West Bengal News LIVE Update: ভয়ংকর! ১৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময়ে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিও ছুঁড়ল দুষ্কৃতী...

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

| Last Updated: Sunday, February 9, 2025 - 11:24
West Bengal News LIVE Update: ভয়ংকর! ১৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময়ে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিও ছুঁড়ল দুষ্কৃতী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

9 February 2025, 11:15 AM

Robbery and Firing: ডাকাতির ঘটনা ঘটেছে ভাঙরের উত্তর কাশীপুর থানার বেলেদানা এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বামুনিয়া এলাকার এক সবজি ব্যবসায়ী গভীর রাতে বেলেদানা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। সেই সময় বাজারের কিছুটা দূরে এক দুষ্কৃতী তাঁর পথ আটকায় এবং তাঁর কাছ থেকে ১৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে চলে যায়। শুধু তাই নয়, দুষ্কৃতী ওই সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে বলেও অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন সবজি ব্যবসায়ী। বর্তমানে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে উত্তর কাশীপুর থানার পুলিস।

9 February 2025, 11:00 AM

RG Kar Hospital: নির্যাতিতার ৩২ তম জম্মদিন উপলক্ষে আরজি করের জুনিয়র চিকিৎসাকেরা ফুলের গাছ দিয়ে নির্যাতিতার জম্মদিন পালন করলেন। গাছ নিতে গিয়ে নির্যাতিতার অঞ্চলের লোকেরা চোখের জল ফেলে সোক জ্ঞাপন করেন।

9 February 2025, 11:00 AM

Bhangar: ভাঙ্গড়ে ছিনতাইকারীর গুলিতে আহত সবজি ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে ভাঙ্গরের উত্তর কাশিপুর থানার বেলেদানা এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বামুনিয়া এলাকার এক সবজি ব্যবসায়ী গভীর রাতে বেলে দানা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। সেই সময় বাজারের কিছুটা দূর এক দুষ্কৃতী তাকে পথ আটকায় এরপর তার কাছ থেকে ১৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় এবং ওই সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হয়েছে সবজি ব্যবসায়ী। বর্তমানে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে উত্তর কাশিপুর থানার পুলিস।

9 February 2025, 08:00 AM

Narkeldanga Fire: নারকেলডাঙ্গা বস্তিতে আগুন সাত ঘণ্টা অতিক্রান্ত হলেও এখনও বেশ কিছু অংশে পকেট ফায়ার রয়েছে। দমকলের ১৬টি ইঞ্জিন কাজ করছে। হাবিবুল্লা মোল্লা (৬২) নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তিনি স্ক্র্যাপের গোডাউন এ থাকতেন। এদিনও ছিলেন। ভেতর থেকে দরজা লক করা ছিল। পরিবারের দাবি, ভোর ৩টে নাগাদ তাঁর দেহ উদ্ধার হয়।