Mamata Banerjee Martyrs Day Rally 2025 Live Updates: আজ ২১ জুলাই। এক ঝলকে দেখে নিন তৃণমূলের এই 'শহিদ দিবস, সেই 'শহিদ দিবস উদযাপন' এবং 'মমতা বন্দ্যোপাধ্যায়' সংক্রান্ত সমস্ত জরুরি ও টাটকা খবর।

Martyrs Day Celebration 2025 Live: ২১-এর মঞ্চে অসুস্থ এবার মদন মিত্রও। নিয়ে যাওয়া হল হাসপাতালে।
Martyrs Day Celebration 2025 Live: প্লাবিত ঘাটালে নৌকা ও ডিঙি চড়ে বন্যার জল পেরিয়ে এসে বাসে করে ২১ জুলাই ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। ধর্মতলায় শহিদ সমাবেশে বক্তব্য রাখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক রাজ্য নেতৃত্ব। বন্যাকবলিত ঘাটাল থেকে নৌকা ও ডিঙি চড়ে এসে, পরে বাসে করে ধর্মতলার উদ্দেশ্যে তৃণমূলের কর্মী-সমর্থকদের যেতে দেখা গিয়েছে কর্মীসমর্থকদের। বন্যার জলে ডুবে রয়েছে ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ড-সহ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। নদীর জলস্তর কমার সঙ্গে সঙ্গে প্লাবিত ঘাটাল থেকে ধীর গতিতে কমছে বন্যার জল। ঘাটাল পৌরসভার ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ড-সহ জলমগ্ন এখনও একাধিক ওয়ার্ড। বাড়ি থেকে নৌকা ও ডিঙি চড়ে ঘাটালের আড়গোড়া এলাকা থেকে বাসে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। নৌকায় চড়ে দলীয় পতাকা হাতে ঝুমি নদী পেরিয়ে বন্যা কবলিত ঘাটাল ব্লকের মনসুকা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেও ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। বন্যার জল এখন রয়েছে, কিন্তু বছরের এই দিনটা ধর্মতলায় শহিদ সমাবেশে যাওয়ার জন্য এবং দলনেত্রী কী বার্তা দেন তা শোনার জন্য সমস্ত বাধাবিপত্তি কাটিয়ে কলকাতার উদ্দেশ্যে যাওয়া-- এমনই জানিয়েছেন ঘাটালের প্লাবিত এলাকার তৃণমূল নেতাকর্মীরা।
Martyrs Day Celebration 2025 Live: ২১-এর সভাস্থলে অসুস্থ বোধ করেন শতাব্দী রায়ও। নিজের গাড়িতে করে সাংসদ বেরিয়ে গিয়েছেন।
Martyrs Day Celebration 2025 Live: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে সকলকে নতমস্তকে কুরনিশ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিকে বাংলাবিরোধী বলে উল্লেখ করেন। বাংলা ভাষাভাষীদের অন্যত্র হেনস্থা হওয়ার ঘটনার সূত্রে তিনি বলেন, 'বাংলায় জিততে পারেনি বলেই কি বাংলার উপর এত রাগ বিজেপি'র?'
Martyrs Day Celebration 2025 Live: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছেন শহিদ পরিবারের সদস্যরা। তাঁদের নিয়েই ধর্মতলা সভাস্থলের পথে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Martyrs Day Celebration 2025 Live: সকাল-সকাল হাওড়ায় দেখা গেল 'আরেক মমতা বন্দ্যোপাধ্যায়'কে। ধর্মতলা সভায় মমতার কথা শুনতেই তৃণমূলকর্মীরা হাজির হচ্ছেন। সেখানেই যাবার উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেজেছেন একজন মহিলা তৃণমূল কর্মী।
Martyrs Day Celebration 2025 Live: নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মীরা সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে একুশে জুলাই সমাবেশে পৌঁছচ্ছেন।
Martyrs Day Celebration 2025 Live: একুশে জুলাইয়ের সকালে প্রথম লঞ্চ হাওড়া জেটিঘাট থেকে শহিদ সমাবেশের উদ্দেশে রওনা দিল। বিভিন্ন জেলা থেকে আগত প্রচুর কর্মী-সমর্থকেরা সমাবেশের উদ্দেশে হাওড়া স্টেশনে এসে পৌঁছন এবং এখান থেকেই লঞ্চের মাধ্যমে তাঁরা ধর্মতলার দিকে রওনা দেন।
Martyrs Day Celebration 2025 Live: বিভিন্ন ট্রেনে চেপে তৃণমূল কর্মী-সমর্থকেরা শহরে আসছেন। ইতিমধ্যেই শহরে ঢুকে পড়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস (সকাল ৭ টা ৫-য়ে), কাঞ্চনজঙ্ঘা (সকাল ৭ টা ২০-তে)। এখনও আসবে দার্জিলিং মেল (সকাল ৯টায়), পদাতিক (বেলা ১১ টা ১০ মিনিটে)। তাঁদের রিসিভ করার জন্য আছেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং জীবন সাহা।
Martyrs Day Celebration 2025 Live: আজ একুশে জুলাই। দলের সর্বোচ্চ নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী-সমর্থকেরা ভিড় জমাচ্ছেন কলকাতার প্রাণকেন্দ্রে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)