)
Kolkata BJP Meeting: হোলি মিটতেই এবার সংগঠন ও রাজ্যসভাপতি নিয়োগ নিয়ে আজ বসতে চলেছে বিজেপি শীর্ষনেতৃত্ব। চলতি মাসের শেষেই রাজ্যসফরে আসবেন অমিত শাহ। তার আগেই দলগোছানোর কাজ শেষ করতে চায় বিজেপি। সল্টলেকের বৈঠকে জেলাসভাপতির পূর্ণাঙ্গ তালিকা নিয়ে বৈঠকের সিদ্ধান্ত। বাকী ১৮টি সাংগঠনিক জেলায় সভাপতি নিয়োগ নিয়ে আলোচনা। ২৬ এর আগে ঘর গোছানোর পাশাপাশি রণকৌশল বৈঠকে আজ গেরুয়া শিবির।
Malda Murder: ফের খুন মালদায়। এবারে ঘটনাস্থল কালিয়াচক থানার চরি অনন্তপুর গোয়ালপাড়া। ২ যুবকের সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড। মৃত যুবকের নাম বিকাশ ঘোষ। অভিযুক্ত যুবক মনোজ ঘোষ গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মদ্যপ অবস্থায় বিকাশ ঘোষকে গালিগালাজ করছিলেন মনোজ ঘোষ। বিকাশের প্রতিবাদ করাই বিকাশের উপর হামলা চালায় মনোজ। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বিকাশকে। পাল্টা বিকাশ ও হামলা চালায় মনোযোগের উপর। এই ঘটনায় বিকাশ ঘোষের মৃত্যু হয়েছে এবং মনোজ ঘোষ গুরুতর যখম অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিস।
Baruipur: চাষের জমি থেকে উদ্ধার এক কৃষকের মৃতদেহ। ঘটনাটি ভাঙড় দু'নম্বর ব্লকের পোলেরহাট থানার থাইকেন এলাকার। ভোররাতে উদ্ধার করে পোলেরহাট থানার পুলিস।
Bhangar: ভাঙড়ে রাজনৈতিক উত্তেজনা, আমরা চর খাবো, চর মারবো না, আইএসএফের শেকড় উপড়ে ফেলার হুঁশিয়ারি শওকত মোল্লার। ঘটনার সূত্রপাত, গত তিনদিন আগে ভাঙ্গড় মেলা মাঠে ইফতার মজলিসে যোগ দেওয়ার পথে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য আইএসএফ কর্মীদের হাতে আক্রান্ত হয় বলে অভিযোগ।
Kolkata Fire: একটি সরকারি বাসে আচমকা আগুন লেগে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চললো ছড়াল এলাকায়। শনিবার বিকেল ৪টে ২০মিনিট নাগাদ ঘটনাটি ঘটে কলেজ স্ট্রিট এলাকায়। আগুন নিয়ন্ত্রণে আসে বিকেল ৫টা ১০মিনিট নাগাদ।
Uluberia: জি ২৪ ঘণ্টা খবরের ইম্প্যাক্ট অবশেষে কাজ শুরু হলো উলুবেড়িয়া হুগলি নদী ভাঙনের। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন কাউন্সিলর জি ২৪ ঘণ্টাকে। এলাকার মানুষের অভিযোগ ছিল বিধায়ক কাউন্সিলর ইঞ্জিনিয়র সকলেই এসেছেন কিন্তু উলুবেড়িয়া দক্ষিণ জগদীশপুরের ২৪ নম্বর ওয়ার্ডের নদী ভাঙ্গনের কাজ কিছুই হয়নি। এই অভিযোগ নিয়ে আমরা জি ২৪ ঘণ্টা এই খবর সম্প্রচার করি এক মাস আগে। বিপজ্জনক এই নদী ভাঙন বিষয়টি নিয়ে প্রশাসনের নজরে আনা হয়। আর তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। অবশেষে সেই হুগলি নদী ভাঙ্গনের পাড় মেরামতির কাজ শুরু হল। ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে আস্তে আস্তে তা পার্মানেন্ট সলিউশনের কাজও হয়ে যাবে বলে জানান ওই ওয়ার্ড তথা ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)