West Bengal News LIVE Update: টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওর বাইরে মিলল এক যুবকের মৃতদেহ

West Bengal News LIVE Update: গত ১৬ ফেব্রুয়ারি কালিয়াচক থানার মোজামপুরে ২০বছর বয়সী রাজ মোমিন নামে এক যুবকের রহস্যমৃত্যু হয়

Last Updated: Wednesday, February 26, 2025 - 11:50
West Bengal News LIVE Update: টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওর বাইরে মিলল এক যুবকের মৃতদেহ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

26 February 2025, 11:45 AM

Ghola Death: ঘোলা থানার পুলিসের হাতে গ্রেপ্তার হোটেল থেকে উধাও হয়ে যাওয়া মহিলা তিতলি দে। বাবলু মন্ডল ও তিতলি দের বেশ কয়েক বছরের সম্পর্ক ছিল। ইদানিংকালে সেই সম্পর্কে ফাটল ধরে। তা সত্ত্বেও তারা কেন ওই হোটেলে গিয়েছিল। পাশাপাশি বাবলু মন্ডল কী খেয়েছিল বা কিভাবে তার মৃত্যু হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে সমস্তটাই জানার চেষ্টা করছে ভোলা থানার পুলিস। এছাড়াও কেন সে বাবলু মন্ডল মৃত জেনে তাকে ফেলে পালালো। সেটাও খতিয়ে দেখছে ভোলা থানার পুলিস থানার পুলিশ। তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরো কি তথ্য পাওয়া যায় সেটাই জানার চেষ্টা করবে পুলিস।

26 February 2025, 11:45 AM

Narendrapur: লোনের মাসিক কিস্তি দিতে না পারায় বাড়ি থেকে এক বৄদ্ধাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ একটি ফাইনান্স কোম্পানির বিরুদ্ধে ৷ দীর্ঘক্ষণ তাকে আটকে রাখা হয় বলে অভিযোগ ৷ মারধর করা হয় বলেও অভিযোগ ৷ ঘটনায় ফাইনান্স কোম্পানীর বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তারা ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস ৷বৄদ্ধার ছেলে দেবাশিস বিশ্বাস জানান এক মাস লোনের কিস্তি মেটাতে দেরী হওয়ায় তাকে নানানরকম হুমকির মুখে পড়তে হচ্ছিল ৷ পাশাপাশি কয়েকজন বাইকে করে এসে তার মাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ৷ ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি ৷ একলক্ষ টাকা তারা মাস পাঁচেক আগে লোন নিয়েছিল ৷ তারই এক মাসের কিস্তির টাকা বাকি ছিল ৷ এর আগে এই সংস্থা থেকে দুবার লোন নিয়েছিল তারা ৷ প্রথমবার ৩০ হাজার টাকা ও পরেরবার ৫০ হাজার টাকা নেয় তারা ৷ দুবারই লোন পরিশোধ করে দেয় ৷ ফের তাদের ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার জন্য বারবার ফোন করা হয়েছিল ৷ তাদের প্রয়োজন থাকায় ১ লক্ষ টাকা তারা লোন দেয় ৷ নিয়মিত কিস্তিও মেটাচ্ছিল তারা ৷ ফেব্রুয়ারি মাসের কিস্তির টাকা এখনও পর্যন্ত দিতে পারেনি তারা ৷ মার্চ মাসের ১৫ তারিখের মধ্যে কিস্তির টাকা তারা পরিশোধ করবেন এই লিখিত আশ্বাসে তাদের ছাড়া হয় ৷ এই ঘটনায় গড়িয়ায় ফাইনান্স কোম্পানীর অফিসে যোগাযোগ করা হলেও তারা কিছু বলতে রাজি হননি ৷ অন্যদিকে লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে নরেন্দ্রপুর থানার পুলিস সুত্রে জানা গিয়েছে ৷  

 

26 February 2025, 11:45 AM

R G Kar Incident: সূত্রের খবর, আর জি কর কাণ্ডে দিল্লী পাড়ি দিচ্ছেন নির্যাতিতার বাবা ও মা । তাদের সঙ্গে যাচ্ছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর তিন জন সিনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। যাচ্ছেন লিগ্যাল টিম এর প্রতিনিধিরা। সুপ্রিম কোর্টে আর জি কর মামলায়আইনজীবীর সাথে দেখা করবেন নির্যাতিতার বাবা ও মা। এর পাশাপাশি দিল্লীতে সিবিআই এর দফতরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।  আগামীকাল সকাল ১০ টা নাগাদ কলকাতা থেকে দিল্লী  বিমানে রওনা হওয়ার কথা ,নির্যাতিতার বাবা ও মা সহ তিন চিকিৎসকের।

 

26 February 2025, 11:45 AM

Tollygung: টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওয়ার বাইরের মিলল অরূপ মণ্ডল নামে এক যুবকের মৃতদেহ।  তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। পাশে পড়েছিল একটি হেলমেট। তবে কোনও বাইক পাওয়া যায়নি। কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিস। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে।

26 February 2025, 11:30 AM

Ahiritola Incident: সোমবার ট্রেনে করে কলকাতায় এসেছিল মা মেয়ে। একটি সোনার দোকানের স্লিপ এবং ট্রেনের টিকিট মিলেছে। পা কাটার জন্য ব্যবহার করা অস্ত্র সামনের পুকুরে ফেলে দিয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। আজ সেখানো তল্লাশি চালানো হতে পারে। সূত্রের খবর, কলকাতার একটি ব্যাঙ্কের লকারে নিহত মহিলার কিছু গয়না ছিল। সেই গয়না হাতিয়ে নেওয়া হয় কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

26 February 2025, 11:30 AM

Kolkata: কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের একটি নোটিশকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক আলোড়ন শুরু হয়েছে। দেখা যাচ্ছে ওই নোটিসে উল্লেখ করা হয়েছে, কেএমসিপি হিন্দি মিডিয়াম স্কুলগুলি বিশ্বকর্মা পূজোর ছুটি পাবে না। তার বদলে একদিন ঈদ উল ফিতরের ছুটি বাড়িয়ে দুদিন করা হয়েছে। এ বিষয়ে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পরিষদ সন্দীপন সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষা বিভাগের চিপ ম্যানেজার কারো সঙ্গে আলোচনা না করেই এই নোটিশ বার করেছে। যেটা তার এক্তিয়ারের বাইরে। কারো সঙ্গে আলোচনা না করেই এই নোটিশ বার করেছেন তিনি। তাই তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে। একই সঙ্গে এই অর্ডারটিও ক্যানসেল করা হয়েছে বলে জানিয়েছেন সন্দীপন সাহা।

26 February 2025, 10:00 AM

Midnapur: ছাত্রের অভাবে বন্ধ হতে পারে স্কুল, চিন্তায়  শিক্ষকেরা! রয়েছে স্কুল, রয়েছে দুই জন শিক্ষক, পড়ুয়া মাত্র ৮ জন! খাতায় কলমে আটজন পডুয়া, তবে তাদের কেউই প্রায় স্কুলে আসেনা,স্কুলে মাঝে মধ্যে আসে এক থেকে দুই জন। মিড ডে মিলের খাবারে ডিম দেওয়া হবে whatsapp গ্রুপে জানানো হলেও ছাত্রছাত্রীরা আসেন না,তাই বন্ধ থাকে মিড ডে মিলও।সরকারি স্কুল থেকে মুখ ফেরাচ্ছে অভিভাবকেরা,ঝোঁক বাড়ছে বেসরকারী স্কুলে, এমনটাই জানাচ্ছেন এলাকার মানুষ থেকে শুরু করে স্কুলের শিক্ষকেরা।স্কুলকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে স্কুল শিক্ষকেরা।এমনই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ঘোষকিরা প্রাথমিক বিদ্যালয়ের।

 

26 February 2025, 10:00 AM

Ahirotola: আহিরীটোলাকাণ্ডে অভিযুক্ত সুমিতা ঘোষের প্রাক্তন শ্বশুর বাড়ি কালনার নাদনঘাটের কালীতলায়। স্বামী সুদীপ্ত ঘোষ। পরিবার সূত্রে জানা গেছে ২০০৪ সালে তাদের বিয়ে হয়। তারপর ২০১৭-২০১৮ এর মধ্যে তাদের সেপারেশন হয়ে যায়। ঘটনা জানার পর প্রতিক্রিয়া দিয়েছেন তার প্রাক্তন স্বামী। ঘটনা শুনে তিনি বলেন, ঘটনায় আমি মর্মাহত। এরবেশি আর কিছু উত্তর দিতে চাননি।

26 February 2025, 10:00 AM

Amta Fire: আমতায়  আগুনে ভস্মীভূত দু'টি দোকান, পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার ইলেকট্রিক্যাল সামগ্রী। ঘটনাটি ঘটেছে  হাওড়ার উদং-এ ।  জানা গেছে, রাতে হঠাৎই উদং মোড় লাগোয়া একটি ইলেকট্রিক্যাল সামগ্রীর দোকান থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। সেইসময় দোকানটি বন্ধ ছিল। তারপরই নিমেশের মধ্যে দাউদাউ করে আগুন ধরে যায়। পাশ্ববর্তী আরও একটি ইলেকট্রিক্যাল সামগ্রীর দোকানেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দুটি দোকানে সেই সময় আগুন ভয়াবহ আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ, আসে দমকলের দু'টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের  চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল তা এখনো জানা যায়নি। দুটি দোকানে মজুত থাকা কয়েক লক্ষ টাকার সামগ্রী ভস্মীভূত হয়ে গেছে বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন।

 

26 February 2025, 10:00 AM

Malda: কাঠগড়ায় মালদার কালিয়াচক থানার পুলিস। বিচার পেতে পুলিস সুপারের দারস্থ পরিবার। গত ১৬ ফেব্রুয়ারি কালিয়াচক থানার মোজামপুরে ২০বছর বয়সী রাজ মোমিন নামে এক যুবকের রহস্যমৃত্যু হয়। রাজ মোমিনের মামার বাড়ির সদস্যরা খুনের অভিযোগ তুলে কালিয়াচক থানায় দারস্থ হন। লিখিত অভিযোগ করা হয় কালিয়াচক থানায়। অভিযোগে উল্লেখ করা হয় রাজ মোমিনকে তার সরফরাজ মোমিন-সহ তাঁর ভাইরা শ্বাসরোধ করে খুন করেছে। বাবা সরফরাজের দ্বিতীয় বিয়েতে আপত্তি করেছিল রাজ মোমিন। প্রতিবাদ করেছিল। তাই খুন করা হয় রাজ মোমিনকে। কিন্তু আশ্চর্যজনকভাবে এমন অভিযোগের পরও কালিয়াচক থানার পুলিস নিস্কৃয়। অভিযুক্ত সরফরাজ-সহ তার ভাইদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা গ্রহন করেনি পুলিস অভিযোগ এমনই। উল্টে রাজ মোমিনের মামার বাড়ির সদস্যদের হুমকি দিচ্ছে অভিযুক্তরা। এই অবস্থায় নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা। তাই কালিয়াচক থানার পুলিসের গাফিলতির অভিযোগ তুলে পুলিস সুপারের দারস্থ হয়েছেন রাজ মোমিনের মামার বাড়ির সদস্যরা। উল্লেখ্য সরফরাজের সাথে মৃত যুবক রাজ মোমিনের মা প্রায় ১৪ বছর ধরে বিচ্ছিন্ন ছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিল না। তাই মৃত যুবক রাজ মোমিনের মা বাপের বাড়িতে থাকত। মায়ের সাথে রাজ মোমিনও থাকত মামার বাড়িতে। মাঝে মাঝে মৃত যুবক রাজ মোমিন বাবার বাড়ি যেত। এই ঘটনার পর মৃত যুবকের মা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।