Live Now

West Bengal News LIVE Update: একের পর এক কুড়ুলের কোপে মৃত্যু ১ মহিলার, আহত আরও ৩...

West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-

West Bengal News LIVE Update: একের পর এক কুড়ুলের কোপে মৃত্যু ১ মহিলার, আহত আরও ৩...
04 March 2025 08:45 AM (IST)

Jalpaiguri: বর্ষায় জল - কাদা! রাস্তা দিয়ে চলাচলে বেকায়দায় পরতে হয় শ্রমিক...

Jalpaiguri: বর্ষায় জল - কাদা! রাস্তা দিয়ে চলাচলে বেকায়দায় পরতে হয় শ্রমিক মহল্লার শতাধিক চা শ্রমিকদের। অবশেষে সেই সমস্যা কাটতে চলেছে। বিধায়কের সৌজন্যে নতুন রাস্তা পেয়ে খুশি চা শ্রমিকেরা।

04 March 2025 08:30 AM (IST)

Malda: স্বাস্থ্যের বেআব্রু ছবি মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির...

Malda: স্বাস্থ্যের বেআব্রু ছবি মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির সামাজিক মাধ্যমে। মালদা মানিকচক হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার ছবি তুলে ধরেছেন জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। আর সেই ছবিতে ধরা পড়েছে সরকারি ক্যাম্পাসে সমান্তরালভাবে চলছে বেসরকারি নার্সিংহোম। মালদার মানিকচক হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিক শংকর কুমার হাসপাতাল ক্যাম্পাসে বসে করছেন প্রাইভেট চেম্বার। ব্লক স্বাস্থ্য আধিকারিক ২০০টাকা ভিজিট নিয়ে হাসপাতালে দেখছেন রোগী। সরকারি অ্যাম্বুলেন্সের পরিবর্তে বেসরকারি অ্যাম্বুল্যান্স চলছে মানিকচক হাসপাতালে।

04 March 2025 08:30 AM (IST)

Malda: মালদা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা। যাবদপুর বিশ্ববিদ্যালয়ের...

Malda: মালদা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা। যাবদপুর বিশ্ববিদ্যালয়ের ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ ও এসএফআই এর মধ্যে সংঘর্ষ।

04 March 2025 08:30 AM (IST)

Jhargram: একের পর এক কুড়ুলের কোপ। আর তাতেই মৃত্যু এক মহিলার। আহত ৩ জন মহিলা।...

Jhargram: একের পর এক কুড়ুলের কোপ। আর তাতেই মৃত্যু এক মহিলার। আহত ৩ জন মহিলা। ঝাড়গ্রামের বিনপুর থানার অন্তর্গত এড়গোদা অঞ্চলের ধুধুপাল গ্রামে। মঙ্গলবার রাত ১০ টার সময় পারিবারিক বিবাদ কে কেন্দ্র করে অশান্তি চরম আকার নেয়। অভিযুক্ত রঞ্জিত পাতর নামে এক ব্যক্তি তার নিজের বৌদিকে কুড়ুল দিয়ে মাথায়, হাতে আঘাত করতে থাকে।। সেই ঘটনা দেখে আহত মহিলার মেয়ে এবং বৌমা ছুটে এলে তাদের মাথায় কুড়ুলের আঘাত করে। আটকাতে গেলে হাতেও কোপ মাড়ে কুড়ুলের। লুটিয়ে পড়ে মেয়ে আর বৌমা। প্রতিবেশীরা ছুটে এলে তাদের দিকে কুড়ুল নিয়ে তেড়ে যায় এবং প্রতিবেশী এক মহিলার হাতে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এর পরই বাড়ি ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতি।

 

Add Zee News as a Preferred Source