)
অভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার ফাইল আবার খোলা হয়েছে। আজ আর জি কর হাসপাতালে আসেন প্রাক্তন বিচারপতি ও বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গপাধ্যায়। তিনি সিবিআই-এর এক তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন সিবিআই-এর সবাই নয় তবে একজন অফিসারের নাম করে তিনি প্রশ্ন তোলেন। আরও বলেন ওই অফিসারকে অভিযুক্ত হিসাবে ধরে নিয়ে ফের তদন্ত করতে হবে। আজ তিনি হাসপাতালের আট তলায় একটি ঘরের সামনে যান। ভিডিও করেন। যে ঘরটি তালা বন্ধ রয়েছে দীর্ঘদিন। এই ঘরটিতে অনেক তথ্য রয়েছে সেগুলো সংগ্রহ করা হয়নি। এই বিষয়গুলো তিনি তুলে ধরবেন বলে জানান।
শান্তনু সিনহা বিশ্বাসকে বরখাস্ত করল ক্যালকাটা পুলিশ ক্লাব। সিএবিতে ক্যালকাটা পুলিশ ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করতেন শান্তনু সিনহা বিশ্বাস। সিএবিকে চিঠি পাঠিয়ে ক্যালকাটা পুলিশ ক্লাব জানিয়ে দিয়েছে, শান্তনু সিনহা বিশ্বাসের সদস্যপদ বাতিল করা হয়েছে।
সূত্রের খবর আগামী ২০ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠকে বসতে পারেন।
আরপিএফ-এর উপর পাথর ছোঁড়ার ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। কাটোয়া জিআরপিএস এলাকার মাথপাড়া এলাকায় গতকাল আরপিএফ-এর উপর পাথর ছোড়ার ঘটনায়, যেখানে রেল কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে একটি আনম্যানড লেভেল ক্রসিং ব্যারিকেড করছিল, সেই ঘটনায় কাটোয়া জিআরপিএসে আরপিএফ-এর লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। মামলায় নাম থাকা তিন অভিযুক্তকে, যার মধ্যে স্থানীয় কাউন্সিলর সুফল রাজওয়ারও রয়েছেন, কাটোয়া জিআরপিএস স্থানীয় জেলা পুলিসের সহায়তায় তাঁকে গ্রেফতার করেছে।
বিধাননগর পৌর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু গ্রেফতার। গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিস। তোলা না দেওয়ায় এক বছর আগে এক প্রোমোটারকে মারধরের ঘটনায় অভিযোগ হয়েছিল এই কাউন্সিলরের বিরুদ্ধে। সেইসঙ্গে এই কাউন্সিলরের বিরুদ্ধে একটি নতুন মামলাও রুজু হয়েছে। বাড়ি থেকে তুলে এনে গ্রেফতার করা হয়েছে সমরেশ চক্রবর্তীকে। তেমনটাই দেখিয়েছে পুলিস। পুরনো যে মামলা তাঁর বিরুদ্ধে রয়েছে সেটাও যুক্ত হচ্ছে
আজ ডায়মন্ডহারবারে থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম বৈঠক পুলিশ প্রশাসনের সঙ্গে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব, ডিজি, এডিজি আইনশৃঙ্খলা, এডিজি দক্ষিণবঙ্গ, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ। ভার্চুয়ালি উপস্থিত থাকবেন সব জেলার পুলিস সুপার, কমিশনার। ভার্চুয়ালি উপস্থিত থাকবেন ওসি, আইসি রাও। দুপুর ১টায় বৈঠক।
মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই কড়া ডোজ এন আর এস মেডিকেল কলেজে। সূত্রের খবর গতকাল মুখ্যমন্ত্রীর বৈঠক থেকে বের হয়ে রাতেই হাসপাতালে চলে যান এন আর এস মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল এবং উপাধ্যক্ষ। প্রত্যেক বিভাগে পরিদর্শন করেন তারা সতর্ক করেন হাসপাতালের কর্মী ও চিকিৎসকদের-
১. সিনিয়র ডাক্তারদের উপস্থিতি মাস্ট। জুনিয়র ডাক্তারদের উপরে দায় ছেড়ে দিলে হবে না।
২. রেফার করলে সঠিক কারণ দেখিয়ে তবেই রেফার।
৩. প্রশাসনিক দফতর থেকে যে কোনও সময় হাসপাতালে সারপ্রাইজ ভিজিট হতে পারে, প্রস্তুত থাকুন।
৪. কেউ টাকা নিলে নিজের দায়িত্বে নেবেন এর জন্য কতৃপক্ষের কোনও দায় থাকবে না।
আগামী সোমবার দুপুর ১টা নাগাদ জরুরি বৈঠক এনআরএসএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। উপস্থিত থাকতে হবে প্রত্যেককেই।
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে কার্যকর হতে চলেছে কেন্দ্রের ‘পিএম শ্রী’ প্রকল্প। শুক্রবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সঙ্গে মউ চুক্তি সই করেছে রাজ্য সরকার। দীর্ঘ টানাপড়েনের পর এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিক্ষামহল। সবটাই হবে জাতীয় শিক্ষানীতি ২০২০ মেনে। যা এতদিন তৃণমূল সরকার চালু করেনি।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা বিভাগের সচিব সঞ্জয় কুমারের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব ধীরাজ সাহু ও বিনোদ কুমারও।
‘পিএম শ্রী’ বা প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া প্রকল্প জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০-এর ভাবনার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। দেশের ১৪,৫০০-র বেশি স্কুলকে আধুনিক পরিকাঠামো, স্মার্ট শ্রেণিকক্ষ, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষতাভিত্তিক পাঠক্রমের মাধ্যমে ‘মডেল স্কুল’-এ রূপান্তরের লক্ষ্য নেওয়া হয়েছে।
এনইপি ২০২০-এ মুখস্থ শিক্ষার বদলে গুরুত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞতাভিত্তিক ও দক্ষতামূলক শিক্ষায়। মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, ডিজিটাল শিক্ষাব্যবস্থা এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের উপরও জোর দেওয়া হয়েছে।
এত দিন প্রকল্পে যোগ দিতে অস্বীকার করেছিল তৃণমূল সরকার। কেন্দ্রের অভিযোগ ছিল, রাজ্য মৌ চুক্তিতে স্বাক্ষর না করায় সমগ্র শিক্ষা প্রকল্পের অর্থ বরাদ্দ আটকে যাচ্ছিল। একই অবস্থান নিয়েছিল তামিলনাড়ু ও কেরলও।
শিক্ষা মন্ত্রক সূত্রের খবর, ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক শিক্ষা ও আজীবন শিক্ষার লক্ষ্যে ‘উল্লাস’ প্রকল্প চালুর বিষয়েও রাজ্যের সঙ্গে গঠনমূলক আলোচনা হতে পারে।
একেবারে অন্য মুডে মন্ত্রী দিলীপ ঘোষ। সাত সকালে বিধান নগর খাসমহল এলাকায় এসে মাছ ধরলেন, নৌকা চালালেন ও মানুষের সাথে জমিয়ে আড্ডা দিলেন। দিলীপ ঘোষকে সংবর্ধনা দেয়ার জন্য প্রচুর লোকের ভিড় করেছিল খাসমহল এলাকায়। ফুলের মালা, ফুলের তোড়া, মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হলো দিলীপ ঘোষকে। এর পাশাপাশি মাছ ধরার ব্যবস্থাও করা হয়েছিল। দিলীপ ঘোষ মহাশয় জাল ফেলে মাছ ধরেন। এছাড়াও মুড়ি মাছ ভাজা, ডাব, চা বিস্কুট দেয়। এই ভেলিগুলো দখল হয়ে গিয়েছিল। আবার যে যার ভেড়ি ফেরত পেয়েছে তাই দেখা করতে এলাম।
বেহালার পর্ণশ্রীতে কাজীপাড়ায় একটি দোতলা বাড়ির দোতালায় এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার পুলিশের। নাম পার্থ বিশ্বাস বয়স ৪৮। ওই দোতলা বাড়ির দোতলাতে একাই থাকতেন তিনি। তিনি অবিবাহিত ছিলেন। ইদানিং তিনি সেরকম কোনো কাজকর্ম করতেন না। তিনি পড়াশোনায় ভালো ছিলেন এখানেও সূত্রে জানা গেছে তিনি শান্তিনিকেতন থেকে পড়েছেন পরবর্তীকালে পিএইচডি ও করেছিলেন। একতলায় তার জেটতুত ভাই থাকতো। পার্থ বিশ্বাসের বাবা মা আগেই মারা গেছে একটি দিদি ছিল তার বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় থাকে। স্থানীয় সূত্রে জানা গেছে তিনি কয়েকদিন ঘর থেকে বের হননি। আজ জেঠতুতো ভাইরা পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেখেন দোতলার কলাপ সুয়েল গেটে তালা। এরপর পুলিশ ওই গেটের তালা ভেঙে ভেতরে গিয়ে দেখেন পার্থ বিশ্বাসের পচাগলা দেহ পড়ে আছে। আপাতত দেহ পাঠানো হয়েছে বিদ্যাসাগর হাসপাতালে। আগামীকাল ময়নাতদন্ত হবে এবং তারপরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ।
ক্যানিংয়ে তৃণমূলের বিধায়ক পরেশ রাম দাসের দাদা তৃণমূলের দাপটে নেতা উত্তম দাসকে গ্রেফতার করল পুলিশ। বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ক্যানিং মিঠাখালি এলাকার ঘটনা। বাড়ির চারিপাশে আছে কেন্দ্র বাহিনী। একাধিক অভিযোগে তৃনমূল নেতা উত্তম দাসকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।
দুপুর দুটো নাগাদ,আর জি কর মেডিকেল কলেজে আসার কথা,বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জরুরী বিভাগের সাত তলায় যে রুম টি সিবিআই সিল করে রেখেছে,সেই রুমের বাইরের অংশ পরিদর্শনে আসবেন এমন খবর রয়েছে।
পুলিস জানিয়েছে, প্রথম পর্যায়ে উত্তরমুখী রাস্তায় যান চলাচল বন্ধ করার জন্য চিংড়িঘাটার কাছে চিংড়িঘাটা উড়ালপুলের নীচে ইএম বাইপাসের পশ্চিম দিক বন্ধ থাকবে। দ্বিতীয় পর্যায়ে দক্ষিণমুখী যান চলাচল বন্ধের জন্য চিংড়িঘাটা ক্রসিংয়ের কাছে ইএম বাইপাসের পূর্ব দিক বন্ধ রাখা হবে। এই সমস্ত রাস্তার গাড়িগুলিকে অন্য দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
পুলিসের বিজ্ঞপ্তি অনুযায়ী কোন রাস্তা দিয়ে কিভাবে গাড়ি যাবে :
১) বাইপাসের পশ্চিম দিক বন্ধ থাকাকালীন সল্টলেক এবং বিমানবন্দরগামী সমস্ত গাড়ি এনএক্স হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। চিংড়িঘাটা যাওয়ার জন্য নতুন তৈরি উত্তরমুখী রাস্তা ধরতে হবে ওই গাড়িগুলিকে।
২) সল্টলেক যাওয়ার জন্য যে সমস্ত গাড়ি চিংড়িঘাটা উড়ালপুলে উঠবে, সেগুলিকেও নতুন বিকল্প রাস্তা ধরতে হবে।
৩) বাইপাসের দক্ষিণমুখী গাড়িগুলি স্বাভাবিক পথেই চলবে। সল্টলেক বা নিউ টাউনের দিক থেকে বাইপাসের দিকে যাওয়া গাড়িগুলির রাস্তায় কোনও পরিবর্তন হবে না।
৪) দ্বিতীয় পর্যায়ে বাইপাসের পূর্ব দিক বন্ধ থাকাকালীন সল্টলেক, উল্টোডাঙা বা বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য সমস্ত গাড়িকে এনএক্স হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ওই গাড়িগুলি উত্তরমুখী নতুন রাস্তা ধরে চিংড়িঘাটার দিকে যাবে। সল্টলেকে যাওয়ার জন্য যে সমস্ত গাড়ি চিংড়িঘাটা উড়ালপুলে উঠবে, সেগুলিকেও নতুন বিকল্প রাস্তা ধরতে হবে।
৫) দক্ষিণমুখী সমস্ত গাড়িকে চিংড়িঘাটা ক্রসিং থেকে ঘুরিয়ে বাইপাসের পশ্চিম দিকে পাঠানো হবে।
৬) নিউ টাউন এবং সল্টলেকের দিক থেকে বাইপাসের দিকে আসা গাড়িগুলি চিংড়িঘাটা ক্রসিং থেকে দক্ষিণ অভিমুখে যাওয়ার জন্য শুধু বাঁ দিকে ঘুরতে পারবে। উত্তর অভিমুখে যাওয়ার জন্য ডান দিকে ঘোরা যাবে না। ওই রাস্তা বন্ধ থাকবে। উত্তর অভিমুখে যাওয়ার গাড়িগুলি মেট্রোপলিটান ক্রসিং থেকে ইউ-টার্ন নিতে পারবে।
৭) হাডকো মোড়, কাঁকুরগাছি ক্রসিং বা অন্য কোনও ক্রসিং থেকে দক্ষিণমুখী কোনও পণ্যবাহী গাড়িকে চিংড়িঘাটা ক্রসিংয়ের দিকে যেতে দেওয়া হবে না। এ ছাড়াও কোনও নিয়ন্ত্রণ প্রয়োজন হলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন কর্তৃপক্ষ।
West Bengal, India Breaking News Live Updates: আজ ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোট লুঠের অভিযোগে নির্বাচন বাতিল, কমিশনের পুনরায় ভোটের দিন ঘোষণা- এসবের প্রেক্ষিতে এদিন গুরুত্ব পেতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফলতা কর্মসূচি। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম নবান্নের বাইরে বৈঠক করতে চলেছেন শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারে পুলিসের সঙ্গে সভা রয়েছে তাঁর। তারপর ফলতায় রয়েছে কর্মীসভা।
বসে নেই তৃণমূলও। বৃহস্পতি ও শুক্রবার, দুদিন পর পর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কালীঘাটের বাড়িতে ছিল পর্যালোচনা বৈঠক। কেন ভোটে ভরাডুবি দলের, সেই হারের কারণের ময়নাতদন্ত চলছে এখন তৃণমূলের অন্দরে। আজ জেলায় জেলায় যাবে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম।
ওদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন সংযুক্ত আরব আমিরশাহী সফরে। সংযুক্ত আরব আমিরশাহীকে "ভারতের জ্বালানি সুরক্ষায় গুরুত্বপূর্ণ অংশীদার" হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, প্রায় ৩০ মিলিয়ন ব্যারেল ডলার ভারতের 'কৌশলগত' পেট্রোয়লিয়াম মজুত থাকবে সংযুক্ত আরব আমিরশাহীতে। দুই দেশই অপরিশোধিত তেল, এলএনজি ও এলপিজি সরবরাহকে নিশ্চিত করতে জ্বালানি অংশীদারিত্বের নতুন উদ্যোগ নেবে।
রয়েছে পুর নিয়োগ দুর্নীতি মামলাও। সেই মামলায় ধৃত সুজিত বসু। তাঁর বিরুদ্ধে ১৫০ জন অযোগ্যকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। সোনা পাপ্পু প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেফতার কলকাতা পুলিস ডিসিপি তথা কালীঘাট থাকান প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস। এই দুই মামলাতেই কী আপডেট হচ্ছে, নজর থাকবে সেদিকেও। সেইসঙ্গে ভোটের প্রচারে 'উসকানি-হুমকি' জন্য অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটে কাল FIR দায়ের করেছেন বাগুইআটির বাসিন্দা এক ব্য়ক্তি। সেদিকেও থাকবে নজর।
এর পাশাপাশি, কাল শুক্রবার থেকে শুরু হয়েছে চিংড়িঘাটায় মেট্রোর কাজ। যার জেরে দু’ধাপে ৬০ ঘণ্টা করে যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিস। পুলিসের তরফে বলা হয়েছে বিকল্প রুট। আবার শিয়ালদহ ডিভিশনের কৃষ্ণনগর-লালগোলা সেকশনে আগামিকাল রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ৬ ঘণ্টা ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
একনজরে দেখতে থাকুন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-