Live Now

West Bengal Board 10th Result 2025: ৬৯৬ পেয়ে মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের অদৃত, মেয়েদের মধ্যে প্রথম ঈশানী!

WBBSE Madhyamik Result 2025 live: মাধ্যমিক ২০২৫-এর ফলপ্রকাশ। জেনে নিন আজকের টাটকা আপডেট।

West Bengal Board 10th Result 2025: ৬৯৬ পেয়ে মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের অদৃত, মেয়েদের মধ্যে প্রথম ঈশানী!
02 May 2025 10:30 AM (IST)

Madhyamik Result 2025আজ মাধ্যমিক পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশ হলো। পাশের হার ৮৬.৫৬%। সফল ছাত্র-ছাত্রীদের প্রতি রইলো আমার আন্তরিক অভিনন্দন। আশা করবো তোমরা জীবনের সব ক্ষেত্রে সফল হবে, বাংলার মুখ উজ্জ্বল করবে এবং ভবিষ্যতে কৃতিত্বের স্বাক্ষর রাখবে।

02 May 2025 09:45 AM (IST)

Madhyamik Result 2025: পরীক্ষার্থীর সংখ্যায় ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা। রেগুলার পরীক্ষার্থী ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। কন্টিনিউয়িং পরীক্ষার্থী ৫৪ হাজার ১৪৩ জন। কম্পাটমেন্টাল পরীক্ষার্থী ১ হাজার ৩৯৯ জন। ছেলেদের সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ৮৮১ জন। মেয়েদের সংখ্যা ৫ লক্ষ ৪৩ হাজার ৫৪৪ জন। ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ২৭.২৬ শতাংশ বেশি।

02 May 2025 09:45 AM (IST)

Madhyamik Result 2025: পাশের হার বেড়ে ৮৬.৫৬%
প্রথম ব়্যাঙ্কে আছে ১
দ্বিতীয় ব়্যাঙ্কে আছে ২
তৃতীয় ব়্যাঙ্কে আছে ১
চতুর্থ ২
পঞ্চম ৪
ষষ্ঠ ৫
সপ্তম ৫
অষ্টম ১৬
নবম ১৪
দশম ১৬

02 May 2025 09:45 AM (IST)

Madhyamik Result 2025: যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্য়ামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষ্ণুপুর হাই সকুলের ছাত্র সৌম্য পাল। 

 

02 May 2025 09:30 AM (IST)

Madhyamik Result 2025: বাঁকুড়া থেকে ১১ জন মেধাতালিকায়।

02 May 2025 09:30 AM (IST)

Madhyamik Result 2025: ৬৯৩ পেয়ে তৃতীয় স্থানে বাঁকুড়ার কোতুলপুরের ঈশানী চক্রবর্তী। 

02 May 2025 09:30 AM (IST)

Madhyamik Result 2025: তৃতীয় কোতুলপুরের ঈশানী চক্রবর্তী। 

02 May 2025 09:30 AM (IST)

Madhyamik Result 2025: মাধ্যমিকে প্রথম ১০-এ ৬৬ জন। এবার মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ করোনেশন স্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬। মেধাতালিকায় এবার প্রথম একজন-ই।

 

02 May 2025 09:15 AM (IST)

Madhyamik Result 2025: যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্য়ামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষ্ণুপুর হাই সকুলের ছাত্র সৌম্য পাল। 

 

02 May 2025 09:15 AM (IST)

Madhyamik Result 2025: মাধ্যমিকে প্রথম ১০-এ ৬৬ জন। এবার মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ করোনেশন স্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬। মেধাতালিকায় এবার প্রথম একজন-ই।

 

02 May 2025 09:15 AM (IST)

Madhyamik Result 2025: পাসের হারে ফের কলকাতাকে টেক্কা দিল জেলা। পাসের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর, তৃতীয় কলকাতা।

02 May 2025 09:15 AM (IST)

Madhyamik Result 2025: পাসের নিরিখে প্রথম ৪ জেলা। পূর্ব মেদিনীপুর, কালিম্পং, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর। এবছর পাসের হার ৮৬.৫৬ শতাংশ।

 

02 May 2025 09:15 AM (IST)

Madhyamik Result 2025: মোট পরীক্ষার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। ২৭. ৬২ শতাংশ।

02 May 2025 09:15 AM (IST)

Madhyamik Result 2025: এবারের মোট মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লাখ ৬৯ হাজার ৪২৫ জন। 

02 May 2025 09:15 AM (IST)

Madhyamik Result 2025: মাধ্যমিকের ফলপ্রকাশ শুরু। সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করছেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি।

02 May 2025 08:45 AM (IST)

Madhyamik Result 2025: মাধ্যমিকের ফল যে যে ওয়েবসাইটে দেখা যাবে: result.wbbsedata.com
wbbse.wb.gov.in

02 May 2025 08:45 AM (IST)

Madhyamik Result 2025: অন্যান্যবার যেমন পরীক্ষার রেজাল্টের জন্য বেশিক্ষণ অপেক্ষা করায় না মধ্যশিক্ষা পর্ষদ, এবারও সেই ট্র্যাডিশনই বজায় রাখছে। প্রতিবারের মতোই প্রথমে সাংবাদিক বৈঠক করবেন পর্ষদের কর্তারা।

Add Zee News as a Preferred Source

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...