28 February 2025, 12:15 PM
Vidyasagar Setu: দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনায় মৃত ১। জানা যাচ্ছে, দুই ভাইয়ের স্কুটারে করে যাওয়ার সময় স্কুটারে ধাক্কা গাড়ির। মৃত এক ভাই, অন্য ভাই ভর্তি হাসপাতালে।
28 February 2025, 12:15 PM
Haroa Hospital: হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে নাবালিকাকে ‘ধর্ষণের চেষ্টা’-র ঘটনায় অভিযুক্ত হাসপাতালের এক কর্মী। দোষীর গ্ৰেফতারের দাবিতে হাড়োয়া-বেড়াচাঁপা রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।
28 February 2025, 12:00 PM
Diamond Harbour Medical College: ডায়মন্ড হারবার হাসপাতালে রোগীর শ্লীলতাহানির অভিযোগ, এই ঘটনায় আরও একজন সাফাইকর্মীকে গ্রেফতার করল পুলিস। সে ইনজেকশন দিয়ে মেরে ফেলার হুমকি দেয়, অভিযোগ পরিবারের।
28 February 2025, 09:45 AM
Chandannagar: ইমামবাড়া হাসপাতালে আত্মহত্যার চেষ্টা পুলিসকর্মীর। সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি কনস্টেবল হিমাংশু মাঝি। চন্দননগর পুলিস ব্যারাকে থাকতেন ওই কনস্টেবল। গতকাল লকআপে নাইট ডিউটি করছিলেন।
28 February 2025, 09:45 AM
Kolkata Bus: শ্রমিক নেতার ‘দাদাগিরি’, কার্যত বন্ধ বাস রুট! ৪৬, ৪৬এ, ৪৬বি-৩টি রুটের ৬৫টি বাসের চাকা গড়াচ্ছে না। ২৬ ফেব্রুয়ারি থেকে বন্ধ ৩টি রুটের বাস পরিষেবা। বাস পরিষেবা বন্ধ, নাভিশ্বাস নিত্যযাত্রীদের। বাগমারি, নিউটাউনের আকাঙ্খা মোড়ে সারি সারি বাস দাঁড়িয়ে। এয়ারপোর্ট-বাবুঘাট ও নিউটাউন-বাবুঘাটের মধ্যে এই রুট। বাসকর্মীদের লাগাতার হুমকি দেওয়ার অভিযোগ। হুমকির মুখে বাস চালানো বন্ধ করে দেন বাসকর্মীরা। কাঠগড়ায় বাস রুটের নেতা হীরালাল খেওয়ার। পরিবহণ দফতরের প্রধান সচিবকে চিঠি বাস মালিক সংগঠনের।
28 February 2025, 09:45 AM
Nepal Earthquake: ফের ভূমিকম্পে কেঁপে উঠল কাঠমাণ্ডু। নেপালে একাধিক বাড়িতে ফাটল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৬.১। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উত্সস্থল। বিহার, পশ্চিমবঙ্গ, সিকিমে কম্পন অনুভূত।
28 February 2025, 09:00 AM
Canning: বাজার করে সাইকেলে চেপে বাড়িতে ফিরছিলেন যুবক।সেই সময় একটি বোলেরো পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের। মৃতের নাম বিক্রম মন্ডল(৩৩)। ঘটনাটি ঘটেছে ক্যানিং বাসষ্ট্যান্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিস মৃতদেহটি উদ্ধার করে। অন্যদিকে ঘটনার মুহূর্তে গাড়ি চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ। রাতের অন্ধকারে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে মণ্ডল পরিবারে। পুলিস গাড়িটিকে আটক করে। পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায়।
