West Bengal News LIVE Update: বৃহস্পতি থেকে নিখোঁজ, শনি-সকালে গ্রামের নদীর পাশের মাঠে দেহ মিলল যুবকের! তোলপাড় এলাকা...

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

| Last Updated: Saturday, April 5, 2025 - 12:28
West Bengal News LIVE Update: বৃহস্পতি থেকে নিখোঁজ, শনি-সকালে গ্রামের নদীর পাশের মাঠে দেহ মিলল যুবকের! তোলপাড় এলাকা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

5 April 2025, 12:30 PM

Howrah: হাওড়ার ভাগাড়ে ধস-বিপর্যয়ের জের 
এখনই বাড়ি ছাড়তে নারাজ স্থানীয়রা 
পুনর্বাসনের লিখিত আশ্বাসের দাবি 
স্থায়ী পুনর্বাসনের আগে মাটি পরীক্ষা জরুরি
ততদিন থাকার জন্য বিকল্প ব্যবস্থা প্রশাসনের 

5 April 2025, 12:30 PM

Arjun Singh​: ফের অর্জুন সিং-কে নোটিস জগদ্দল থানার 
আজ দুপুর দুটোর মধ্যে থানায় হাজিরার নির্দেশ
লাইসেন্স প্রাপ্ত রিভলবার নিয়ে হাজিরার নির্দেশ 
শুক্রবার রাতে অর্জুনকে নোটিস পুলিসের 
আদালতের নির্দেশ পেলেই আগ্নেয়াস্ত্র জমা দেব:অর্জুন

5 April 2025, 12:30 PM

Saltlake Accident: সল্টলেক সেক্টর ফাইভ এর ওয়েবেল মোড়ে বাসের ধাক্কায় মৃত্যু মহিলা তথ্যপ্রযুক্তির কর্মী।বাসটিকে আটক করেছে পুলিস। শনিবার সকাল ১০ টা নাগাদ সাঁতরাগাছি থেকে বারাসাত রুটে একটি বাস যখন ওয়েবেল মোড়ের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় পেছন দিক থেকে ধাক্কা মারে সাঁতরাগাছি বারাসাত রুটের বাসটি। ছিটকে নিচে পড়ে গেলে পেছনের চাকাটি মাথায় উঠে পড়ে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় তথ্যপ্রযুক্তির কর্মী ২৫ বছরের যুবতী রজনী মাহাতো (বাড়ি ধাপা মাঠপুকুর) উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষণা করে।

5 April 2025, 11:00 AM

Birbhum: গত বৃহস্পতিবার রাত্রি দশটা নাগাদ পরিচিত এক ব্যক্তি ফোন করে তাঁকে ডাকে, বাড়ি থেকে বেরিয়ে যান বীরভূমের মুরারই থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রামের নুর ইসলাম শেখ (২৯)। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। আজ, শনিবার সকালে বাহাদুরপুর গ্রামে পাগলা নদীর পাশের মাঠে নুর ইসলামের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় মুরারই থানার পুলিসকে। ঘটনাস্থলে এসে পৌঁছয় মুরারই থানার পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বীরভূমের মুরারই থানার পুলিস।

5 April 2025, 08:15 AM

Road Accident: রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে ভয়াবহ পথদুর্ঘটনা দাসপুরে। একটি প্রাইভেট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের। আশঙ্কাজনক অবস্থা বাইক চালকের। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার হয়েছে মদ এবং বিপুল পরিমাণ টাকা। ঘটনাস্থলে পুলিস।