LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর।

Rajabazar: কাশ্মীরের বর্বরোচিত ঘটনার প্রতিবাদে আজ বেলা দেড়টায়, প্রথম জুম্মা নামাজের শেষে রাজাবাজার জামা মসজিদের সামনে থেকে রাজাবাজার মোড় পর্যন্ত মানব বন্ধন এবং হাতে কালো রিবন লাগিয়ে মৌন ধিক্কার মুসলিম সম্প্রদায়ের।
House of Pahalgaon Terrorist Blown Up: পহেলগাঁওয়ে জঙ্গিহানায় জড়িত আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ। আসিফ শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বাক্স মিলেছিল। যার থেকে তার বেরিয়ে ছিল। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়। আর সেই সন্দেহকে সত্য করেই ঘটল বিস্ফোরণ।
Hooghly Jawan Detained by Pak Rangers: পাক রেঞ্জার্সের হাতে বন্দি বাঙালি BSF জওয়ান পূর্নম কুমার সাউ। কিষাণ গার্ড ডিউটি হিসাবে একজন কৃষকের সঙ্গে কাঁটাতারে ওপারে যান হুগলিবাসী এই কনস্টেবল। পাকিস্তান অন্তর্ভুক্ত জায়গা বুঝতে না পেরে একটি গাছের নিচে বসে ছিলেন বাঙালি BSF জওয়ান। বুধবার সকাল ১১.৫০ নাগাদ তাঁকে আটক করে পাক রেঞ্জার্সের ২ জওয়ান। পহেলগাঁওয়ের ঘটনায় কড়া অবস্থান মোদী সরকারের। বাঙালি জওয়ানের মুক্তির ব্যাপারে কি গড়িমসি পাক রেঞ্জার্সের?
Sukanta Majumdar on Pahalgam Terror Attack and Pakistan: কলকাতা বিমানবন্দরে বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। কাশ্মীরে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে তিনি বলেন, 'কাশ্মীরে যারা পাথর ছুঁড়ত, তারা সন্ত্রাসবাদের প্রতিবাদ করছে। কোনও সন্দেহ নেই ৩৭০ বিলুপ্তির পরে কাশ্মীরের পরিস্থিতির উন্নতি হয়েছে। এই কারণেই সন্ত্রাসবাদীরা ডেস্পারেট হয়ে পর্যটকদের উপর হামলা চালিয়েছে। কারণ, কাশ্মীর বাসি হিন্দুস্তানের নামের জয় ধ্বনি দিচ্ছিল। কাশ্মীর বাসি ৩৭০-এর ফলে ভারত সরকারের অনেক সুযোগ-সুবিধা পাচ্ছিল না, এখন সেগুলি পাচ্ছে।' পহেলগাঁওয়ে যে সন্ত্রাসবাদী হানা হয়েছে, তাতে কি পাকিস্তানের সেনাপ্রধানের হাত রয়েছে? এই প্রসঙ্গে সুকান্ত বলেন, 'যার হাত থাকার থাকুক, প্রত্যেককে শাস্তি দেওয়া হবে। চিন্তার কোনও কারণ নেই। প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখুন। এর আগেও তিনি দেখিয়েছেন। এবারও গোটা বিশ্ব দেখবে, পাকিস্তানের কী অবস্থা করা হয়!' প্রসঙ্গত, পিওকে-তে আলো বন্ধ করে রাখছে পাকিস্তান, সেই প্রশ্ন করা হলে সুকান্ত বলেন, 'ওরা ভয়ে থরথর করে কাঁপছে। চিন্তা নেই, যখন মারার তখনই মারব!'
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)