Live Now

Breaking News Today: পুতিন ফোন করলেন মোদীকে! পহেলগাঁওয়ের জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে করলেন গভীর শোকপ্রকাশও, বললেন...

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

Breaking News Today: পুতিন ফোন করলেন মোদীকে! পহেলগাঁওয়ের জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে করলেন গভীর শোকপ্রকাশও, বললেন...
05 May 2025 03:45 PM (IST)

Putin to Modi: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে জম্মু-কাশ্মীরের পাহেলগাঁওয়ে হওয়া জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। নিরীহ মানুষের মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন। পুতিন স্পষ্ট জানিয়েছেন, এই বর্বর হামলার যারা দায়ী, আর যারা তাদের মদত দিচ্ছে-- উভয়েরই উপযুক্ত শাস্তি হওয়া উচিত। দুই দেশের নেতাই ভারত-রাশিয়া বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আরও শক্ত করার কথা পুনরায় বলেন। প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার 'বিজয় দিবসে'র ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা জানান এবং চলতি বছরের শেষ দিকে ভারতে হওয়া বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান-- এমনই জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

05 May 2025 09:00 AM (IST)

Mamata Banerjee in Murshidabad: হিংসা-কবলিত মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী! আজ, সোমবার সুতিতে একটি সভা করবেন তিনি। মে মাসের শুরুর দিকে তিনি মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় যাবেন, এই কথা মুখ্যমন্ত্রী নিজেই প্রায় ১২ দিন আগে জানিয়েছিলেন। সেইমতো আজ দুপুরের দিকে ডুমুরজলা হেলিপ্যাড থেকে চপারে উঠে বহরমপুর হেলিপ্যাডে নামবেন তিনি। আজ রাতে বহরমপুরে থেকে আগামীকাল মঙ্গলবার সড়কপথে তিনি যাবেন শামশেরগঞ্জে। বেদবোনা দীঘরী জাফরাবাদ-সহ একাধিক উপদ্রুত এলাকায় মানুষের সঙ্গে কথা বলতে পারেন তিনি। দিতে পারেন ক্ষতিগ্রস্ত বাড়িঘর দ্রুত মেরামতির নির্দেশও। পাশাপাশি এলাকায় শান্তি ফেরাতে ইতোমধ্যেই জেলা পুলিসে প্রয়োজনীয় রদবদল করেছে নবান্ন। তারই মধ্যে রাজ্যপাল উপদ্রুত এলাকায় কেন্দ্রীয় হস্তক্ষেপের পরামর্শ দেওয়ায় নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। এদিকে জাফরাবাদ এলাকায় মৃত হরগোবিন্দ এবং চন্দন দাসের পরিবারের সদস্যরা, যাঁরা মুখ্যমন্ত্রীর পাঠানো ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক নিতে অস্বীকার করেছিলেন, তাঁরা এই মুহূর্তে কলকাতায়। এই আবহে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী, সবার নজর সেদিকে।

05 May 2025 08:45 AM (IST)

Building Collapsed: ভরা বর্ষার আবহ নয়, কিন্তু তা সত্ত্বেও ভেঙে পড়ল বাড়ি। শহরে ফের বাড়ির ভেঙে পড়ার ঘটনা। এবার ঘটনাস্থল পোর্ট এলাকা। ১৩৫ নম্বর ওয়ার্ডে একটি দুতলা বাড়ি ভেঙে পড়ল। খুব একটা ভালো পরিস্থিতিতে ছিল না বাড়িটি। বাড়ির ঠিকানা ১৭৪ নম্বর শ্যামলাল লেন। ওদিকে একটা টালির ঘরের একাংশও ভেঙে পড়েছে অন্যত্র।

05 May 2025 07:45 AM (IST)

Road Accident: ভোরের শহরে ফের পথদুর্ঘটনা। উড়ালপুলে বেপরোয়া বাইক। হেলমেটবিহীন বাইকে গতির ঝড়। ৪ দিন আগে মা উড়ালপুলের পার্ক সার্কাস স্টেশনের ব্রিজের উপর প্রগতি ময়দানগামী র‍্যাম্পে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছিলেন এক যুবক। আর আজ, সোমবার ভোরে উল্টোডাঙ্গা উড়ালপুলে রোহিনী কোল ইন্ডিয়া আবাসনের সামনে হেলমেট ছাড়াই ঝড়ের গতিতে বাইক নিয়ে যাওয়ার সময়ে বাঁকের মুখে নিয়ন্ত্রণ রাখতে না পেরে ভিআইপি রোডগামী র‍্যাম্পের রেলিংয়ে মারাত্মক জোরে ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আরোহী যুবক। তাঁকে উদ্ধার করে বিধাননগর কমিশনারেটের অধীন লেকটাউন ট্র্যাফিক গার্ডের পুলিস। যদিও উড়ালপুলের এই অংশ উল্টোডাঙা থানার অধীন। যুবককে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা অত্যন্ত গুরুতর।

Add Zee News as a Preferred Source

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

Read More