West Bengal News LIVE Update: '৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ুন', পাক নাগরিকদের নির্দেশ বিদেশমন্ত্রকের!

West Bengal News LIVE Update: দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে

Last Updated: Wednesday, April 23, 2025 - 21:08
West Bengal News LIVE Update: '৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ুন', পাক নাগরিকদের নির্দেশ বিদেশমন্ত্রকের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  

23 April 2025, 18:00 PM

কাশ্মীরে ফের জঙ্গী হামলা, কুলগামে সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াই। দুই সশস্ত্র জঙ্গী এলাকায় লুকিয়ে আছে বলে শোনা যাচ্ছে

23 April 2025, 14:00 PM

পহেলগাঁও কাণ্ডে দু-মিনিটের জন্য নিরাবতা পালন করল আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট। উল্লেখ্য মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ের বাইসারনে জঙ্গি হামলায় নিহত কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী। ৪০ বছর বয়সী বিতান অধিকারী আমেরিকার ফ্লোরিডায় কর্মরত। দেশে ফিরে স্ত্রী এবং পুত্র সন্তানকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন। আর সেখানেই ঘটলো এত বড় একটি দুর্ঘটনা। পর্যটকদের ভিড়ে মিশে থাকা জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন ১২ জন। ২৬ জনের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে কমপক্ষে ১০ জন জঙ্গি সেনাবাহিনীর পোশাক পরে এসে বেছে বেছে গুলি চালায়। যে কাশ্মীরে এত নিরাপত্তার বাড়াবাড়ি বলে শোনা যায় সেখানে কী ভাবে এমন হামলা চালানো সম্ভব হল তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা যাচ্ছে পাকিস্তানের কোনও জঙ্গি গোষ্ঠী ওই হামলার পেছনে রয়েছে। তবে তার থেকেও বড় বিষয় হল পর্যটকদের নাম জিজ্ঞাসা করে, তাদের ধর্ম পরিচয় যাচাই করে গুলি করা হয়েছে। এমনটাই বলছেন এক মহিলা পর্যটক। জঙ্গিরা তাঁর স্বামীকে গুলি করে

23 April 2025, 11:00 AM

Bolpur: বোলপুরের শিবপুর মৌজায় পিডিসিএল এর তেলের পাইপ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে জমির চাষীদের সঙ্গে পুলিসের বিবাদ। আর সেই বিবাদ কে কেন্দ্র করে পুলিসের গাড়ি আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের ,দীর্ঘক্ষণ পর আরো পুলিসকর্মী এসে উদ্ধার করল পুলিসের গাড়ি ও অন্যান্য পুলিস কর্মীদের। অভিযোগ পিডিসিএলকে চাষিরা তাদের জমি দিয়েছে তেলের পাইপ নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত চাষিরা তাদের জমির দেওয়ার যে আর্থিক ক্ষতিপূরণ তা পায়নি, এইজন্য তারা পাইপ নিয়ে যেতে দেবে না বলে সমস্ত চাষিরা ঠিক করেছিল। আজ সন্ধ্যায় বোলপুর থানার পুলিস তাদেরই একজন চাষীকে বাড়ি থেকে কোন এফআইআর বা অ্যারেস্ট ওয়ারেন্ট না থাকা সত্ত্বেও থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই গ্রামবাসীরা খেপে ওঠে এবং পুলিসের গাড়িসহ বেশ কিছু পুলিস কর্মীকে দীর্ঘক্ষণ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরবর্তী সময়ে অন্যান্য পুলিস কর্মীরা এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে।

23 April 2025, 10:45 AM

Malda: মধ্যযুগীয় বর্বরতা! মহিলাকে ইলেকট্রিক পোলে বেঁধে মারধরের অভিযোগ। জানা যায় স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করেছিল ওই মহিলা। আর প্রতিবাদ করায় মহিলাকে ইলেকট্রিক পোলে বেঁধে বেধরক মারধর। ঘটনা মালদহের ইংলিশ বাজার থানার সাতঘড়িয়া এলাকার। জানা গেছে আক্রান্ত মহিলার নাম কাশ্মীরা খাতুন। গত ৯ বছর আগে আতিবুর রহমানের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই কাশ্মীরা খাতুনের উপর মানসিক অত্যাচার করা হত। এরই মধ্যে গত সাত দিন আগে মারধর করে আতিবুর রহমান তার স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়। পরে কাশ্মীরা খাতুন জানতে পারে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্বামী সহ শশুর বাড়ির লোকেরা ওই মহিলাকে ইলেকট্রিক পোলে বেঁধে রেখে মারধর করে বলে অভিযোগ। বর্তমানে ওই মহিলা মালদা মেডিকেলে ভর্তি এই ঘটনায় ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

23 April 2025, 09:30 AM

Bangladeshi Arrested: গরু সমেত ভারত -বাংলাদেশ সীমান্তে জলপাইগুড়ি মানিকগঞ্জ পুলিশ ফাঁড়ির অন্তর্গত এলাকায় কর্তব্যরত বিএসএফের হাতে আটক এক বাংলাদেশি পাচারকারী। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে খবর। জলপাইগুড়ি মানিকগঞ্জ পুলিশ ফাঁড়ির অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে গরু সমেত ওই ব্যক্তিকে গ্রেফতার করে বিএসএফের ১৫ নম্বর ব্যাটেলিয়ানের সদস্যরা। এরপর ধৃত বাংলাদেশি নাগরিকসহ উদ্ধার হওয়া একটি গরুকে মানিকগঞ্জ আউটপোস্টের পুলিসের হাতে তুলে দেওয়া হলে বিএসএফ এবং  মানিকগঞ্জ পুলিস ধৃতকে  জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিস সূত্রে জানা গিয়েছে ধৃত বাংলাদেশির নাম এমডি শামীম। বয়স ৩৭ বছর। তার বাড়ি বাংলাদেশের পঞ্চগড়  নীলফামারী এলাকায়।  পাচারকারী একটি গরু নিয়ে ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাওয়ার পথে ভারতের মূল ভূখণ্ড থেকে তাকে পাকড়াও করে কর্তব্যরত বিএসএফ । এরপর পুলিসের হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

 

23 April 2025, 09:30 AM

C V Ananda Bose: রাজভবনে থাকাকালীনই হৃদরোগে আক্রান্ত হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মেডিকেল বোর্ড সূত্রে খবর ,তার হৃদপিন্ডের বামদিকের অংশে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না। যার রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে চিকিৎসকদের কাছে। আপাতত ওষুধের মাধ্যমে, হৃদপিন্ডে রক্ত চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন চিকিৎসকরা। তবে যতক্ষণ না, হার্টের অবস্থা ভালো হচ্ছে, ততক্ষণ অঞ্জিওপ্লাস্টি করার কথা ভাবছেন না হৃদরোগ বিশেষজ্ঞরা।আপাতত ৩৬ ঘন্টা পর্যবেক্ষণে থাকতে হবে রাজ্যপাল কে। হাসপাতাল সূত্রে খবর,রাজ্যপালের চিকিৎসায় গঠন করা হয়েছে একটি বিশেষ মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ড থাকছেন হৃদরোগ বিশেষজ্ঞ আফতাব খান, কার্ডিওথোরাসিক সার্জন সুশেন মুখার্জী, হৃদরোগ বিশেষজ্ঞ পিসি মন্ডল, ডাক্তার শ্যামাশীষ বন্দ্যোপাধ্যায়।

23 April 2025, 09:30 AM

Drug News: Telma -40 - হাই ব্লাড প্রেসার এবং হার্ট ফেলিওরের ওষুধ। একটি নামী ওষুধ সংস্থার ব্লাড প্রেসারের ওষুধ, এর নতুন একটি ব্যাচ জাল বলে বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। যে ব্যাচ নম্বরটি জাল করা হয়েছে 5240226। এই ওষুধটি আদৌও, সংস্থাটি তৈরি করেনি অসৎ উদ্দেশ্যে বাজারে আনা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে।

23 April 2025, 09:15 AM

Kashmir Terror Attack: কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত হয়েছেন পুরুলিয়ার ঝালদা শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনীশ রঞ্জন মিশ্র। তিনি গোয়েন্দা দপ্তরের কর্মরত ছিলেন। কর্মসূত্রে তিনি স্ত্রী পুত্র ও কন্যা সন্তানের সঙ্গে থাকতেন হায়দ্রাবাদে। সেখান থেকে পরিবার নিয়ে কাশ্মীরের পাহেলগাঁওতে বেড়াতে গিয়েছিলেন তিনি। উদ্দেশ্যে ছিল বৈষ্ণব দেবী মন্দির দর্শন করার । কিন্তু তার আগেই জঙ্গি হামলায় নিহত হন মণীশ রঞ্জন মিশ্র । ঝালদা থেকে মণীশের মা বা ও পরিবারের অন্যান্য সদস্যরাও ঝালদা থেকে কাশ্মীরে যাওয়ার উদ্দেশ্যে সড়ক পথে রওনা দিয়েছিলেন  । ডালটনগঞ্জের কাছেই মর্মান্তিক এই ঘটনার খবর পাওয়ার পরেই পরিবারের সদস্যরা আজ ভোরে ফিরে এসেছেন ঝালদায় । পরিবারের নেমে এসেছে গভীর শোকের ছায়া ।

23 April 2025, 09:00 AM

SSC Protest: আপাতত ঘেরাওমুক্ত হলেন এসএসসি-র চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার। হাইকোর্টে একটি মামলা থাকার কারণে তাকে ছেড়ে দিলেন চাকরিহারা আন্দোলনকারীরা।  যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে সল্টলেকের এসএসসি ভবনের সামনে লাগাতার ধরনা চলেছে চাকরিহারাদের। এর মধ্যেই গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আদালতের নির্দেশ মানলে তালিকা দিতে পারে না সরকার।