West Bengal News LIVE Update: কালনায় হিমঘরে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

West Bengal News LIVE Update: আন্তরাজ্য গাঁজা পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা

Last Updated: Thursday, February 27, 2025 - 11:12
West Bengal News LIVE Update: কালনায় হিমঘরে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

27 February 2025, 11:15 AM

TMC Covension: তৃণমূলের রাজ্য সম্মেলনে যোগ দিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছচ্ছেন তৃণমূলের নেতারা। জেল থেকে ফিরে নেতাজি ইন্ডোরে পৌঁছে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, তৃণমূল মানেই আলাদা একটা অনুভূতি। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন। এটা আলাদা একটা বিষয়।

 

27 February 2025, 11:00 AM

Kalna Shocker:কালনায় কোল্ড স্টোরেজে এমনিয়া গ্যাস সিলিন্ডার বাস্ট করে মৃত ২ শ্রমিক। এলাকায় আতঙ্ক। ঘটনাটি কালনা দু'নম্বর ব্লকের ভবানন্দপুর গ্রামে। কালনা ভবানন্দপুর এ সকালে একটি হিমঘরে কাজ চলাকালীন মেশিন রুমে এমোনিয়া গ্যাস সিলিন্ডার বাস্ট করে, দুজন শ্রমিকের ঘটনাস্থলে মারা যায়, হিমঘর সূত্রে জানা গেছে।  মৃত শ্রমিকরা  হলেন সজল ঘোষ ও সর্বান প্রসাদ শর্মা।ঘটনায় কয়েকজন আহত হয়েছে কালনা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি।

 

27 February 2025, 11:00 AM

New Town: নিউটাউনে  নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ এক রংমিস্ত্রির বিরুদ্ধে। অভিযুক্ত রংমিস্ত্রি গ্রেফতার। অভিযুক্তের নাম কওসার আলি। গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিস। নয় বছর নাবালিকা নিউটাউনের জ্যাংড়া গ্রাম পঞ্চায়েত  ঘুনি টিয়া বাগান পাড়ার বাসিন্দা।শ্লীলতাহানির ঘটনায় নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাড়ির রঙ মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে বিধাননগর কমিশনারেটের ইকোপার্ক থানার পুলিশ। ধৃত কওসার আলি  ওরপে বাপি (৩২)। যুবক পেশায় রঙের মিস্ত্রি। সে ইকোপার্ক থানার  যাত্রাগাছি-ঘুনি এলাকার বাসিন্দা। বুধবার বিকেলে ওই এলাকা থেকেই অভিযুক্ত বাপিকে পাকড়াও করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দিনকয়েক ধরে নির্যাতিতা নাবালিকার টিয়া বাগানের বাড়িতে রঙের কাজ করছিল বাপি। বুধবার সকালেও সে কাজে গেছিল। নিচের ঘরে রঙের কাজ করছিল। সে সময় নাবালিকার পরিবারের অধিকাংশ সদস্যরা বাইরে বেরিয়েছিলেন। তখন নির্জন বাড়ির সুযোগ পেয়ে ওই নাবালিকাকে নানা প্রলোভন দেখিয়ে বাড়ির উপরের চারতলার ঘরে ডেকে নিয়ে যায় বাপি। অভিযোগ, সেখানেই বাড়ির রঙ মিস্ত্রির কাছে শ্লীলতাহানির শিকার হয় নাবালিকা। দুপুরের দিকে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এলে কান্নাকাটি জুড়ে দেয় নাবালিকা।এরপর পরিবার অভিযুক্ত বাড়ির রঙ মিস্ত্রির বিরুদ্ধে ইকোপার্ক থানায় যৌন হেনস্থার একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়,আজ বৃহস্পতিবার অভিযুক্তকে বারাসত আদালতে পাঠিয়ে, ধৃত রঙ মিস্ত্রিকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।

27 February 2025, 10:45 AM

Howrah: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় নেতৃত্বকে নিয়ে সভা করবেন। সেই সভার আগের দিন এবার হাওড়ায় এই সভাকে ঘিরে তৃণমূলের কাজিয়া প্রকাশ্যে এল। বালি ব্লক তৃণমূলের সভাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় হাওড়া জেলা(সদর) তৃণমূলের সভাপতি ও কল্যাণ ঘোষের বিরুদ্ধে পোষ্ট করে ক্ষোভ উগরে দিলেন। অভিজিৎ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন নেতাজি ইন্ডোরে সভার আমন্ত্রণপত্র জেলা সভাপতি ব্লক সভাপতিদের হাত দিয়ে বিতরণ না করে অন্য লোকেদের মাধ্যমে বিতরণ করছেন।তাকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি। বিষয়টি তিনি দলের রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন বলে অভিজিৎ সংবাদমাধ্যমকে জানান।একই অভিযোগ জগতব্ল্ল্ভ পুর ব্লক সভাপতি সুবীর চ্যাটার্জির।তার ফ্যানস ক্লাবের সমাজ মাধ্যমে একই ধরনের পোস্ট করা হয়েছে।সুবীর জানান খুবই খারাপ লাগছে।আগামীকাল সকাল এগারোটায় অনুষ্ঠান অথচ আমন্ত্রণ পাননি।ব্লকের যারা বিভিন্ন দায়িত্বে আছেন তারাও আমন্ত্রণ না পেয়ে বিষয়টি জানতে চাইছেন।যদিও এই বিষয়ে দলের হাওড়া সদরের সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, ‘দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই সমস্তটা করা হয়েছে। কেউ দলবিরোধী কথাবার্তা বললে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

 

27 February 2025, 10:45 AM

Purulia: গত দু'বছর আগে ভরা বর্ষায় কংসাবতী নদীর জলের তোড়ে বসে গিয়েছিল বেলডি সেতুর একাংশ। বছর ঘুরলেও সেতু সংস্কারের অভাবে, ভগ্নপ্রায় সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিরুপায় হয়ে নিত্যদিন যাতায়াত করছেন এলাকার হাজার হাজার মানুষ । চলছে ছোটবড় যানবাহন যানবাহন চলাচল । ঘটনা পুরুলিয়ার আড়ষা ব্লকের অন্তর্গত বেলডি সেতুর । আশপাশের প্রায় ৩০ টিরও বেশি মানুষের যাতায়াতের ভরসা এই বেলডি সেতু । কর্মক্ষেত্র, শিক্ষা বা স্বাস্থ্যের জন্য বেলডি এলাকার মানুষের পুরুলিয়া শহরে আসা বা এলাকার মানুষের আড়ষা ব্লকে বিভিন্ন কাজের জন্য যাওয়ার পথে কংসাবতী নদী পারাপারের সবচেয়ে সবচেয়ে সহজ রাস্তা হলো বেলডি সেতু । গত কয়েক বছর ধরেই সেতুর অবস্থা ছিল জরাজীর্ণ। সংস্কারের অভাবে গত দু বছর আগে ভারী বর্ষায় এই বেলডি সেতুর একাংশ বসে যায় । যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দুই প্রান্তের বহু গ্রাম । কিছুদিন যাবৎ ওই সেতু পারাপার নিষিদ্ধ করা হয় । এলাকার বাসিন্দারা প্রায় ৩০ কিমি বেশি ঘুরপথে যাতায়াত করলেও ধীরে ধীরে সেই নিষেধাজ্ঞাও শিথিল হয়ে যায়। ওই ভগ্নপ্রায় বেলডি সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন যাতায়াত করে চলেছেন এলাকার মানুষজন । বিষয়টি নিয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো জানান, ঘটনাস্থলে নতুন করে সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে । শীঘ্রই সমস্যার সমাধান হবে ।

27 February 2025, 10:45 AM

Siliguri: সেভক সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ২৭ বছরের এক তরুণী। বুধবার বিকেল নাগাদ সেভকের করনেশন সেতু থেকে ঝাঁপ দেন ওই মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিম্পং জেলার মংপং পুলিস। পুলিস সুত্রে জানা গেছে মৃত যুবতীর নাম সম্পা গুপ্তা। বাড়ি জলপাইগুড়ি জেলার আমবাড়ি থানা এলাকায়। বুধবার সন্ধ্যা নাগাদ মৃতদেহ উদ্ধার করে মংপং পুলিস ফাড়িতে নিয়ে আসে পুলিস। কী কারনে এই মহিলা আত্মহত্যার পথ বেছে নিলেন, তা খতিয়ে দেখছে পুলিস। মৃতদেহ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য কালিম্পং পাঠাবে মংপং পুলিস। খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারকে।

 

27 February 2025, 10:15 AM

Earthquake: ভূমিকম্পে কাঁপল অসমের মোরিগাঁও। রিখটার স্কেলে  কম্পনের মাত্রা ছিল ৫। সকাল ৬টা ১০ নাগাদ ওই কম্পন অনুভূত হয়। বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে ছিল ওই কম্পনের উত্পত্তিস্থল। এখনওপর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

27 February 2025, 09:30 AM

Midnapur: আন্তরাজ্য গাঁজা পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা। যাত্রীবাহী বাসে  গাঁজা পাচার  হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। তারপরেই দিঘা দুর্গাপুর রুটের সেই যাত্রীবাহী বাসে পুলিশ অভিযান চালায়।  উদ্ধার হয় প্রায় ২৫ কেজি গাঁজা। যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। ঘটনায় মোট তিনজন পাচারকারীকে পুলিশ গ্রেফতার করেছে। যাদের মধ্যে দুজন মহিলা। প্রাথমিকভাবে পুলিশের দাবি, এই গাঁজা উড়িষ্যা থেকে দুর্গাপুর পাচার করা হচ্ছিল। পুলিশের অনুমান, এর পেছনে আন্তরাজ্য গাঁজা পাচার চক্রের বড় মাথা যুক্ত রয়েছে।  ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্যান্যদের জালে তোলার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের বুধবার কাঁথি আদালতে তোলা হয় । বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামীকাল ফের পুলিশ হেফাজত চেয়ে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে। উপকূলের পুলিশের ডিএসপি( ডি এন্ড টি ) এবং কন্টাই সার্কেল ইন্সপেক্টর এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

 

27 February 2025, 09:30 AM

R G Kar Incident: বৃহস্পতিবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছালেন অভয়ার বাবা-মা। এদিন তাদের সাথে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন চিকিৎসক সংগঠনের চারজন প্রতিনিধি। কলকাতা বিমানবন্দরে অভয়ার বাবা-মা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে দেখা করার আবেদন জানিয়ে মেল করেছিলাম কিন্তু কোন রকম উত্তর আসেনি। কুণাল ঘোষ বারবার অভিযোগ করেছেন তার বাবা মাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এই প্রসঙ্গে বলেন উনি এই ধরনের মন্তব্য করেন এই প্রসঙ্গে আমরা কিছু বলতে চাই না।

মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্য  প্রসঙ্গে বলেন যারা আমাদের এক্তিয়ার বোঝাচ্ছিলেন  তাকে বলব এখনো পর্যন্ত আমার কেনো মেয়ের ডেট সার্টিফিকেট পাচ্ছিনা কলকাতা কর্পোরেশন প্রত্যাখ্যান  করেছে তিনি উত্তর দিলেন ভালো হয়। রাজ্যের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা প্রসঙ্গে তিনি বলেন আমার মেয়ের দোষীরা যদি শাস্তি পেত তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না।