4 May 2025, 12:30 PM
Kolkata Art Exhibition: চিত্রশিল্পী মাইকেল বসুর ২৩তম একক চিত্র প্রদর্শনী। মাইকেল বসু কলকাতার এক স্বনামধন্য চিত্রশিল্পী, দীর্ঘ পঞ্চশ বছরের অভিজ্ঞতা তাঁর। এবার তাঁর ২৩তম একক চিত্র প্রদর্শনী আজ থেকে শুরু হয়েছে আগামী ৩রা মে পর্যন্ত চলবে। স্থান: চারুবাসনায় - যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টসে, চলবে টানা এক সপ্তাহ। শিল্পীর আশিটি ছবি প্রদর্শীত হয়েছে এই প্রদর্শনীতে।
4 May 2025, 12:15 PM
Jalpaiguri Incident: গাড়ি চুরি চক্রের এক পান্ডাকে গ্রেফতার করল জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার পুলিস। ধৃতের নাম মিঠুন রায়। বাড়ি কোচবিহারের মাথাভাঙায়। জেলার পুলিস সুপার উমেশ খাণ্ডবাহালে জানিয়েছেন, কিছুদিন আগে ময়নাগুড়ির ভোটপাট্টি এলাকা থেকে পরপর দুটি গাড়ি চুরি যায়। তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, এই চক্রে চারজন জড়িত। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য ময়নাগুড়ি থানার পুলিসের।
4 May 2025, 12:15 PM
WBBSE Madhyamik Result 2025: বিজেপি জলপাইগুড়ি মন্ডল ১এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো বিশেষ চাহিদা সম্পন্ন নয়ন দত্তকে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য ফুলের তোড়া এবং মিষ্টি দিয়ে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপনের পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস। উপস্থিত ছিলেন বিজেপি জলপাইগুড়ি মন্ডল ১ সভাপতি মনোজ কুমার শাহ সাধারণ সম্পাদক অভিজিৎ মিত্র, যুব মোর্চার সাধারণ সম্পাদক অনিকেত ভট্টাচাৰ্য সহিত মন্ডলের কার্যকর্তারা।
4 May 2025, 12:15 PM
Purulia Incident: জি ২৪ ঘণ্টায় প্রকাশিত হয় কংসাবতী নদীতে অবাধে বালি উত্তোলনের খবর। তারপর থেকে জেলার বিভিন্ন মহল থেকে উঠছে কংসাবতী নদীতে বালি উত্তোলন বন্ধ করার। পুরুলিয়া জেলাকে জলকষ্টের হাত থেকে রক্ষা করতে হলে বালি উত্তোলনে রাশ টানতে হবে বলে দাবি বিভিন্ন মহলের।
4 May 2025, 12:15 PM
Elephant Attack: লোকালয়ে হাতির হানা, জখম এক। ঘটনা পুরুলিয়ার পুঞ্চা এলাকার। দলছুট বুনো হাতির আতঙ্ক দানা বেঁধেছে এলাকায় । এদিন সকালে দেখা যায় পুঞ্চা বাজার সংলগ্ন ব্লক মাঠে হাতির উপস্থিতি পাওয়া যায়।
4 May 2025, 12:15 PM
Road Accident: মাল বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকান ঘরে ধাক্কা মেরে নয়ন জলিতে উল্টে যায় ঘর এবং দোকানের মধ্যে থাকা বেশ কয়েকজন গুরুতর জখম হয়। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা নিশ্চিন্তপুর চৌরাস্তার ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর। নয়ন জলিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের গায়ে ধাক্কা মেরে একটি দোকান ঘরের উপরে পাল্টি খেয়ে পড়ে যায় ওই ঘরের মধ্যে চারজন মানুষ ছিল তবে জানা যায় তাদের সামান্য ক্ষতি হলেও ঘর এবং দোকান ঘরটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। ঘটনাটি ঘটার পর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। প্রশাসনে সে গাড়িটি উদ্ধারের কাজ চালায়।
4 May 2025, 12:15 PM
Kakdwip Incident: দীর্ঘদিন ধরে বেহাল গ্রামের একটি মাত্র রাস্তা। রাস্তা সংস্কারের কথা বলে শুধুই মেলে প্রতিশ্রুতি। এমনই পরিস্থিতি হয়ে রয়েছে প্রায় ১০ বছর ধরে। কাকদ্বীপ স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিপুর জেলেপাড়া গ্রাম। এই গ্রামে বসবাস করে প্রায় ২০০ টির মত পরিবার। বারে বারে পঞ্চায়েত কে জানিয়ে কোন লাভ হয়নি।
4 May 2025, 12:15 PM
Basanti River: নদীবক্ষে থেকে পর্যটক বোট গত সোমবারের পর আজ তোলা সম্ভব হলেও নিখোঁজ এখনো দুই ব্যক্তি। গত সোমবার রাত প্রায় নটা নাগাদ কালবৈশাখী ঝড় উঠেছিল। সুন্দরবনের হোগল-মাতলা নদীর সংযোগস্থল পুরন্দর এলাকায় সেই ঝড়ের দাপটে ডুবে গিয়েছিল পর্যটকদের একটি লঞ্চ বোর্ড। কোন পর্যটক ছিলেন না।
4 May 2025, 12:15 PM
Basanti Incident: প্রায় ১০০ ঘণ্টার বেশি সময় পর রাতে বাসন্তীর হোগল নদীতে ডুবে যাওয়া পর্যটক লঞ্চ বোটটি নদীগর্ভে থেকে উদ্ধার করতে পারলো এন ডি আর এফ টিম। বোটটি এখনও পর্যন্ত পুরোপুরি তোলা সম্ভব হয়নি। জলের তলায় বেশিভাগ অংশটি আছে। এখনও পর্যন্ত নিখোঁজ জয়ন্ত সরদার ও বৃন্দাবন সরদার।
4 May 2025, 12:00 PM
WBBSE Madhyamik Result 2025: প্রতিদিন মুদির দোকান চালিয়েই জলপাইগুড়ি জেলায় সর্বোচ্চ নম্বর পেল কৌশিক ঘোষ। কৌশিককে ফুলে তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায়ের পাশাপাশি সিপিআই(এম) সদর পশ্চিম এরিয়ার সদস্যরা। আগামীদিনে ডাক্তার হবার স্বপ্ন দেখছে কৌশিক। কৌশিকের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সকলেই।
4 May 2025, 12:00 PM
Mobile Recovery: কারও এক বছর কারও বা দু'বছর আগে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫৯ মোবাইল ফোন ফিরিয়ে দিল তাহেরপুর থানার পুলিস। আজ এক অনুষ্ঠানে রানাঘাট পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার লালটু হালদার, ও তাহেরপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লাকি সরকার তাদের হাতে তুলে দেন। বিভিন্ন সময়ে দরকারি কাজে গিয়ে মোবাইল ফোন চিন্তায় কোথাও হারিয়ে যাওয়া মোবাইলগুলি বিশেষ প্রযুক্তির মাধ্যমে সেগুলিকে উদ্ধার করে গ্রাহকের হাতে তুলে দেওয়ায় খুশি গ্রাহকেরা।
4 May 2025, 12:00 PM
Swasthya Sathi Card Sundarban: স্বাস্থ্য সাথী কার্ডে রোগীদের পরিষেবা দিয়ে খুশি নার্সিংহোমের মালিকরা। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা উন্নত মানের হচ্ছে বললেন রাজ্যের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বাস্থ্য সাথীর কার্ড সাধারণ মানুষের যে পরিষেবা সেই পরিষেবা দিয়ে খুশি নার্সিংহোমের মালিকপক্ষ একাধিক জটিল রোগের এই স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে পরিষেবা পেয়ে আসছেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজন।
4 May 2025, 12:00 PM
Durgapur Incident: গাছের মধ্যে ধরে আছে থোকা থোকা জামরুল। সাদা নয়, এই জামরুল লাল রঙের। সাইজেও বড়। থাই জামরুল। আবার পাশেই একটা বিশেষ প্রজাতির আম গাছ। যাতে ফলন হবে চার কেজি অবধি। এই বাগানটা কোথায়? বর্ধমান শহর থেকে দুর্গাপুরের দিকে বেশ খানিকটা গিয়ে এই নার্শারি। কয়েক বছরের মধ্যেই বিখ্যাত হয়ে ওঠা এই নার্শারি একটা পিকনিক স্পটও বটে। এ বছর ওই লাল জামরুল আর মোটা সাইজের আম দেখতে অনেকেই আসছেন।
4 May 2025, 12:00 PM
Jhargram Incident: ঝাড়গ্রামের রামগড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দা দের। অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরেই খারাপ রাস্তা। যার কারণে অল্প বৃষ্টিতে রাস্তায় জমছে জল। বিভিন্ন সময় ঘটে দুর্ঘটনা। এই রাস্তার কাজ শুরু হয়ে মাঝ পথে থমকে যায়।
4 May 2025, 12:00 PM
Malbazar: মালবাজার মহকুমার চালসা নাট্যোৎসব কমিটির উদ্যোগে এবং চালসা শালবনী সংঘ ও চালশা কালচারাল ফোরামের যৌথ সহযোগিতায় চালসা শালবনী সংঘ প্রাঙ্গণে শুরু হলো তিনদিনব্যাপী নাট্যোৎসব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই নাট্যোৎসবের সূচনা হয়।
4 May 2025, 12:00 PM
Howrah Corporation Election: গত ছয় বছর জটিলতার কারণে হাওড়া এবং বালি পুরসভার নির্বাচন বন্ধ। দিন কয়েক আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস এই সংক্রান্ত বিলে সই করেন। আপাতত হাওড়া পুরসভার ৫০ টি ওয়ার্ডে এবং বালি পুরসভার ১৬ টি ওয়ার্ডে ভোটের জট কাটলেও ওয়ার্ড পুনর্বিন্যাসের কারণে দেখা দিয়েছে প্রশাসনিক জটিলতা।
4 May 2025, 12:00 PM
EC launches new App: এক ছাতার তলায় এবারে নির্বাচন কমিশন। এতদিন চল্লিশটা মোবাইল এপ্লিকেশন ছিল নির্বাচন কমিশনের, এবার একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করা হলো যার নাম ইসিআই নেট। এই একটি অ্যাপের মাধ্যমে যাবতীয় নির্বাচন সংক্রান্ত কাজ করা সম্ভব হবে। পুরনো চল্লিশটা অ্যাপ আর থাকছে না। এই অ্যাপের মাধ্যমেই সাধারণ মানুষ অর্থাৎ যারা ভোটার তারা নিজেদের যাবতীয় অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন, পলিটিক্যাল পার্টিরাও যদি কোন অভাব অভিযোগ থাকে এখানেই দায়ের করতে পারবেন।
4 May 2025, 10:45 AM
IIT Kharagpur Student Death: খড়গপুর আইআইটিতে ফের ছাত্রের রহস্যমৃত্যু। মৃত আসিফ কামার চতুর্থ বর্ষের ছাত্র। বিহারের বাসিন্দা আসিফের ঝুলন্ত দেহ উদ্ধার। দু-সপ্তাহ আগে খড়গপুর আইআইটিতে ছাত্রমৃত্যু। ১৪দিনের মাথায় ফের আরও এক ছাত্রের মৃত্যু।
4 May 2025, 10:45 AM
Launch sinking Incident: বাসন্তীতে পর্যটকদের লঞ্চডুবির ঘটনা। প্রায় ১০০ ঘণ্টা পর উদ্ধার করা হল লঞ্চ। এখনও পর্যন্ত নিখোঁজ ২ পর্যটক। জয়ন্ত সর্দার এবং বৃন্দাবন সর্দারের খোঁজে তল্লাশি।
4 May 2025, 10:45 AM
Sonarpur Incident: বিরল রোগে আক্রান্ত সোনারপুরের এক বছরের শিশু রিধিকা দাসের চিকিৎসার জন্য শুরু হয়েছে জীবন-মরণের লড়াই। মাত্র চার মাস বয়সে তার শরীরে ধরা পড়ে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA) টাইপ ১—a একটি বিরল ও প্রাণঘাতী রোগ। ধীরে ধীরে তার শরীরের নড়াচড়ার ক্ষমতা কমে যেতে শুরু করে। পা ও ঘাড়ের নড়াচড়া বন্ধ হয়ে যায়। শিশুর এই হঠাৎ শারীরিক অবনতিতে চিন্তায় পড়ে যান বাবা বাপন দাস ও মা হৈমন্তী দাস।
4 May 2025, 10:30 AM
India Pakistan Tension: সীমান্ত পেরিয়ে কী উদ্দেশ্যে ভারতে প্রবেশ? রাজস্থানে বিএসএফ হাতে ধরা পড়া পাক রেন্জারের উদ্দেশ্যে জানার চেষ্টা চলছে। যদিও অস্বস্তি ঢাকতে পাকিস্তান সাজাচ্ছে অপহরণের যুক্তি। পাকিস্তানের মিডিয়ায় কাছে পাকিস্তানের দাবি, ভাওয়ানওয়াল জেলার অন্তগর্ত সুখলওয়ালা চেক পোস্টের পাকিস্তানের টেরিটরি থেকে ওই রেন্জারকে অপহরণ করেছে বিএসএফ।
4 May 2025, 08:30 AM
Jalpaiguri: সাড়ে চার বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের এক যুবকের ২০ বছরের জেল হল। জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের বিচারক রিন্টু শূর ওই সাজা ঘোষণা করেন। ২০২১ সালের ১৮ মার্চ ময়নাগুড়ি থানা এলাকায় ঘটনাটি ঘটে।
4 May 2025, 08:30 AM
Pahalgam Terror Attack: পাক সেনাবাহিনীতে গোলা বারুদের সঙ্কট। মাত্র ৪ দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইসলামাবাদ। ইউক্রেনের সঙ্গে সাম্প্রতিক অস্ত্র চুক্তির জের। পাকিস্তানের যুদ্ধকালীন গোলাবারুদ প্রায় শেষ। পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি চাহিদা পূরণে ব্যর্থ।
4 May 2025, 08:30 AM
Pahalgam Terror Attack: গতকাল রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে সঙ্গে পহেলগাঁও-হামলা নিয়ে কথা হয়েছে। হামলাকারী, হামলার পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনতে হবে। ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা হয়েছে।
