাত মথুরাপুর সহ বিভিন্ন জায়গায় রেল অবরোধ হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকে ডায়মন্ড হারবার লাইনে উত্তর রাধানগরে ট্রেনের যাত্রীরা ট্রেন থামিয়ে আপ এবং ডাউন সমস্ত ট্রেন সকাল থেকে বন্ধ করে দেন।

17 April 2025, 09:00 AM

Dilip Ghosh: হাতিয়ার কেনার নিদান দিলেন দিলীপ ঘোষ। গতকাল কাঁচড়াপাড়ায় এক অনুষ্ঠানে দিলীপ ঘোষ বলেন, যে সম্প্রীতির কথা বলবে, যে সেক্যুলারিজিমের কথা বলবে আমি মনি করি সে সমাজবিরোধী। হিন্দুদের শত্রু সে, দেশের শত্রু । এটা বলেই খান্ত হলেন না দিলীপ ঘোষ। তাঁর মুখ থেকে বেরিয়ে এল আপত্তিকর ভাষা। তিনি বলেন, হিন্দুরা টিভি কিনছে, ফ্রিজ কিনছে, নতুন নতুন আসবাব কিনছে কিন্তু একটা হাতিয়ার নেই। কিছু হলেই পুলিস, পুলিস। পুলিসের বয়ে গেছে তোমাদের বাঁচাতে। ভগবানও বাঁচাতে পারবে না। প্রশ্ন উঠছে একজন নেতা মঞ্চ থেকে কীভাবে হাতিয়ার কেনার কথা বলছেন।