)
Malbazar: পোস্ত গাছ নষ্ট করতে অভিযান মালবাজার পুলিশের। মালবাজার ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের গজলডোবার সাত নম্বর এলাকায় পোস্ত গাছ নষ্ট করার অভিযান চালায় মালবাজার থানার পুলিশ। এদিন মালবাজার থানার আইসি সৌমজিৎ মল্লিকের নেতৃত্বে সাদা পোশাকের পুলিশের একটি দল গজলডোবার সাত নাম্বার এলাকায় হানা দেয়। প্রায় দুই বিঘা জমিতে বেআইনিভাবে চাষ করা পোস্ত গাছ নষ্ট করে দেওয়া হয়। গোপন সূত্রে খবর পেয়ে মালবাজার থানার আইসির নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ ওই এলাকায় হানা দেয়। ট্রাক্টার দিয়ে জমি থেকে পোস্ত গাছ উপড়ে ফেলা হয় এদিন। প্রসঙ্গত মালবাজার থানার পুলিশ সূত্রে জানা গেছে, বেআইনিভাবে পোস্ত চাষ করা হচ্ছিল ওই এলাকায়। গোপন সূত্রে খবর পেতেই পুলিশ তৎপরতা দেখায়। নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মালবাজার থানার উদ্যোগে বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নজরদারি চালানো হচ্ছে।
Bardhaman: সাতসকালে পূর্ব বর্ধমানের নবগ্রামে এক ব্যক্তির হাত পা বাঁধা দেহ উদ্ধার। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যদের দাবি, খুন করেই তাকে ওখানে ফেলে যাওয়া হয়েছে। জানা গেছে, বুধবার সকালে হাওড়া-বর্ধমান
কর্ড শাখার নবগ্রাম রেল স্টেশন লাগোয়া রেল লাইনের ধার থেকে এক ব্যক্তির হাত-পা বাঁধা অবস্থায় রক্তাক্ত দেহ উদ্ধার করেছে জামালপুর থানার পুলিশ। কাছেই একটি শ্মশান রয়েছে। স্থানীয় মানুষেরা ফাঁস জড়ানো অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন।
রহস্যমৃত্যুর ঘটনায় জামালপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধারের পর তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম ওয়াহাব আনসারী। আনুমানিক ৪৫ বছর বয়স। বাড়ি মশাগ্রাম এলাকায় । বুধবারই বর্ধমান মেডিকেল কলেজে দেহ নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য। জামালপুর থানা সূত্রে জানা গেছে, হঠাৎ করে রেললাইনের ধার থেকে ওই ব্যক্তির হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ হঠাৎ করে উদ্ধার হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এদিকে মৃতের ভাই শেখ নবাবের দাবি, এটি খুনের ঘটনা। যেভাবে তার দেহ পাওয়া গেছে তাতে সেই সন্দেহ জোরালো হচ্ছে। ওয়াহাবের একটি সব্জির দোকান ছিল। সেটি ভাঙ্গা পড়ার পর সে এদিক ওদিক ঘুরে বেড়াত।
Madhyamik 2025: মাধ্যমিক পরীক্ষার আগে স্কুল মাঠে বসে দেদারে কাঁচি দিয়ে বই কেটে নকলের প্রস্তুতিতে ব্যাস্ত পরীক্ষাথীরা। পরীক্ষাকে কেন্দ্র করে মধ্যশিক্ষা পর্ষদের করা নির্দেশ রয়েছে, পরীক্ষাথীদের পরীক্ষা কেন্দ্রের ভিতর ঢুকানোর সময় তাদেরকে তল্লাশি করে ভেতরে প্রবেশ করার জন্য। বহুবার মাধ্যমিক পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এবার এক অন্য দৃশ্য ধরা পড়ল। স্কুলের আনাচে কানাচে থেকে মাঠে সারিবদ্ধ ভাবে বসে দেদারে চলছে নকলের প্রস্তুতি। মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষায় শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত জ্যোতিনগর আশ্রম টাইপ বালিকা বিদ্যালয়ে সিট পড়েছে নজরুল শতবার্ষিকী বিদ্যালয় ও ফাঁসিদেওয়া বালিকা বিদ্যালয় ছাত্রছাত্রীদের। আর এই পরীক্ষার আগে দেখা যাচ্ছে ছাত্র-ছাত্রীরা রীতিমত কেচি দিয়ে বই কেটে নকলের প্রস্তুতি নিচ্ছে। ক্যামেরা দেখতেই কেওকেও বই দিয়ে আর কেও ওড়না দিয়ে মুখ ঢেকে পালাতে ব্যাস্ত। আবার অনেকে বই ছেড়ে পালিয়ে যায় যায়। তবে এই সব বিষয়ে স্কুলের শিক্ষক থেকে পুলিশ প্রশাসন সকলেই মুখে কুলুখ হেঁটেছে।
Tangra Death: ট্যাংরায় শীল লেনে একই বাড়িতে মিলল ৩ মৃতদেহ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে একই পরিবারের ওই তিনজন আত্মঘাতী হয়েছেন।
Digha Dolphin: দীঘার সৈকতে মৃত ডলফিন উদ্ধার। পর্যটকেরা বেড়াতে গিয়ে তাদের নজরে আসে।পাথরের খাঁজে পড়ে রয়েছে ডলফিন টি। বনদপ্তরকে খবর দিলে বনদপ্তর উদ্ধার করেছে। বারে পারে সৈকত পাড়ে মৃত ডলফিন উঠে আসছে। মৃত্যুর কারণ জানতে ডলফিন টিকে সংরক্ষণ করা হয়েছে। ময়না তদন্ত করা হবে ডলফিন টিকে। বারে বারে মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হবে। এই ডলফিন টি গভীর সমুদ্রে থাকে। প্রায় ৫ ফিট লম্বা। ডলফিন টিকে দেখার জন্য বহু পর্যটক ভিড় জমায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সমুদ্রে অনেক জাহাজ চলে, হলদিয়ার দিকে জাহাজ আসা-যাওয়া করে। জাহাজে ধাক্কায় অথবা গভীর সমুদ্রে মৎস্যজীবীদের জালে জড়িয়ে আঘাতপ্রাপ্ত হয়ে তারপর মৃত্যু হতে পারে। তবে এই তথ্য প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।এক্ষেত্রে এই ডলফিন এর গায়ে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই ময়নাতদন্ত করে কারণ জানার চেষ্টা চালাবে সংশ্লিষ্ট দপ্তরের বিশেষজ্ঞরা।
Kotulpur: কোতুলপুর হাসপাতাল চত্বর এলাকা থেকে একের পর এক গাছ কাটার অভিযোগে সাত দিনের জন্য ছুটিতে পাঠানো হলো কোতুলপুর গ্রামীণ হাসপাতালের BMOH কে। বাঁকুড়া জেলার কোতুলপুর গ্রামীন হাসপাতাল চত্বর জুড়ে রয়েছে বেশ কয়েকটি পুরনো গাছ স্থানীয়দের দাবি এই গাছ গুলির বয়স ৩০ থেকে ৩৫ বছর। এই গাছের তলায় আশ্রয় নিত রোগী রোগীর আত্মীয়রা এবং পথচারীরা। এবার একের পর এক সেই গাছে কোপ। অভিযোগের তীর হাসপাতালের BMOH ডক্টর দেবাঞ্জন ঘোষ এর বিরুদ্ধে। বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান কোতুলপুর গ্রামীন হাসপাতালের বিভিন্ন স্টাফেদের কাছ থেকে শোনা গেছে হাসপাতালের আউটডোর চত্বর এলাকা থেকে একাধিক গাছ বিক্রি হয়ে গেছে। এবং কেউ বা কারা সেগুলি নিয়ে গেছে। সেই বিষয়টি নিয়ে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক২ এর নেতৃত্বে একটি টিম গঠন করা হয় বিষয়টি তদন্ত করার জন্য। তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে তারা নেতিবাচক রিপোর্ট করে। সত্যি সত্যি ওইখান থেকে গাছ কাটা হয়েছে। যেহেতু এটা প্রশাসনিক ব্যর্থতা। তার জন্যই হাসপাতালের BMOH ডক্টর দেবাঞ্জন ঘোষকে ছুটিতে পাঠানো হয়েছে। এবং ৭ দিনের সময় দেওয়া হয়েছে তাকে রিপোর্ট করার জন্য। পাশাপাশি বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দাবি মির্জাপুর PHC থেকেও কিছু গাছ কাটা হয়েছে সেখানে কিছু গাছের গুড়ি রয়ে গেছে।
Dunlop: মামলা ধামাচাপা আইনজীবীর বাড়িতে আগুন অভিযুক্তদের, আর সেই আগুনেই অগ্নিদগদ্ধ অভিযুক্ত, আগুন লাগানোর ঘটনায় আতংকিত ডানলপের বাসিন্দারা। প্রায় ৫ই ডিসেম্বর ২০২৪ তারিখে ডানলপ মোড়ের কাছে শিক্ষিকা যশবীর কাউর সুইসাইড করে ছিলেন।সেই ঘটনায় দক্ষিনেশ্বর থানায় মামলা দায়ের হয়েছিলো খাজান সিং সহ আরো ৫ জন।সেই প্রতিশোধ নিতেই আইনজীবী বিক্রম সিং এর বাড়িতে আগুন দিয়ে মারার চেস্টা অভিযুক্তের।বাড়িতে আগুন ধরাতে এসে নিজেই অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত খাজান সিং।আশংকাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে কোলকাতার এক বেসরকারি নার্সিং হোমে।
Jalpaiguri: ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফের বিশেষ স্বাস্থ্য শিবির জলপাইগুড়িতে। এই শিবিরে সীমান্ত এলাকার গ্রামবাসী এবং তাদের গবাদি পশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ৪৬ তম ব্যাটালিয়ন সীমান্তরক্ষী বাহিনী ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সঞ্জয় ডোভালের নেতৃত্বে, জলপাইগুড়ি ভাটপাড়ার জহুরি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে নাগরিক কর্মসূচীর আওতায় একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই শিবিরে সীমান্ত এলাকার গ্রামবাসী এবং তাদের গবাদি পশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই শিবিরে, সীমান্তরক্ষী বাহিনীর ডাক্তার পাঙ্গা শ্রাবন্তী, সীমান্তরক্ষী বাহিনীর প্রধান চিকিৎসা কর্মকর্তা, ডাক্তার দীপাঞ্জন ভৌমিক (সদর হাসপাতাল জলপাইগুড়ি) এবং ডাক্তার প্রদীপ (পশুচিকিৎসক), আঞ্চলিক সদর দপ্তর সীমান্তরক্ষী বাহিনীর অংশগ্রহণ করেন এবং এই কর্মসূচিকে সফল করেন।
Howrah Fire: আমতার নতুন রাস্তায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। দমকলের বেশ কয়েক টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে । এখন আগুন নিয়ন্ত্রণে বলেই জানা যায় । আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন৷ এটি একটি প্লাস্টিক কারখানা। এখানে প্লাস্টিকের বিভিন্ন জিনিস তৈরি হয় বলেই জানা যাচ্ছে৷
Bardhaman: কয়েক লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও তার ছেলে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও তার ছেলে অভ্রনীল রায় দুর্গাপুরের বেশ কয়েক জনের কাছে থেকে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করে। কয়েক জন দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করতে আসেন। তাদের মধ্যে এক ব্যক্তি দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মানস রায় ও তাঁর ছেলে অভ্রনীল রায়কে গ্রেফতার করে। মানস রায় ও তার ছেলের বিরুদ্ধে কারোর কাছে কম্পিউটার কিনে টাকা না দেওয়ার, কারোর কাছে মোবাইল কিনে টাকা না দেওয়ার, কারোর কাছে চার চাকা গাড়ি কিনে টাকা না দেওয়ার ও নানান মূল্যবান জিনিস কিনে লক্ষ লক্ষ টাকা না দেওয়ার অভিযোগ রয়েছে। প্রাক্তন কাউন্সিলর ও তার ছেলেকে বুধবার দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে তুলে পুলিশি হেফাজতের আর্জি জানাবে বলে জানায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা । আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেন,"দু'জনের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। দু'জনকেই পুলিশে হেফাজতের নিয়ে তদন্তের গতি আনা হবে।"
South 24 Prgs: সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন জায়গা চলছে হালকা, মাঝারি বৃষ্টি। সুন্দরবনে বাসন্তী, গোসবা, ঝড়খালি, ক্যানিংয়ে চলছে বৃষ্টি। শীতের বিদায় বেলায় সকাল থেকে অন্ধকারচ্ছন্ন আকাশ সাথে চলছে বৃষ্টি। ভোর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গেল সঙ্গে কুয়াশা ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাবে ধীর গতিতে চলছে গাড়ি। ধীরগতিতে চলছে ট্রেন। ডায়মন্ড হারবার রায়চক ফেরি সার্ভিস কিছুটা হলেও বিঘ্ন ঘটে কুয়াশার কারণে। সব মিলিয়ে শীতের বিদায় বেলায় হালকা ঝিরছিরে বৃষ্টি কিছুটা হলেও শীতের আমেজ থাকবে।
Kolkata:ঘন কুয়াশায় ঢেকে কলকাতা বিমানবন্দর। কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা ২০০ মিটার। বিমান চলাচলে প্রভাব না পড়লেও বিমানবন্দর সংলগ্ন রাস্তাঘাট ঘন কুয়াশায় ঢেকে থাকার কারণে, যানবাহন চলাচলের ক্ষেত্রেও যথেষ্ট অসুবিধের সৃষ্টি হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)