20 April 2025, 09:00 AM
Brigade: আজ, রবিবার চারটি বাম গণসংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ। এদিকে আজই হাওড়া জেটিঘাটে ফেরি সার্ভিস বন্ধ করে রেখেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বামেদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে, যাতে লঞ্চে চেপে সমাবেশে যেতে না পারেন বামকর্মীরা। যদিও কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে, পর্যাপ্ত লঞ্চ না থাকায় বন্ধ রাখা হয়েছে ফেরি সার্ভিস।
