13 April 2025, 16:00 PM
SSC Protest: এখনও রাজপথেই চাকরিহারারা। ওয়াই চ্যানেলে বিক্ষোভ অব্যাহত। অনশন প্রত্যাহার করে ১৫ এপ্রিল নিজাম প্যালেস অভিযান করবেন তাঁরা
13 April 2025, 16:00 PM
Howrah Incident: ত্রিকোণ প্রেমের জেরে হাওড়ায় কিশোরের হাতে খুন আরেক কিশোর। হাওড়ার লিলুয়ার বামুনগাছি এলাকায় বাঁশ দিয়ে পিটিয়ে খুনে অভিযুক্তকে আটক করা হয়েছে
13 April 2025, 16:00 PM
SSC Protest: আজ পথে বিজেপি, কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল কর্মসূচি।থাকছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। একমঞ্চে সুকান্ত-শুভেন্দু-দিলীপ
13 April 2025, 15:45 PM
Malda Incident: মালদহে আশ্রয় ধুলিয়ানের বহু মানুষের। নদী পেরিয়ে কালিয়াচকে আশ্রয় মুর্শিদাবাদের বহু মানুষের
13 April 2025, 13:45 PM
Murshidabad Incident: ফের গতকাল রাতে মুর্শিদাবাদের ধুলিয়ানে চলল গুলি। বিএসএফের গুলিতে জখম এক যুবক হাসপাতালে চিকিত্সাধীন।
13 April 2025, 13:15 PM
Murshidabad Incident: মুর্শিদাবাদে ফের অশান্তি। ‘দুঃসময়ে দিল্লিতে বসে থাকলেন নেতারা’। ‘ঘোলা জলে মাছ ধরতে চাইছে শুভেন্দু’ -বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক
13 April 2025, 12:45 PM
Waqaf Bill: ওয়াকফ আইন নিয়ে বিতর্কিত মন্তব্য সাংসদের- ‘ওয়াকফ সম্পত্তির দিকে যে চোখ তুলে তাকাবে, সেই চোখ তুলে নেওয়া হবে।' হাত-পা ভেঙে দেওয়ারও হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূল সাংসদ বাপি হালদার
13 April 2025, 12:30 PM
Arjun Singh: মুর্শিদাবাদের ঘটনায় বিতর্কে বিজেপি নেতা অর্জুন সিং। ‘বিহার,ঝাড়খণ্ড,উত্তরপ্রদেশের লোক ঢুকিয়ে ঠান্ডা করে দেব’- মুর্শিদাবাদ নিয়ে বিতর্কিত মন্তব্য অর্জুনের
13 April 2025, 12:00 PM
Bongaon Fire Incident: গভীর রাতে ভস্মীভূত হল গোটা আট টি দোকান। বনগাঁ থানার বাটা মোড়ে ভয়াবহ আগুনে পুড়ে গেল টি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এবং বনগাঁ পৌরসভার দুটি জলের গাড়ি। প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোন খবর না থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক।
13 April 2025, 10:30 AM
SSC Case: লোনের টাকা শোধ করা নিয়ে উদ্বিগ্ন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। রোজ ফোন করে কার্যত তাগাদা দিচ্ছে ব্যাঙ্ককর্মীরা। অনিশ্চয়তার মধ্যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সরাসরি জি ২৪ ঘন্টার মুখোমুখি জলপাইগুড়ি যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য সেলিনা আক্তার। 'যোগ্যদের জন্য মুখ্যমন্ত্রীকে কিছু করতেই হবে। আমরা সেই আশায় রয়েছি।' - বললেন সেলিনা।
13 April 2025, 09:15 AM
Bengali New Year: বাঙালীর ১২ মাসে ১৩ পার্বণের এক পার্বণ হল চৈতি গাজন। শিবের আরাধনা করার জন্য সন্ন্যাস গ্রহণ করেন অনেক ভক্তরা। চৈত্র মাসকে বিদায় জানিয়ে পয়লা বৈশাখকে স্বাগত জানাতে চড়ক পূজো ও চড়ক মেলার আয়োজন হয়। এই উপলক্ষে কুলপির করঞ্জলী, বেলপুকুর, রামকৃষ্ণপুর সহ বিভিন্ন জায়গায় দিন রাত লোকসংস্কৃতি ও গাজন উৎসব হয়।
13 April 2025, 08:45 AM
Shantiniketan Car Accident: শান্তিনিকেতনের উপাসনা গৃহ-সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। একটি চারচাকার গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে বেপরোয়াভাবে চালাচ্ছিল বলে অভিযোগ। হেরিটেজ সংলগ্ন ওই রাস্তা দিয়ে ফিরছিলেন দুই ছাত্র। এমন সময়ে চালক গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ব্রেকের বদলে অ্যাক্সেলেরেটরে পা দিয়ে দেন। গাড়ির গতি আরও বেড়ে যায়। কোনও রকম পাশে সরে গিয়ে প্রাণে বাঁচেন ওই দুই ছাত্র। কিন্তু গাড়িটি সরাসরি উপাসনাগৃহ-সংলগ্ন ছাতিম গাছে ধাক্কা মারে। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিনিকেতন থানার পুলিস। কলকাতা থেকে ঘুরতে আসা ওই চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে পুলিসসূত্রে জানা গিয়েছে। ওই গাড়ি-সহ চালক ও তাঁর বন্ধুকে আটক করেছে শান্তিনিকেতন থানার পুলিস। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
