10 April 2025, 14:30 PM
SSC Case: এসএসসি চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠালেন দিল্লির সিদ্ধার্থ দত্ত নামের এক আইনজীবী। নোটিশে লিখেছেন, দেশের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে তা মেনে নেওয়া সকলের কর্তব্য। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি এখনই এই রায় কার্যকর করবেন না। তাই মুখ্যমন্ত্রী তাঁর নিজের মন্তব্যের জন্য প্রকাশ্যে যদি ক্ষমা না চান, তবে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে।
10 April 2025, 13:00 PM
SSC Case: অভিজিৎ গাঙ্গুলি এসএসসি অফিসের দিকে এগোচ্ছেন, সঙ্গে রুদ্রনীল ঘোষ। হেঁটে হেঁটে যাচ্ছেন। প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলও সঙ্গে আছেন। পুলিসের সঙ্গে কথা বলছেন। গেটে তালা মারা। ওদিকে শিয়ালদহ থেকে মিছিল শুরু হচ্ছে। বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে বৌবাজার, সেখান থেকে এসএন ব্যানার্জী রোড হয়ে ধর্মতলার দিকে যাবে মিছিল।
10 April 2025, 13:00 PM
Basirhat Incident: ব্যাঙ্কের এএটিএম থেকে টাকা তুলে এক মহিলা বাড়ি ফেরার পথে রমজান মোল্লা নামে পূর্ব পরিচিত এক যুবক বাড়িতে পৌছে দেওয়ার নাম করে মহিলাকে গাড়িতে তুলে হাসনাবাদের একটি রিসোর্টে নিয়ে গিয়ে ওই যুবক ও তার সঙ্গী মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
10 April 2025, 10:45 AM
Weather: বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, লাগাতার বৃষ্টির জেরে বিশাল আকৃতির গাছ পড়ে বিপত্তি। রাস্তা বন্ধ জলপাইগুড়ি মেডিকেল কলেজে হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায়। চরম দুর্ভাগে হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজন থেকে নিত্যযাত্রীরা। বিদ্যুতের তার, ইলেকট্রিক পোল, লোগার রেলিং বিভিন্ন জিনিসপত্র ভেঙ্গে পড়ে রয়েছে রাস্তায়। সিভিল ডিফেন্স পৌঁছালেও বিদ্যুৎ দপ্তরের লোক না পৌঁছালে উদ্ধার কাজে এখনো হাত লাগানো হয়নি।
10 April 2025, 10:45 AM
Waqf Bill: ওয়াকফ ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে মামলা। সব মামলা একত্রিত ভাবে আগামী ১৬ তারিখ শুনানি করবে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বেঞ্চ মহুয়া মৈত্রের মামলাও একত্রিত করে শুনানি হওয়ার সম্ভবনা।
10 April 2025, 09:45 AM
Birth and Death Registration: গোটা দেশ জুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পর্যবেক্ষণ, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল সময় মতো জন্ম মৃত্যুর রেজিস্ট্রেশন করছে না। সরকারি হাসপাতালের ক্ষেত্রে দেখা যাচ্ছে, নির্ধারিত সময় ২১ দিনের মধ্যে জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন করা হচ্ছে না কেন্দ্রীয় পোর্টালে।
10 April 2025, 09:30 AM
Halisahar Attack: ইট দিয়ে থেতলে খুনের চেস্টা হালি শহরে বিজেপি কর্মীকে। কল্যাণী এইমস হাসপাতালে মৃত্যুর সংগে পাঞ্জা লড়ছে আক্রান্ত বিজেপির কর্মী রাজু দে। হালিশহরের ২৪ নং ওয়ার্ডের বিজেপি কর্মীকে প্রানে মেরে ফেলার চেস্টা। অভিযোগের তীর শাসক দলের দিকে। ইট দিয়ে মাথা থেতলে খুনের চেস্টা দুস্কৃতিদের দিকে।অর্জুন ঘনিষ্ঠ রাজু দে গত পরশু হালি শহরে রাম নবমীর মিছিলে থাকার অপরাধে তার উপর হামলা বলে অভিযোগ আক্রান্তের পরিবারের। আশঙ্কাজনক অবস্থায় রাজু দে চিকিৎসা চলছে কল্যানি AIMS হাসপাতালে। সেখানে মৃত্যুর সংগে পাঞ্জা লড়ছে রাজু দে।
10 April 2025, 09:30 AM
SSC Protest: আজ ১০ই এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১১টায় এসএসসি অফিসের সামনের লাগাতার অবস্থান স্থলে চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা অনশন শুরু করছে।
10 April 2025, 08:30 AM
Death from Lightning: জলপাইগুড়িতে বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। ময়নাতদন্তের পর আজ তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরবাড়ি গ্রাম পঞ্চায়েতের পরেশনগর এলাকায়। জানা গিয়েছে, চা-বাগান এলাকায় কাজ করছিলেন বিশ্বজিৎ অধিকারী নামে ওই যুবক। সহসা এলাকাবাসীরা দেখতে পান পাশেই নদীর পাড়ে পড়ে রয়েছেন বিশ্বজিৎ!
10 April 2025, 08:15 AM
Mamata Banerjee on Mahavir Jayanti: আজ, বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী। এদিন সকালেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! তাঁর বার্তায় তিনি প্রার্থনা করলেন, 'ভগবান মহাবীরের শান্তি সত্য ও অহিংসার বাণী যেন আমাদের সকলকে উদ্বুদ্ধ করে'। প্রসঙ্গত, কদিন আগে রামনবমীতেও এভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী! রবিবার সকালেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সকলকে রামনবমীর শুভেচ্ছাবার্তা দেন তিনি।
