21 April 2025, 14:30 PM
৮৮ বছরে প্রয়াত পোপ ফ্রান্সিস। পোপ নিউমোনিয়ায় ভুগছিলেন। যদিও ইস্টার উপলক্ষ্যে তিনি জনসমক্ষে এসে শুভেচ্ছা বিনিময় করেছিলেন।
21 April 2025, 14:30 PM
৮৮ বছরে প্রয়াত পোপ ফ্রান্সিস। পোপ নিউমোনিয়ায় ভুগছিলেন। যদিও ইস্টার উপলক্ষ্যে তিনি জনসমক্ষে এসে শুভেচ্ছা বিনিময় করেছিলেন।
21 April 2025, 13:45 PM
অসুস্থ রাজ্যপাল সি.ভি.আনন্দ বোস। কমান্ড হাসপাতাল সূত্রে খবর, হার্টে ব্লকেজ রয়েছে রাজ্যপালেরর। তাঁকে নিয়ে যাওয়া হতে পারে,বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে।
21 April 2025, 11:00 AM
জম্মু ও কাশ্মীরে মেঘ ভাঙন, রামবান ও ভূমিধসে সম্পত্তি ও মহাসড়কের ক্ষতি হয়েছে। পাঁচজনের মৃত্যুর আশঙ্কা।
জম্মু ও কাশ্মীরের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের ফলে কাশ্মীর উপত্যকায় আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়াও, আবহাওয়া অফিস সেখানে আগামী ২৪ ঘন্টায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
কমপক্ষে ৫ জন নিহত এবং ৩০ টিরও বেশি বাড়িঘর ভেসে গেছে। পাহাড়ের ধ্বংসাবশেষের কারণে ২৫০ কিলোমিটার দীর্ঘ জম্মু-শ্রীনগর মহাসড়ক (NH44) উভয় প্রান্ত থেকে বন্ধ হয়ে গেছে, যার ফলে হাজার হাজার যানবাহন আটকে পড়েছে। এটিই একমাত্র সড়ক যা কাশ্মীরকে দেশের বাকি অংশের সাথে সংযুক্ত করে।
21 April 2025, 10:45 AM
পুলিস-প্রশাসনের আশ্বাস। পারলালপুরের ক্যাম্প থেকে বেদবোনায় ফিরল এগারোটি পরিবার। কেন্দ্রীয় বাহিনী-পুলিসের উপস্থিতিতে স্বস্তিতে বেদবোনা। জি চব্বিশ ঘণ্টায় সুপার এক্সক্লুসিভ।
21 April 2025, 10:30 AM
মালদার পর আজ মুর্শিদাবাদে সুকান্ত মজুমদার। অশান্তি-বিধ্বস্ত সামশেরগঞ্জে যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি। মূর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।
21 April 2025, 09:00 AM
কলকাতার পাথুরিয়াঘাট স্ট্রিটে ভয়াবহ আগুন। মৃত ২। কাপড়ে গোডাউনে গভীর রাতে আগুন। ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন।
21 April 2025, 09:00 AM
দমদম পার্কের কাছে বাসের ধাক্কায় মৃত্যু বাইক চালকের। AC 37 বারাসাত গড়িয়া রুটের বাসের চাকায় পিষ্ট বাইক চালক। পলাতক চালক।
21 April 2025, 08:45 AM
Chief Minister Mamata Bandopadhyay: বাংলার শিল্পে নতুন দিগন্ত। আজ শালবনিতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুত্কেন্দ্রের শিলান্যাস। আটশো মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে।
