Live Now

West Bengal News LIVE Update: ফের ভূমিকম্প, সিকিমের পর এবার কাঁপল কাশ্মীর!

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

West Bengal News LIVE Update:  ফের ভূমিকম্প, সিকিমের পর এবার কাঁপল কাশ্মীর!
23 February 2025 09:30 PM (IST)

কাশ্মীরে ভূমিকম্প। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৮। কেঁপে ওঠল কুপওয়াড়া।

23 February 2025 02:00 PM (IST)

India VS Pakistan: আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই শুরু টানটান ভারত পাকিস্তান ম্যাচ। তার আগে টসে জিতে পাকিস্তান ব্যাট নিল। চেজ করবে ভারত।

23 February 2025 10:15 AM (IST)

Kalyani Baloon Incident: গভীর রাতে মেলার মাঠে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে ভয়াবহ মৃত্যু! ঘটনাটি ঘটে রাত ১২টা নাগাদ নদীয়ার কল্যানী থানার ঘোড়াগাছা এলাকায়। মৃতার নাম মুসকান মণ্ডল (২৪)। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ঘোড়াগাছা স্কুলের মাঠে মিলনমেলা চলছিল। সেখানে একটি স্থানীয় ক্লাবের পাশে গ্যাস বেলুনের পসরা সাজিয়ে বিক্রি হচ্ছিল। সেই সময় হঠাৎ করে সিলিন্ডার ফেটে জখম হন চারজন। তাঁদের কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে একজনের মৃত্যু হয়। আহত তিনজন মধ্যে বেলুন বিক্রেতা রয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া। তদন্তে কল্যানী থানার পুলিস।

23 February 2025 10:15 AM (IST)

Marathon: আইসিসির উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়ে গেল রেড রোডে। এই ম্যারাথন দৌড়ে প্রায় বারোশো প্রতিযোগী অংশগ্রহণ করেছে বলে জানা যায়। পাশাপাশি এই ম্যারাথন দৌড়ে সমাজের বিভিন্ন গুণী ব্যক্তিরাও অংশগ্রহণ করেছিলেন। গোল্ড  মেডেল পাওয়া জ্যোতির্ময় সিকদার জানান, সমাজে এই খেলাধুলা হারিয়ে যাচ্ছে। মোবাইলেই আবদ্ধ সকলে। সেই জায়গায় দাঁড়িয়ে আইসিসি সমাজে নতুন প্রজন্মের প্রতি খেলাধুলার যে বার্তা তুলে ধরল তা অভিনব। তাদের এই উদ্যোগের ১০০ বছর পূরণ হল আজ। পাশাপাশি বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল সুতপা রায় জানান, স্কুল-কলেজের মতো এরকম বিভিন্ন সংস্থাও যদি এগিয়ে আসে তাহলে খেলাধুলোটা আরো বাড়বে। আজ বারোশো  প্রতিযোগী অংশগ্রহণ করেছেন, আগামী দিনে বারো হাজার প্রতিযোগী অংশগ্রহণ করবেন। এতে সমাজে যেমন ভালো বার্তা পৌঁছবে, সঙ্গে সঙ্গে শরীর-স্বাস্থ্যও ভালো থাকবে বলে তিনি জানান।

23 February 2025 09:45 AM (IST)

India vs Pakistan: আজ হাইভোল্টেজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ। সুপার সানডেতে ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ ম্যাচটি দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে। আজ যদি ভারত জিতলে সেমিফাইনালে জায়গা পাকা। অন্যদিকে পাকিস্তানের মরণ বাঁচন ম্যাচ। 

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!