West Bengal News LIVE Update:দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে বোমাতঙ্ক! ঘটনাস্থলে বোম্ব স্কোয়াডের পুলিস...

West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-  

Last Updated: Tuesday, February 25, 2025 - 13:29
West Bengal News LIVE Update:দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে বোমাতঙ্ক! ঘটনাস্থলে বোম্ব স্কোয়াডের পুলিস...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

25 February 2025, 13:30 PM

2nd Hooghly Bridge: দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে বোমাতঙ্ক। একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায় রাস্তার ধারে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। স্নিফার ডগ নিয়ে এসে ব্যাগটি তল্লাশি চালায় বোম্ব স্কোয়াডের পুলিস। যদিও ব্যাগটি থেকে বিস্ফোরক কিছু মেলেনি বলে পুলিস সূত্রে খবর।

25 February 2025, 11:00 AM

Bolpur: বোলপুর মহকুমা হাসপাতালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনার। মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসায় চরম গাফিলতি এবং অবহেলার কারণেই প্রাণ হারাতে হয়েছে প্রসূতি ফেন্সি ঘোষকে। বিক্ষুব্ধ পরিবারের সদস্যরা অভিযুক্ত নার্সদের শাস্তির দাবি জানিয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। 

 

25 February 2025, 09:15 AM

Asansol: ফের কুম্ভগামী গাড়ি দুর্ঘটনাগ্রস্থ। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা মারলো কুম্ভগামী বাস। এই ঘটনায় আহত কমপক্ষে ১৫ জন পূর্ণ্যার্থী। মঙ্গলবার সকালে আসানসোলের কুলটি থানার ১৯ নম্বর জাতীয় সড়কের বাংলা-ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোষ্টের ঘটনা। জানা গিয়েছে, বাসটি পূর্ব মেদিনীপুর জেলার এগরার পাহাড়পুর থেকে কুম্ভের উদ্দেশ্য যাচ্ছিল। যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোরডিহি চেকপোষ্টে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে বাসটি ধাক্কা মারে। এই ঘটনায় প্রায় ১৫ জন পূর্ণ্যার্থী আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলেই কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিস এবং কুলটি ট্রাফিক গার্ডের পুলিস পৌঁছায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। 

25 February 2025, 09:15 AM

Baruipur: নাবালিকা স্কুল ছাত্রীকে ইভটিজিং, প্রতিবাদে সরব হতে ছাত্রী ও তার মাকে বেধড়ক মারধর করার অভিযোগ। তদন্তে পুলিস।

25 February 2025, 09:15 AM

Purulia: পুরুলিয়ার হুড়া থানার কলাবনি অঞ্চলের তিলাবনি পাহাড়ে রাতের অন্ধকারে এখনও দাউ দাউ করে জ্বলছে আগুন। পাহাড় বাঁচাও কমিটির সদস্যরা এবং এলাকার মানুষজন সারারাত জুড়ে আগুন নেভানোর কাজে লেগে পড়েন। পাহাড় লাগোয়া এলাকা জুড়ে রাতভর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ পর সেই আগুন নিয়ন্ত্রণে আসে । কিভাবে এই আগুন লাগলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

25 February 2025, 08:45 AM

Ahiritola: খাস কলকাতায় দেহ লোপাটের সময় আটক দুই। আহিরিটোলা ঘাটে মহিলার দেহ ফেলার সময় আটক। স্যুটকেসে দেহ নিয়ে এসে ফেলার সময় আটক। মৃতদেহ-সহ হাতেনাতে আটক দুই মহিলা।